📘 আন্দালুসের ইতিহাস 📄 সামাহ বিন মালিক রহ.-এর যুদ্ধ-তৎপরতা

📄 সামাহ বিন মালিক রহ.-এর যুদ্ধ-তৎপরতা


ইসলামী ইতিহাসের সুবিখ্যাত এই মহান প্রশাসক ফ্রান্সে সামরিক অভিযান পরিচালনা করতেন। পুরো ফ্রান্সে তখন নোরবোন নামক একটি ক্ষুদ্র মুসলিমীয় নগরী ছিল, যা মুসা বিন নুসায়ের একটি ক্ষুদ্র বাহিনী পাঠিয়ে জয় করেছিলেন। কিন্তু সামাহ্ বিন মালিক আলখাওলানী ফ্রান্সের পুরো দক্ষিণ-পশ্চিম অঞ্চল জয় করেন এবং সেখানে সেপ্টিমেনিয়া (Septimania) নামে এক বিশাল ইসলামী প্রদেশ প্রতিষ্ঠা করেন। সামাহ্ বিন মালিক আলখাওলানী একই সঙ্গে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বিজয়াভিযান পরিচালনা করেছিলেন, আবার আন্দালুস ও ফ্রান্সের জনসাধারণের মধ্যে ইসলামী শিক্ষার প্রচার-প্রসারেও ভূমিকা রেখেছিলেন। এরই মাঝে ১০২ হিজরীর ৯ যিলহজ আরাফার দিন (৭২১ খৃস্টাব্দের ৯ জুলাই) এ মহান সেনাপতি তুলুয (Toulouse)-এর যুদ্ধক্ষেত্রে শাহাদত বরণ করেন।

টিকাঃ
১৪৬. লেখক অজ্ঞাত, ‘আখবারুন মাজমুয়া’, পৃ: ৩২।
১৪৭. প্রাগুক্ত, পৃ: ৩০৩।
১৪৮. ইবন আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৮৩ ও ইবনুল ক্বাযী, আল-বিদায়া ওয়ান নেহায়া, ৬/১৩।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আমবাসা বিন সুহাইম রহ.

📄 আমবাসা বিন সুহাইম রহ.


সামাহ্ বিন মালিক রহ. শহীদ হওয়ার পর আন্দালুসবাসী আবদুর রহমান বিন আবদুল্লাহ আলগাফিকী রহ. কে তাঁদের প্রশাসক হিসেবে নির্বাচন করেন। আবদুর রহমান আলগাফিকী সামরিক বাহিনীকে একত্র করে সফলভাবে ১০২ হিজরীর যিলহজ মাসে আন্দালুসে ফিরে আসেন। এটি আবদুর রহমানের প্রথম শাসনকাল, যা দুই মাসের বেশি স্থায়ী হয়নি। ১০৩ হিজরীর সফর মাসে তৎকালীন আফ্রিকার গভর্নর ইয়াজীদ বিন আবু মুসলিম তাঁকে বরখাস্ত করেন এবং তাঁর পরিবর্তে আমবাসা বিন সুহাইম আল-কালবীকে আন্দালুসের প্রশাসক নিযুক্ত করেন।

টিকাঃ
১৪৯. ইবনে আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৮৪。
১৫০. প্রাগুক্ত, পৃ: ২৮৫।
১৫১. ইবনে আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৮৬ ও মাক্কারী, নাফহুত তীব, ১/২৯২।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আমবাসা বিন সুহাইমের যুদ্ধ-তৎপরতা

