📄 দ্বিতীয় পরিচ্ছেদ : আবদুর রহমান আদদাখিলের শাসনামল
মাসারা প্রান্তরের যুদ্ধে জয়লাভ এবং কর্ডোভায় প্রবেশের মাধ্যমে আবদুর রহমান বিন মুয়াবিয়া ‘আবদুর রহমান আদদাখিল’ নামে পরিচিতি লাভ করেন। তাঁর মাধ্যমে আন্দালুসে স্বতন্ত্র ও স্বাধীন উমাইয়া প্রশাসনের যাত্রা শুরু হয়, যা ১৩৮ হিজরী হতে ১৩৮ হিজরী থেকে ১৭২ হিজরী পর্যন্ত তাঁর শাসনামল জুড়ে বিস্তৃত ছিল। তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন আন্দালুস ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খলায় জর্জরিত। তাঁর প্রধান কাজ ছিল এই খণ্ড-বিখণ্ড জনপদকে ঐক্যবদ্ধ করা। তিনি দীর্ঘ ৩৪ বছরের শাসনামলে পঁচাত্তরটির বেশি বিদ্রোহ অত্যন্ত সাহস ও দক্ষতার সাথে দমন করেন। তাঁর সুদৃঢ় নেতৃত্বের কারণে আন্দালুস পুনরায় একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার সুযোগ লাভ করে।
টিকাঃ
২৪৫. দেখুন : ইবনে খালদুন, তারিখে ইবনে খালদুন, ৪/১২৯ ও মাক্কারী, নফহুত তীব, ১/৩২৯।
২৪৬. অর্থাৎ এই প্রশাসন কেন্দ্রীয় খেলাফত হতে বিচ্ছিন্ন উমাইয়া সালতানাতের সূচনা করে। (অনুবাদক)