📘 আন্দালুসের ইতিহাস 📄 জারাগোজায় বনু তুজাইব গোত্রের শাসন

📄 জারাগোজায় বনু তুজাইব গোত্রের শাসন


বনু হুদের পূর্বে জারাগোসায় বনু তুজাইব গোত্রের শাসন ছিল। আলমানসুর বিন আবু আমির এই পরিবারকে জারাগোসার দায়িত্ব প্রদান করেছিলেন। ৪০৮ হিজরীতে মুনধির বিন ইব্রাহীম আল-তুজাইবী সেখানকার প্রশাসক ছিলেন। তিনি খৃষ্টান রাষ্ট্রগুলোর সঙ্গে সন্ধি করে সীমানা রক্ষা করতেন।

📘 আন্দালুসের ইতিহাস 📄 জারাগোজায় বনু হুদের শাসনামল

📄 জারাগোজায় বনু হুদের শাসনামল


৪৩০ হিজরীতে বনু তুজাইব পরিবারের কোন্দলের সুযোগে সুলাইমান বিন হুদ জারাগোসার শাসনভার গ্রহণ করেন। তাঁর মাধ্যমেই জারাগোসায় হুদীয় বংশের সূচনা হয়।

📘 আন্দালুসের ইতিহাস 📄 সুলাইমান আলমুসতাইন বিন হুদ

📄 সুলাইমান আলমুসতাইন বিন হুদ


সুলাইমান বিন হুদ ৪৩১ হিজরীতে জারাগোসার শাসনভার গ্রহণ করে ‘আল-মুসতাইন বিল্লাহ’ উপাধি ধারণ করেন। তাঁর শাসনকালে টলেডোর আল-মামুনের সাথে তাঁর তীব্র দ্বন্দ্ব ছিল। তিনি নিজের সন্তানদের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রদেশ ভাগ করে দিয়েছিলেন, যা পরবর্তীতে অভ্যন্তরীণ কোন্দলের কারণ হয়ে দাঁড়ায়। ৪৩৮ হিজরীতে তিনি মৃত্যুবরণ করেন।

টিকাঃ
৬৪৮. ইবনুল আব্বারী, ৫/১৭৫-১৭৬।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আলমুক্তিাদির বিল্লাহ আহমাদ বিন হুদ

📄 আলমুক্তিাদির বিল্লাহ আহমাদ বিন হুদ


পিতার মৃত্যুর পর আহমাদ ‘আল-মুক্তাদির বিল্লাহ’ উপাধি নিয়ে ক্ষমতায় বসেন। তিনি তাঁর ভাইদের পরাজিত করে পুরো জারাগোসায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। তাঁর শাসনামলে জারাগোসা রাষ্ট্র আয়তনে অনেক বড় হয়ে যায়। তিনি ৪৬৬ হিজরীতে দানিয়া নগরী জয় করেন। ৪৭৪ হিজরীতে তাঁর মৃত্যু হয়।

টিকাঃ
৬৫২. ইবনুল আব্বারী, ৫/২২২-২২৩।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية