📄 হাসান বিন আবদুল্লাহ বিন হাসান রহ.
তিনি ছিলেন ইলমুল জারী বা প্রবহমান জ্ঞানের ধারক। তিনি ফিকহ, ফাতাওয়া ও হাদীসশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। আরবী ভাষা, ব্যাকরণ, ক্বিরাত ও কাব্যশাস্ত্রেও তাঁর গভীর জ্ঞান ছিল। তাঁর পাণ্ডিত্যের কারণে সমকালীন আলেমদের মাঝে তিনি অত্যন্ত সম্মানিত ছিলেন। তিনি চিকিৎসা ও গণিতশাস্ত্রেও অবদান রেখেছিলেন। তাঁর সম্পর্কে বলা হতো যে, ইলম ও আমলের ক্ষেত্রে তাঁর সমকক্ষ আলেম সেই যুগে বিরল ছিল।
টিকাঃ
১০৬. ইবনুল ফারাদী, তারীখু উলামায়িল আন্দালুস।
📄 মুহাম্মাদ বিন আবদুল্লাহ আললাইছী রহ.
মুহাম্মাদ বিন আবদুল্লাহ আললাইছী ছিলেন কর্ডোভার অধিবাসী এবং তিনি 'ক্বাদিউল জামাআহ' বা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ইলম অর্জনের জন্য মিসর ও তিউনিসিয়া সফর করেছিলেন। তিনি সুন্নাহর সংরক্ষক এবং ব্যাকরণ ও কাব্যশাস্ত্রে সুদক্ষ ছিলেন। আননাসিরের শাসনামলে তিনি প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ৩৩৯ হিজরীতে তিনি এক সফররত অবস্থায় মৃত্যুবরণ করেন।
টিকাঃ
১০৮. ইবনুল ফারাদী, তারীখু উলামায়িল আন্দালুস, পৃ: ৫৮-৫৯।