📘 আন্দালুসের ইতিহাস 📄 যুবরাজকে হত্যা

📄 যুবরাজকে হত্যা


৩. যুবরাজকে হত্যা: এ সময় আরও একটি গুরুতর ঘটনা সংঘটিত হয়। তৎকালীন যুবরাজ মুহাম্মাদ বিন আবদুল্লাহকে তার ভাই হাকাম বিন আবদুল্লাহ হত্যা করে। ফলে বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতি আরও বৃদ্ধি পায়। এ পরিস্থিতি তখনই সৃষ্টি হয়েছিল, যখন মুসলমানগণ বিদ্রোহ-বিসংবাদে জড়িয়ে পড়েছিল এবং পারস্পরিক বিচ্ছিন্নতার শিকার হয়েছিল। এই জটিল ও নাজুক পরিস্থিতিতে বিভক্ত মুসলিম আন্দালুস হয়ে পড়ে নেতৃত্বহীন।

টিকাঃ
৮৫৫ ইবনুল আছীর, আল-কামিলু ফিত-তারীখ, ১/১৫০।

📘 আন্দালুসের ইতিহাস 📄 মাগরেবে শিয়া রাষ্ট্রের উদ্ভব

📄 মাগরেবে শিয়া রাষ্ট্রের উদ্ভব


৪. মাগরেবে শিয়া রাষ্ট্রের উদ্ভব: মাগরেবে এক নতুন রাষ্ট্রব্যবস্থার আত্মপ্রকাশে আন্দালুস পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এ নবগঠিত রাষ্ট্র ছিল আন্দালুসের জন্য সবচেয়ে বড় হুমকি। এ রাষ্ট্রের নাম ফাতেমী সাম্রাজ্য; যদিও এর সঠিক নাম হওয়া উচিত 'উবাইদিয়া সাম্রাজ্য'। মাগরেব অঞ্চলে উবাইদিয়া সাম্রাজ্যের আত্মপ্রকাশ ঘটে ২৯৭ হিজরীতে। উবাইদিয়া সালতানাতের মূল লক্ষ্য ছিল মাগরেবে সঠিক আকীদার ধারক আহলুস সুন্নাহ ওয়াল জামাআ’র আলিমদের হত্যা করা এবং এ অঞ্চলে শিয়া-আক্বীদা বিস্তার করা। উবাইদিয়া সাম্রাজ্যের আত্মপ্রকাশের পরপরই ওমর বিন হাফসূন (স্যামুয়েল) উবাইদিয়া শাসনের আনুগত্য ঘোষণা করে। স্যামুয়েলের উদ্দেশ্য ছিল উবাইদিয়া সাম্রাজ্যের কাছ থেকে সামরিক সহায়তা লাভ করা।

টিকাঃ
৩০৬ ইবনুল আছীর, আল-কামিল, ৬/৪৫৫।
৩০৫ ইবনু সাঈদ, তারীখে ইবনে খালদুন, ৪/১৩১।

📘 আন্দালুসের ইতিহাস 📄 ইসলামী বিশ্বের অন্যান্য ভূখণ্ডের পরিস্থিতির অধঃপতন

📄 ইসলামী বিশ্বের অন্যান্য ভূখণ্ডের পরিস্থিতির অধঃপতন


৫. ইসলামী বিশ্বের অন্যান্য ভূখণ্ডের পরিস্থিতির অধঃপতন: আমরা যদি কিছুক্ষণের জন্য আমাদের দৃষ্টি আন্দালুস থেকে সরিয়ে তৎকালীন মুসলিম বিশ্বের অন্যান্য ভূখণ্ডের দিকে নিবদ্ধ করি, তাহলে দেখতে পাব, মিশর ও শামে চলছে ইখশীদী রাজবংশের শাসন, মুসুলে ক্ষমতা ইবনে হামদানের হাতে, পারস্যে বনু বুইয়ার রাজত্ব। আর আব্বাসী খেলাফতের অতীত প্রতাপ কেবল বাগদাদেই সীমাবদ্ধ। পুরো মুসলিম বিশ্ব তখন শতধা বিভক্ত।

তৎকালীন আন্দালুস পরিস্থিতির প্রতি লক্ষ্য করলে যে কেউ ভাবতে বাধ্য হবেন যে, আন্দালুসে ইসলামের পতন সুনিশ্চিত। কিন্তু ঘোরতর সংকটে নিমজ্জিত আন্দালুসের ভাগ্যাকাশে উদিত হল নতুন এক ভাগ্যতারা। আল্লাহু রাব্বুল আলামীন তাঁর দয়ায় আন্দালুসের মুসলমানদের দান করলেন এক নতুন প্রশাসক, যার ছোঁয়ায় সকল মুসলমান একতাবদ্ধ হল, রাষ্ট্রের ভিত্তি সুদৃঢ় হল। আর সেই মহান ব্যক্তির নাম আবদুর রহমান আননাসির রহ.।

ফন্ট সাইজ
15px
17px