📄 আমিরিয়া সাম্রাজ্য (৩৫৬-৩৯৯ হি./৯৭৬-১০০৯ খৃ.)
আমিরিয়া সাম্রাজ্যের সময়কাল ছিল আন্দালুসের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রতাপের যুগ। এই সময়ে মুহাম্মাদ বিন আবু আমির আলমানসুর ৪৪টি বড় বড় যুদ্ধ পরিচালনা করেন এবং প্রতিটিতেই জয়লাভ করেন। তিনি আয-যাহরা নগরীর বিপরীতে আয-যাহিরা নামে নতুন একটি শহর গড়ে তোলেন। তাঁর আমলে আন্দালুসের সীমা বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং খৃষ্টান রাষ্ট্রগুলো নিয়মিত জিজিয়া প্রদান করত। আলমানসুরের মৃত্যুর পর তাঁর পুত্র আলমুজাফফার তাঁর স্থলাভিষিক্ত হন এবং সাত বছর সফলতার সঙ্গে শাসন করেন।