📄 জারাগোজায় বনু হুদের শাসনামল
৪৩০ হিজরীতে বনু তুজাইব পরিবারের কোন্দলের সুযোগে সুলাইমান বিন হুদ জারাগোসার শাসনভার গ্রহণ করেন। তাঁর মাধ্যমেই জারাগোসায় হুদীয় বংশের সূচনা হয়।
📄 সুলাইমান আলমুসতাইন বিন হুদ
সুলাইমান বিন হুদ ৪৩১ হিজরীতে জারাগোসার শাসনভার গ্রহণ করে ‘আল-মুসতাইন বিল্লাহ’ উপাধি ধারণ করেন। তাঁর শাসনকালে টলেডোর আল-মামুনের সাথে তাঁর তীব্র দ্বন্দ্ব ছিল। তিনি নিজের সন্তানদের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রদেশ ভাগ করে দিয়েছিলেন, যা পরবর্তীতে অভ্যন্তরীণ কোন্দলের কারণ হয়ে দাঁড়ায়। ৪৩৮ হিজরীতে তিনি মৃত্যুবরণ করেন।
টিকাঃ
৬৪৮. ইবনুল আব্বারী, ৫/১৭৫-১৭৬।
📄 আলমুক্তিাদির বিল্লাহ আহমাদ বিন হুদ
পিতার মৃত্যুর পর আহমাদ ‘আল-মুক্তাদির বিল্লাহ’ উপাধি নিয়ে ক্ষমতায় বসেন। তিনি তাঁর ভাইদের পরাজিত করে পুরো জারাগোসায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তাঁর শাসনামলে জারাগোসা রাষ্ট্র আয়তনে অনেক বড় হয়ে যায়। তিনি ৪৬৬ হিজরীতে দানিয়া নগরী জয় করেন। ৪৭৪ হিজরীতে তাঁর মৃত্যু হয়।
টিকাঃ
৬৫২. ইবনুল আব্বারী, ৫/২২২-২২৩।
📄 বারবাষ্ট্রোর ট্রাজেডি
৪৫৬ হিজরীতে (১০৬৪ খৃষ্টাব্দে) জারাগোসা রাষ্ট্রের অন্তর্গত বারবাষ্ট্রো (Barbastro) নগরীতে খৃষ্টানরা এক ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। তারা প্রায় চল্লিশ হাজার মুসলমানকে হত্যা করে এবং সাত হাজার মুসলিম নারীকে বন্দি করে নিয়ে যায়। খাবারের অভাব এবং পানীয় জলের নালা বন্ধ হয়ে যাওয়ার ফলে নগরবাসী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কিন্তু খৃষ্টানরা বিশ্বাসঘাতকতা করে অমানবিক নৃশংসতা চালায়। পরবর্তীতে আল-মুক্তাদির বিন হুদ পুনরায় বারবাষ্ট্রো উদ্ধার করতে সক্ষম হন।
টিকাঃ
৯৫৯. আল-মাক্কারী, ৪/১৮৯।