📘 আন্দালুসের ইতিহাস 📄 তিন. নাগরিক সুবিধাদির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ

📄 তিন. নাগরিক সুবিধাদির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ


নাগরিক জীবনের মানোন্নয়নে আদদাখিল বেশ কিছু চমৎকার পদক্ষেপ নিয়েছিলেন। তিনি রাস্তাঘাট, পুল ও অসংখ্য নতুন দালানকোঠা নির্মাণ করেন। তিনি শামের রুসাফার আদলে কর্ডোভায় ‘আর-রুসাফা’ নামক একটি সুবিশাল ও মনোরম উদ্যান প্রতিষ্ঠা করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুর্লভ গাছপালা ও ফলের চারা এনে এখানে রোপণ করা হতো, যা পরবর্তীতে সমগ্র আন্দালুসে ছড়িয়ে পড়েছিল।

টিকাঃ
৯৭৪. মাক্কারী, তারিখুল ইসলামি ফি আন্দালুস, ১/১০২।

নাগরিক জীবনের উন্নয়নে আদদাখিল ব্যাপক অবদান রাখেন। তিনি রাস্তাঘাট, দুর্গ ও সেতু নির্মাণ করেন এবং পুরো আন্দালুসে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করেন। তিনি শামের রুসাফার আদলে কর্ডোভায় ‘আর-রুসাফা’ নামক একটি সুবিশাল ও মনোরম উদ্যান প্রতিষ্ঠা করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুর্লভ গাছপালা ও ফলের চারা এনে এখানে রোপণ করা হতো।

টিকাঃ
৯৭৪. মাক্কারী, তারিখুল ইসলামি ফি আন্দালুস, ১/১০২।

📘 আন্দালুসের ইতিহাস 📄 চার. শত্রুদের লোলুপ দৃষ্টি ও লালসা থেকে (নিরাপত্তার জন্য) সীমান্ত অঞ্চলের প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ়করণ

📄 চার. শত্রুদের লোলুপ দৃষ্টি ও লালসা থেকে (নিরাপত্তার জন্য) সীমান্ত অঞ্চলের প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ়করণ


সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আবদুর রহমান আদদাখিল দেশের উত্তর সীমান্তে বিভিন্ন সীমান্ত প্রহরা ও স্থায়ী গ্যারিসন স্থাপন করেন। তিনি আন্দালুসের সীমান্ত অঞ্চলকে উচ্চ, মধ্য ও নিম্ন—এই তিন ভাগে বিভক্ত করেছিলেন। তিনি প্রতিবছর গ্রীস্মকালে শত্রুদের ভীতি-সন্ত্রস্ত রাখতে নিয়মিত সামরিক অভিযান বা ‘সায়েফা’ (Summer campaign) পরিচালনার রীতি প্রবর্তন করেন, যা পরবর্তীতে উমাইয়া শাসনের ঐতিহ্য হয়ে দাঁড়ায়।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আবদুর রহমান আদদাখিল ... একজন সুদক্ষ প্রশাসক

📄 আবদুর রহমান আদদাখিল ... একজন সুদক্ষ প্রশাসক


আবদুর রহমান আদদাখিল যদি আন্দালুসে না আসতেন, তবে হয়তো সেখান থেকে ইসলামের নাম-নিশানা মুছে যেত। ঐতিহাসিক ইবনে হাইয়ান তাঁর গুণ-বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন— তিনি ছিলেন সাহসী, সিদ্ধান্ত বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ এবং অসামান্য মেধার অধিকারী। তিনি আড়ম্বরপূর্ণ জীবনের চেয়ে রাষ্ট্রের উন্নয়ন ও প্রজাদের কল্যাণে বেশি সময় ব্যয় করতেন। তিনি শাসক হওয়া সত্ত্বেও খুব সাদামাটা পোশাক পরিধান করতেন এবং প্রজাদের সাথে আন্তরিকভাবে মেলামেশা করতেন। তিনি নিজে জুমুআ ও ঈদের নামাযে ইমামতি করতেন এবং খুতবা প্রদান করতেন।

টিকাঃ
১৯৯. ইবনুল আছীর, আল-কামিল, ৫/২৮০।
২০০. মাক্কারী, নফহুত তীব, ৩/৫৭১।
২০১. মাক্কারী, ৩/৬৩।

📘 আন্দালুসের ইতিহাস 📄 ব্যক্তি আবদুর রহমান আদদাখিল

📄 ব্যক্তি আবদুর রহমান আদদাখিল


আবদুর রহমান আদদাখিল কেবল একজন সফল সেনানায়ক ছিলেন না, বরং তিনি ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ ও জ্ঞানী ব্যক্তি। তিনি সুবক্তা ও কবি হিসেবেও সুপরিচিত ছিলেন। কর্ডোভায় তাঁর লাগানো একটি খেজুর গাছ দেখে তিনি একটি কবিতা রচনা করেছিলেন, যাতে তাঁর স্বদেশ বিরহের বেদনা ফুটে উঠেছে। কবিতাটি হলো:
‘হে খেজুর-বৃক্ষ! এ দূর প্রতীচ্যে তুমিও আমার ন্যায় বহিরাগত, আমার মতো একাকী! সে যদি কান্না করত, কাঁদার উপলক্ষ কত কিছুই তো আছে! কিন্তু খেজুর-বৃক্ষ কাঁদবে কী করে? সে তো অতীতের স্মৃতি বিস্মৃত হয়েছে। আর আমি? বনু আব্বাসীদের প্রতি প্রচণ্ড ঘৃণা আমায় বিমূঢ় করেছে।’
তিনি তাঁর জীবনকে উমাইয়া খেলাফতের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য উৎসর্গ করেছিলেন।

টিকাঃ
* ইবনুল আব্বার, আলহুল্লাতুস সায়িরা, ১/৩৭।

ফন্ট সাইজ
15px
17px