📄 আবদুর রহমান আদদাখিলের সামরিক চিন্তা-কুশলতা
আবদুর রহমান আদদাখিলের সামরিক সাফল্য ছিল বিস্ময়কর। তিনি প্রতিটি অভিযানের পূর্বে অত্যন্ত নিখুঁত পরিকল্পনা প্রণয়ন করতেন। তাঁর রণকৌশলের প্রধান বৈশিষ্ট্য ছিল অতর্কিতে হামলা। তিনি প্রতিপক্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই আক্রমণ করতেন, যার ফলে প্রতিপক্ষ অপ্রস্তুত অবস্থায় পরাজিত হতো। তিনি সবসময় শত্রুর ওপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করতেন। শক্তির ভারসাম্য রক্ষা এবং লক্ষ্য বাস্তবায়নে অটল থাকাই ছিল তাঁর সফলতার মূল চাবিকাঠি। তাঁর পুরো জীবনই ছিল সংগ্রামের এক জীবন্ত ইতিহাস।
টিকাঃ
* আল-মাক্কারী, নফহুত তীব, ৩/৫২।