📘 আন্দালুসের ইতিহাস 📄 শত্রুপক্ষকে চমকে দেওয়ার কৌশল

📄 শত্রুপক্ষকে চমকে দেওয়ার কৌশল


আবদুর রহমান আননাসিরের সামরিক কর্মপন্থা ও নীতিটি বেশ জটিল ও দূরদর্শী কৌশল প্রকাশ করে। এর মাধ্যমে তাঁর সময়ের সামরিক তৎপরতা যে যথেষ্ট দূরদর্শিতার সঙ্গে পরিচালিত হতো, তা সহজেই অনুমান করা যায়। তিনি কখনো শত্রুকে অপ্রত্যাশিত সময়ের চমকে ফেলতেন; যেমন খ্রিস্টানদের বিরুদ্ধে সামরিক অভিযান নির্ধারিত মৌসুমের বেশ পূর্বেই শুরু করে দিতেন। আবার কখনো স্থানগত বিবেচনায় চমকের আশ্রয় নিতেন; শত্রুপক্ষের ধারণার বাইরে অপ্রত্যাশিত কোনো স্থানে সদলবলে উপস্থিত হতেন। তিনি তাঁর সেনাবাহিনীকে এমনভাবে বিভক্ত করতেন, যেন উত্তরের খ্রিস্টানশক্তি বুঝতে না পারে যে আননাসিরের গন্তব্য কোনদিকে। কোনো কোনো ক্ষেত্রে তিনি পদ্ধতি ও ধরণ পরিবর্তন করে প্রতিপক্ষকে বিস্ময়বিমূঢ় করে দিতেন, আবার কখনো কৌশলগত চমক উপহার দিতেন। উত্তরের খ্রিস্টান রাষ্ট্রগুলোর রাজধানী অভিমুখে সৈন্যপ্রেরণ ছিল মূলত একটি কৌশলগত চমক। বাহিনীর আয়তন ও প্রেরণের পদ্ধতিতে তিনি সর্বদা বৈচিত্র্য রাখতেন, যাতে শত্রু তাঁর শক্তির সঠিক আন্দাজ করতে না পারে।

📘 আন্দালুসের ইতিহাস 📄 স্বশরীরে যুদ্ধে অংশগ্রহণ ও রাষ্ট্রের সামরিক তত্ত্বাবধান

📄 স্বশরীরে যুদ্ধে অংশগ্রহণ ও রাষ্ট্রের সামরিক তত্ত্বাবধান


আবদুর রহমান আননাসির শাসনযন্ত্রের শুরু থেকে লড়াইয়ের একটি আদর্শ নমুনা জনগণের সামনে উপস্থাপন করতে চেয়েছিলেন। তাই তিনি নিজেই অনেক সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে বাহিনীর নেতৃত্ব দিতেন। এর মাধ্যমে তিনি সৈন্যদের অন্তরে ঈমানী চেতনা, সাহস এবং সরাসরি যুদ্ধের প্রতি আগ্রহ জাগিয়ে তোলার চেষ্টা করতেন। তিনি মুসলিম বাহিনীর সৈন্যসমাবেশ, পরিচালনা ও উদ্দীপনা জাগ্রত করার জন্য ব্যক্তিগতভাবে কাজ করতেন। এ ক্ষেত্রে তিনি উজ্জ্বল ও দৃষ্টান্তমূলক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

ফন্ট সাইজ
15px
17px