📘 আন্দালুসের ইতিহাস 📄 আবু বকর জুবাইদী রহ.

📄 আবু বকর জুবাইদী রহ.


আবু বকর জুবাইদী ছিলেন কর্ডোভার অধিবাসী এবং বনু উমাইয়ার একজন একনিষ্ঠ সেবক। তিনি আরবী ব্যাকরণ ও ভাষাশাস্ত্রে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। হাকাম আলমুসতানসির তাঁকে তাঁর পুত্রের শিক্ষক হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন, যার মধ্যে 'তাবাকাতুন নাহবিয়্যিন ওয়াল লুগায়িয়্যিন' অন্যতম। এই গ্রন্থে তিনি আরবী ব্যাকরণবিদ ও ভাষাবিদদের ইতিহাস সংকলন করেছেন। ৩১৮ হিজরীতে জন্ম নেওয়া এই প্রখ্যাত মনীষী ৩৭৯ হিজরীতে মৃত্যুবরণ করেন।

টিকাঃ
১৪২. ইবনে খালদুন, ৪/১৮৬।

📘 আন্দালুসের ইতিহাস 📄 ইবনুল কুতীয়া রহ.

📄 ইবনুল কুতীয়া রহ.


ইবনুল কুতীয়া ছিলেন আন্দালুসের অন্যতম প্রধান ঐতিহাসিক ও সাহিত্যিক। তিনি আন্দালুসের প্রাচীন গোথ রাজপরিবারের বংশধর ছিলেন। তিনি আরবী ভাষা ও ব্যাকরণ শাস্ত্রে অত্যন্ত দক্ষ ছিলেন। 'তারীখ ইফতিতাহ আল-আন্দালুস' তাঁর অমর কীর্তি। খলীফা হাকাম আলমুসতানসির তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। ৩৩৭ হিজরীতে কর্ডোভায় তাঁর মৃত্যু হয়।

টিকাঃ
১৪৩. মুহাম্মদ আবদুল্লাহ ইনান, ১/৬১।

ফন্ট সাইজ
15px
17px