📘 আন্দালুসের ইতিহাস 📄 আলমামুনের পৌত্র আলকাদির বিল্লাহ ইয়াহইয়া

📄 আলমামুনের পৌত্র আলকাদির বিল্লাহ ইয়াহইয়া


আল-মামুনের মৃত্যুর পর তাঁর পৌত্র ইয়াহইয়া ‘আল-কাদির বিল্লাহ’ উপাধি নিয়ে শাসনভার গ্রহণ করেন। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল এবং অযোগ্য শাসক। তিনি সারাক্ষণ নাচ-গান ও নারীদের নিয়ে মত্ত থাকতেন। তাঁর এই অযোগ্যতার সুযোগে খৃষ্টান রাজা ষষ্ঠ আলফোন্সো টলেডোর ওপর চাপ বৃদ্ধি করেন। আল-কাদির নিজের ক্ষমতা রক্ষার জন্য আলফোন্সোকে একের পর এক দুর্গ দিয়ে দেন। ৪৭৭ হিজরীতে আলফোন্সো যখন টলেডো অবরোধ করেন, তখন আল-কাদির অসহায় হয়ে পড়েন। অবশেষে ৪৭৮ হিজরীর সফর মাসে (১০৮৫ খৃষ্টাব্দে) টলেডোর পতন ঘটে এবং আল-কাদির পরিবারসহ শহর ত্যাগ করেন। এর বিনিময়ে খৃষ্টানরা তাঁকে ভ্যালেন্সিয়া দখল করে দেয়।

টিকাঃ
৫০২. ইবনে বাসসাম, আয-যাখীরা, ১/১০০-১০২; ইবনুল খতীব, আ'মালুল আ'লাম, পৃ: ১৩৬।

📘 আন্দালুসের ইতিহাস 📄 টলেডো রাজদরবারের বিখ্যাত আলিমগণ

📄 টলেডো রাজদরবারের বিখ্যাত আলিমগণ


বনু যিন্নুনের শাসনামলে টলেডো ছিল জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র। সেখানে গণিত, চিকিৎসাবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানের ব্যাপক চর্চা হতো। ইবনে বাসসাল, ইবনে সাদুন এবং ইবনে ওয়াফিদের মতো পণ্ডিতরা টলেডো রাজদরবারের শোভা বাড়িয়েছিলেন।

📘 আন্দালুসের ইতিহাস 📄 ছয়িদ আন্দালুসী রহ.

📄 ছয়িদ আন্দালুসী রহ.


আবুুল কাসিম সা’ইদ বিন আহমাদ আল-আন্দালুসী ছিলেন টলেডোর প্রখ্যাত বিচারক এবং ইতিহাসবিদ। তিনি ‘তাবাকাতুল উমাম’ নামে একটি কালজয়ী গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি বিশ্বের বিভিন্ন জাতির বিজ্ঞান ও সভ্যতার ইতিহাস আলোচনা করেছেন। ৪৬২ হিজরীতে তিনি ইন্তেকাল করেন।

টিকাঃ
১০৫. ইবনে বাসকুয়াল, আলসিলাহ, ১/৩৭০; মাক্কারী, ১/১৩২।

📘 আন্দালুসের ইতিহাস 📄 ইবনে ওয়াফিদ রহ.

📄 ইবনে ওয়াফিদ রহ.


আবুুল মুতাররাফ ইবনে ওয়াফিদ ছিলেন আন্দালুসের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিজ্ঞানী। তিনি ৩৬৭ হিজরীতে টলেডোতে জন্ম গ্রহণ করেন। তাঁর প্রধান ক্ষেত্র ছিল ভেষজ ঔষধ বিজ্ঞান। তিনি মনে করতেন, যতক্ষণ পথ্যের মাধ্যমে চিকিৎসা সম্ভব, ততক্ষণ ঔষধ ব্যবহার করা উচিত নয়। তাঁর রচিত ‘আল-আদবিয়াহ আল-মুফরাদাহ’ একটি অমূল্য গ্রন্থ। ৪৬৬ হিজরীতে (১০৭৪ খৃষ্টাব্দে) তিনি মৃত্যুবরণ করেন।

টিকাঃ
১০২. ইবন আব্বাস, আলসিলাহ, ১/২৫০-২৫১।

ফন্ট সাইজ
15px
17px