📄 আমবাসা বিন সুহাইমের যুদ্ধ-তৎপরতা


আমবাসা বিন সুহাইম রহ. ছিলেন একজন ধর্মপ্রাণ ও খোদাতািক ব্যক্তিত্ব, সুদক্ষ প্রশাসক ও মহান সেনাপতি। তিনি ১০৩ হিজরী থেকে ১০৭ হিজরী (৭২১-৭২৫ খৃস্টাব্দ) পর্যন্ত আন্দালুস শাসন করেন। ফ্রান্সে পরিচালিত বিজয়াভিজানে তিনি সেন্স (Sens) নগরী পর্যন্ত পৌঁছে যান, যা বর্তমান ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এ পর্যন্ত আমবাসা বিন সুহাইমের বিজয়াভিযানে ফ্রান্সের প্রায় অধিকাংশ এলাকা মুসলিম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তিনি কারকাসোন (Carcassonne) নগরী জিজিয়া চুক্তির মাধ্যমে জয় করেন। এরপর ফ্রান্সের আরও গভীরে রোন্ (Rhône) নদী অভিমুখে অগ্রসর হন। এই অভিযানে বিভিন্ন স্থানে তিনি দুর্গ নির্মাণ করেন। আন্দালুসে ফেরার পথে ১০৭ হিজরীর শাবান মাসে (৭২৫ খৃস্টাব্দের ডিসেম্বর মাসে) তিনি শাহাদত বরণ করেন।

টিকাঃ
১৫২. ইবন আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৮৮ ও মাক্কারী, নাফহুত তীব, ১/৩০৫।
১৫৩. ইবন আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৮৯ ও ইবনুল ক্বাযী, আল-বিদায়া ওয়ান নেহায়া, ৬/১৩।
১৫৪. ইদরীসী বর্ণনা করেছেন যে আমবাসা এই দ্রুত ও অভাবনীয় বিজয় সাফল্যের পেছনে সামরিক শক্তির চেয়ে আল্লাহর সাহায্যের ওপর ভরসা করতেন বেশি।
১৫৬. ইবন আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৯২।

📘 আন্দালুসের ইতিহাস 📄 আবদুর রহমান আলগাফিকী রহ.

📄 আবদুর রহমান আলগাফিকী রহ.


আমবাসা বিন সুহাইমের শাহাদত ছিল আন্দালুসের ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। এরপর একে একে বেশ কয়েকজন প্রশাসক আন্দালুস শাসন করেন। মাত্র পাঁচ বছরে (১০৭-১১২ হিজরী/৭২৬-৭৩০ খৃস্টাব্দ) আন্দালুসের প্রশাসনে বদল ঘটে ছয় বার। এই ছয় প্রশাসকের সর্বশেষ ছিলেন হাইছাম বিন ওবায়দুল আলকালাবী।

এ সময় থেকেই আন্দালুসের মুসলমানদের মধ্যে বিবাদ ও মতপার্থক্যের উদ্ভব হতে শুরু করে। একদিকে আরব মুসলমানগণ, অপরদিকে আমাজিগ মুসলমানগণ; আর বিরোধের ভিত্তি ছিল জাতি-বংশের ভিন্নতা। মুসলিম বাহিনীর এই কলহের সুযোগ নিয়ে ফ্রান্সে খ্রিষ্টানরা সংঘবদ্ধ হতে থাকে। অবশেষে আল্লাহ তা’আলা মুসলমানদের প্রতি অনুগ্রহ করেন; এক মহান ব্যক্তিত্ব আবজন সুপ্ত খাহবাখাপনার মাধ্যমে বিরাজমান সাম্প্রদায়িক মনোভাব বিনাশ করে আমাজিগ ও আরব মুসলমানের নতুন করে ঐক্যবদ্ধ করেন। এই মহান ব্যক্তি আন্দালুসবাসীর মাঝে ইসলামের এই শাশ্বত বাণী ছড়িয়ে দেন যে, আরব-অনারব নয়; মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো তাকওয়া ও খোদাভীতি। এ মহান ব্যক্তিত্ব ছিলেন আবদুর রহমান আলগাফিকী রহ।

টিকাঃ
১৫৭. ইবন আ'যারী, আলবায়ানুল মুগরিব, ১/২৯৩।
১৫৮. প্রাগুক্ত, পৃ: ২৯৪।
১৫৯. প্রাগুক্ত, পৃ: ২৯৫।

ফন্ট সাইজ
15px
17px