📄 ‘আলহাজিব আলমানসুর’
গালিব আননাসিরের বিদ্রোহ দমন এবং খৃস্টানদের সম্মিলিত বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে কর্ডোভায় প্রত্যাবর্তন করার পর, মুহাম্মাদ বিন আবু আমির 'আলমানসুর' (Almanzor) রাজকীয় উপাধি ধারণ করলেন। ৩৭১ হিজরীতে এই উপাধি ধারণ করার পর থেকে তিনি পরিচিত হতে লাগলেন 'হাজিব আলমানসুর' নামে। ইতোপূর্বে একমাত্র খলীফাগণই রাজকীয় উপাধি ধারণ করতেন। ইবনে আবু আমিরই প্রথম সেই ধারা ভেঙে নিজেকে রাজকীয় পরিচয়ে অলংকৃত করলেন। এরপর থেকে মসজিদের মিম্বরসমূহে খলীফা হিশাম বিন হাকামের পাশাপাশি তাঁর নামেও দোয়া পাঠ করা শুরু হল। এর কিছুদিন পর সরকারি মুদ্রা, রাষ্ট্রীয় চিঠিপত্র ও নথিপত্রেও আলমানসুরের নাম ও সিলমোহর ব্যবহার শুরু হল।
টিকাঃ
৩৫০. ইবনে আ’যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৭১।