📘 আন্দালুসের ইতিহাস 📄 খলীফানির্ভর শাসনযুগের সমাপ্তি এবং শুরা-পদ্ধতির সূচনা

📄 খলীফানির্ভর শাসনযুগের সমাপ্তি এবং শুরা-পদ্ধতির সূচনা


আন্দালুসে বিদ্যমান এই চরম বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধের অবসানকল্পে ৪২২ হিজরীতে (১০৩১ খৃষ্টাব্দে) কর্ডোভার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একত্রিত হলেন। তাঁরা এ বিষয়ে একমত হলেন যে, বর্তমানে বনূ উমাইয়ার মধ্যে এমন কোনো যোগ্য প্রতিনিধি নেই যিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এই সংকটময় পরিস্থিতিতে কর্ডোভার প্রাজ্ঞ ব্যক্তিত্ব আবুল হাযম বিন জাহওয়ার পরিস্থিতির হাল ধরলেন। তিনি একক ক্ষমতার পরিবর্তে রাষ্ট্র পরিচালনার জন্য একটি 'শুরা' বা পরিষদ গঠন করলেন। এর মাধ্যমেই আন্দালুসে খলীফানির্ভর শাসনব্যবস্থার অবসান ঘটে। তবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ কেবল কর্ডোভার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। প্রকৃতপক্ষে আন্দালুস তখন ক্ষুদ্র ক্ষুদ্র বাইশটি রাষ্ট্রে বিভক্ত হয়ে গিয়েছিল। প্রত্যেকটি রাষ্ট্রের ছিল নিজস্ব সেনাবাহিনী ও প্রশাসন। মুসলমানদের এই বিভক্তি তাদের শক্তির মূল উপাদান 'একতা'কে ধ্বংস করে দিয়েছিল এবং তাঁদেরকে বড় ধরনের পতনের মুখে ঠেলে দিয়েছিল।

টিকাঃ
৬. ইবনে খালদুন, আল-মুকাদ্দিমা, ১/২১৫।
৭. ইবনে খালদুন, ৬/৩৬৬।
৮. ইবনে খালদুন, ১/২১৫।
১০. ইবনে খালদুন, ৬/৩৬৪।

ফন্ট সাইজ
15px
17px