📄 স্বশরীরে যুদ্ধে অংশগ্রহণ ও রাষ্ট্রের সামরিক তত্ত্বাবধান
আবদুর রহমান আননাসির শাসনযন্ত্রের শুরু থেকে লড়াইয়ের একটি আদর্শ নমুনা জনগণের সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন। তাই তিনি নিজেই অনেক সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে বাহিনীর নেতৃত্ব দিতেন। এর মাধ্যমে তিনি সৈন্যদের অন্তরে ঈমানী চেতনা, সাহস এবং সরাসরি যুদ্ধের প্রতি আগ্রহ জাগিয়ে তোলার চেষ্টা করতেন। তিনি মুসলিম বাহিনীর সৈন্যসমাবেশ, পরিচালনা ও উদ্দীপনা জাগ্রত করার জন্য ব্যক্তিগতভাবে কাজ করতেন। এ ক্ষেত্রে তিনি উজ্জ্বল ও দৃষ্টান্তমূলক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।