📄 কা’নাবির তাওবা
ইমাম এবং মুহাদ্দিস কা'নাবি রহমাতুল্লাহি আলাইহি। তার যৌবনই ছিল মদ এবং গল্পগুজব। একদিন সাথিরা তাকে ডাকল। তিনি দরজায় তাদের অপেক্ষায় বসে ছিলেন। সেখান দিয়ে ইমাম ও মুহাদ্দিস শোবা ইবনুল হাজ্জাজ গমন করছিলেন। তার পেছনে পেছনে চলছিল অনেক ভক্ত অনুরক্তগণ। কা'নাবি জিজ্ঞেস করলেন, লোকটি কে? বলা হলো, শোবা। তিনি আবার জিজ্ঞেস করলেন, কোন শোবা সাথীগণ বলল? মুহাদ্দিস শোবা। তৎক্ষণাৎ তিনি হজরত শোবার সামনে গিয়ে দাঁড়ালেন, তখন কা'নাবির পরনে ছিল লাল লুঙ্গি।
কা'নাবি : আমাকে হাদিস শোনান, আমি মুহাদ্দিস হবো।
শোবা : তুমি তো আসহাবুল হাদিস নও যে, আমি তোমাকে হাদিস শুনাবো।
কা'নাবি : হাদিস শোনাবেন নাকি আপনাকে আঘাত করবো?
এবার হজরত শোবা তার দিকে তাকিয়ে হাদিস বর্ণনা শুরু করলেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন মানসুর, তিনি বর্ণনা করেছেন রাবয়ি থেকে, তিনি আবু মাসউদ থেকে, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْتَ .
'যখন তোমার লজ্জা থাকবে না, যা ইচ্ছে তাই করতে পারবে।'
কা'নাবির অন্তরে এই হাদিস প্রভাব সৃষ্টি করল। এত দিন তার প্রতিপালকের সাথে যে যুদ্ধ করেছে, নাফরমানি করেছে তা মনে হতে লাগল। সাথে সাথে বাড়ি ফিরে গেলেন। বাড়িতে থাকা সমস্ত মদ ঢেলে ফেলে দিলেন। তারপর মায়ের কাছে ইলম শিক্ষার জন্য মদিনা সফরের অনুমতি চাইলেন। তৎক্ষণাৎ তিনি যাত্রা করলেন এবং হজরত ইমাম মালেক বিন আনাসের সান্নিধ্য গ্রহণ করলেন। তার কাছে হাদিস হিফজ করলেন। একসময় বড় মুহাদ্দিস আলেম হিসেবে গণ্য হলেন। তার হেদায়াতের উপকরণ ছিল শিক্ষণীয় ওয়াজ, কিন্তু তার কলব পরিস্কার ছিল। অন্তর পরিষ্কার থাকলে আল্লাহ তাআলা হেদায়াতের পথ খুলে দেন।
টিকাঃ
৪৫. মুসনাদে আহমদ : ৪৫/৩২৭।
ইমাম এবং মুহাদ্দিস কা'নাবি রহমাতুল্লাহি আলাইহি। তার যৌবনই ছিল মদ এবং গল্পগুজব। একদিন সাথিরা তাকে ডাকল। তিনি দরজায় তাদের অপেক্ষায় বসে ছিলেন। সেখান দিয়ে ইমাম ও মুহাদ্দিস শোবা ইবনুল হাজ্জাজ গমন করছিলেন। তার পেছনে পেছনে চলছিল অনেক ভক্ত অনুরক্তগণ। কা'নাবি জিজ্ঞেস করলেন, লোকটি কে? বলা হলো, শোবা। তিনি আবার জিজ্ঞেস করলেন, কোন শোবা সাথিগণ বলল?, মুহাদ্দিস শোবা। তৎক্ষণাৎ তিনি হজরত শোবার সামনে গিয়ে দাঁড়ালেন, তখন কা'নাবির পরনে ছিল লাল লুঙ্গি।
কা'নাবি : আমাকে হাদিস শোনান, আমি মুহাদ্দিস হবো।
শোবা : তুমি তো আসহাবুল হাদিস নও যে, আমি তোমাকে হাদিস শুনাবো।
কা'নাবি : হাদিস শোনাবেন নাকি আপনাকে আঘাত করবো?
এবার হজরত শোবা তার দিকে তাকিয়ে হাদিস বর্ণনা শুরু করলেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন মানসুর, তিনি বর্ণনা করেছেন রাবয়ি থেকে, তিনি আবু মাসউদ থেকে, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- إِذَا لَمْ تَسْتَحِ فَاصْنَعْ مَا شِئْتَ .
'যখন তোমার লজ্জা থাকবে না, যা ইচ্ছে তাই করতে পারবে।' [৪৫]

সমাপ্ত
টিকাঃ
৪৫. মুসনাদে আহমদ : ৪৫/৩২৭।