📘 আন্দালুসের ইতিহাস 📄 গোষ্ঠীভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট

📄 গোষ্ঠীভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেক্ষাপট


বিগত কয়েক শতাব্দী ধরে যে মুসলিম আন্দালুস ছিল গোত্র-সম্প্রদায় নির্বিশেষে এক সুতোয় গাঁথা একটি একক রাষ্ট্র, হঠাৎ করেই যেন সে সুতা ছিঁড়ে যায়। আন্দালুস পরিণত হয় একই ভূখণ্ডের খণ্ড-বিখণ্ড অংশে, বিক্ষিপ্ত এলাকায় এবং পরস্পর বিবাদমান নগরভিত্তিক কয়েকটি ক্ষুদ্র রাষ্ট্রে। প্রতিটি অংশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন সেখানকার সাবেক প্রশাসক বা গভর্নরগণ। অবশ্য এই অস্থিতিশীল পরিস্থিতির মুখেও তাঁরা নিজেদের ক্ষমতা রক্ষা করতে সক্ষম হন। কোনো কোনো অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে প্রভাবশালী সাকলাবী পরিচালকগণ, অথবা পূর্ববর্তী খেলাফত ব্যবস্থায় বিভিন্ন দায়িত্ব পালনকারী প্রশাসকগণ; কিম্বা প্রভাব-মর্যাদা ও বংশীয় প্রতিপত্তির অধিকারী স্থানীয় ব্যক্তিবর্গ। বারবাররা (বার্বার) দক্ষিণ আন্দালুসের একটি বিস্তৃত অঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তারা সেসব অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি প্রশাসন প্রতিষ্ঠা করে; আর একে কেন্দ্র করে এক ব্যাপক সংঘাতের পথ উন্মুক্ত হয়। এভাবে মুসলিম আন্দালুসের সুবিশাল রাষ্ট্রের অবশেষের ওপর গড়ে ওঠা ছোট ছোট রাষ্ট্রগুলোই হলো গোত্রভিত্তিক রাষ্ট্র। এই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান ছিল হিজরী পঞ্চম শতাব্দীর প্রথম চতুর্থাংশ থেকে মুরাবিতী বিজয়ের পূর্ব পর্যন্ত প্রায় সত্তর বছর।

টিকাঃ
৭১৮. ইবনে মুজাহিদ, আন্দালুসের ইসলামি ইতিহাস, ২/৬৮৬-৬৮৭।

📘 আন্দালুসের ইতিহাস 📄 বিভক্ত রাষ্ট্র-শাসকদের ইতিহাস

📄 বিভক্ত রাষ্ট্র-শাসকদের ইতিহাস


মুসলিম আন্দালুস এ সময় বাইশটি রাষ্ট্রে বিভক্ত হয়েছিল। এই বিভক্তি কেড়ে নিয়েছিল তাদের শক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ‘একতা’। এই আমলে আন্দালুস মৌলিকভাবে সাতটি অঞ্চলে বিভক্ত ছিল। নিচে তার বিবরণ উল্লেখ করা হলো:
১. বনু আব্বাদ: এরা আরব গোত্র বনু লাখম-এর প্রতি সম্পর্কিত। বনু আব্বাদ সেভিল অঞ্চলে শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল।
২. বনু যীরী: এরা বার্বার গোত্র। গ্রানাডায় ছিল এদের শাসনক্ষমতা।
৩. বনু জাহওয়ার: কর্ডোভা অঞ্চলের শাসনব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করেছিল।
৪. বনু আফতাস: এরাও বার্বার গোত্র। আন্দালুসের পশ্চিম অঞ্চলে এরা ‘বাদালইউস (Badajoz) রাষ্ট্র’ নামে স্বতন্ত্র প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।
৫. বনু যিন্নুন: এরাও বার্বার গোত্র। টলেডো ও উত্তর আন্দালুসের এলাকাগুলোতে বনু যিন্নুন কর্তৃত্ব স্থাপন করেছিল।
৬. বনু আমির: এরা সাবেক ক্ষমতাধর হাজিব আলমানসুরের বংশধর। ইয়েমেনি আরব গোত্র আমিরী বংশোদ্ভূত বনু আমির রাষ্ট্র কায়েম করেছিল আন্দালুসের পূর্বাঞ্চলে; তাদের রাজধানী ছিল ভ্যালেন্সিয়া।
৭. বনু হুদ: এরা দখল করেছিল জারাগোসা, যা উত্তর-পূর্ব আন্দালুসে অবস্থিত।

টিকাঃ
৭১৯. বাদালইউস : কর্ডোভার পশ্চিমে আনাস নদীর তীরে অবস্থিত একটি বৃহৎ নগরী।

📘 আন্দালুসের ইতিহাস 📄 দুই. সেভিলে বনু আব্বাদদের শাসনামল

📄 দুই. সেভিলে বনু আব্বাদদের শাসনামল


বিভক্ত রাষ্ট্রগুলোর মধ্যে শক্তি ও মর্যাদার বিচারে সেভিল রাষ্ট্র ছিল সবার শীর্ষে। বনু আব্বাদের সুযোগ্য নেতৃত্বে সেভিল উত্তরোত্তর উন্নতি লাভ করে এবং আন্দালুসের রাজনীতিতে প্রধান নিয়ন্ত্রক হয়ে ওঠে। তারা শুধুমাত্র সামরিক দিকেই শক্তিশালী ছিল না, বরং সাহিত্য ও জ্ঞানচর্চাতেও সেভিল রাজদরবার ছিল অনন্য।

📘 আন্দালুসের ইতিহাস 📄 পাঁচ. জারাগোজায় বনু হুদের রাজত্ব

📄 পাঁচ. জারাগোজায় বনু হুদের রাজত্ব


জারাগোসা ছিল আন্দালুসের ‘উচ্চ সীমান্ত অঞ্চল’ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। এই রাষ্ট্রটি বনু হুদ নামক আরব গোত্রের মাধ্যমে শাসিত হতো।

ফন্ট সাইজ
15px
17px