📘 আল্লাহর উপর ভরসা > 📄 ১. কুলক্ষণ ও অশুভ;

📄 ১. কুলক্ষণ ও অশুভ;


কুলক্ষণ ও অশুভ বলতে বুঝায়- কোন মানুষ একটা কিছু দেখতে কিংবা শুনতে পেয়ে তাকে কুলক্ষণ ও অশুভ গণ্য করে এবং মনে করে যে, এই দেখা বা শোনার ফলে তার মনোবাসনা ও লক্ষ্য মোটেও পূরণ হবে না। আর কাজে নামার আগে এরূপ ঘটলে তার ঐ কাজে নামা উচিত হবে না।

এরূপ অশুভ ভাবনা আল্লাহ্র উপর ভরসার একেবারেই পরিপন্থী। কেননা আল্লাহ্র সঙ্গে জুড়ে থাকা মন এবং আল্লাহ্র উপর ভরসাকারী কোন অন্ত রকে কখনই কোন কানা লোকের দর্শন, বাম দিক দিয়ে পাখি উড়ে যাওয়া, বিমানে তের নম্বর সিট লাভ করা ইত্যাকার কোন অনর্থক ও বাতিল কথা তার গন্তব্য থেকে ফিরিয়ে দিতে পারে না।

এদিকে নবী করীম (ছাঃ)ও কুলক্ষণ ও অশুভ গণ্য করা সম্পর্কে সবাইকে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, لَاَ طَيَرَةَ 'কুলক্ষণ ও অশুভ বলে কিছু নেই'।

এই কুলক্ষণ ও অশুভর প্রতি বিশ্বাস এবং এগুলো মেনে চলা কেবলই যে তাওয়াক্কুলের পরিপন্থী তা নয়; বরং এগুলো আল্লাহ্র একত্ববাদে বিশ্বাসেরও পরিপন্থী।

টিকাঃ
৩৯. বুখারী হা/৫৭৫৪; মুসলিম হা/২২২৩; মিশকাত হা/৪৫৭৬।

📘 আল্লাহর উপর ভরসা > 📄 ২. জ্যোতিষী ও গণকের কাছে যাওয়া

📄 ২. জ্যোতিষী ও গণকের কাছে যাওয়া


তাওয়াক্কুলের পরিপন্থী যেসব কাজ রয়েছে তন্মধ্যে জ্যোতিষী, গণক ও হারানো বস্তুর সন্ধানদাতাদের নিকট ধর্ণা দেওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব গণক ও জ্যোতিষী অদৃশ্য লোক ও ভবিষ্যৎ জানার দাবী করে। মুমিন বান্দা যদি সত্যিকার অর্থেই আল্লাহ্র উপর ভরসা করে থাকে তাহ'লে সে আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারস্থ হবে না এবং যিনি ছাড়া আর কারো গায়েব বা অদৃশ্য লোকের খবর জানা সম্ভব নয়, সেই মহান আল্লাহকে ছেড়ে অন্য কাউকে সে খুঁজবে না।

ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, আলী (রাঃ) যখন খারেজীদের বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করছিলেন তখন এক জ্যোতিষী এসে তাঁকে বলে, হে আমীরুল মুমিনীন, আপনি এই যুদ্ধে যাবেন না। কারণ চাঁদ এখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। চাঁদ বৃশ্চিক রাশিতে থাকাকালে আপনি যাত্রা করলে আপনার বাহিনী পরাজিত হবে। তখন আলী (রাঃ) বলেছিলেন, আমি বরং আল্লাহ্র উপর ভরসা ও ভরসার্থে এবং তোমার কথা মিথ্যা প্রমাণ করতে অবশ্যই যাত্রা করব। শেষ পর্যন্ত তিনি যাত্রা করেন এবং ঐ সফরে তিনি প্রচুর কল্যাণ লাভ করেন। অধিকাংশ খারেজী এ যুদ্ধে ধরাশায়ী হয়। আর নবী করীম (ছাঃ)-এর আদেশ মতো যুদ্ধ করে জয়ী হওয়াতে আলী (রাঃ) অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।

কোন মুমিন যদি এ ধরনের কোন জ্যোতিষী, গণকঠাকুর কিংবা হারানো বস্তুর সন্ধানদাতা থেকে কোন খবর শুনতে পায় তাহ'লে তার বিরোধিতা করা এবং তার কোন কথা বিশ্বাস না করাতেই সে সর্বাত্মক মঙ্গল লাভ করবে।

টিকাঃ
৪০. ইবনু তায়মিয়াহ, আল-ফাতাওয়া আল-কুবরা ১/৫৭।

📘 আল্লাহর উপর ভরসা > 📄 ৩. তাবীয ঝুলান

📄 ৩. তাবীয ঝুলান


গলা, হাত ইত্যাদি যে কোন অঙ্গে তাবীয ঝুলানো বা বাঁধা ভরসা বিরোধী কাজ। অনেক জাহেল মূর্খ তাদের বুকের উপর নীল সুতা কিংবা কাগজ পাতা ঝুলিয়ে রাখে। ভেল্কিভাজ, যাদুকর, গণকঠাকুর কিসিমের লোকদের থেকে তারা আত্মরক্ষার্থে এগুলো ব্যবহার করে। যার কাজ এ ধরনের তার আল্লাহ্র উপর ভরসা থাকল কোথায়?

অপরাধ অনুপাতে এসব লোক শাস্তিযোগ্য হবে। নবী করীম (ছাঃ) বলেছেন, مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ 'যে তার দেহে (তাবীয ইত্যাদি) যা কিছু লটকাবে তাকে তার উপরেই সোপর্দ করা হবে'। যখন সে কালি লেখা পাতা বা অনুরূপ কিছু ঝুলাবে এবং আল্লাহ্র উপর ভরসা করবে না, তখন আল্লাহ তাকে ঐ ঝুলানো বস্তুর উপরে অর্পণ করবেন। তার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এটাই হবে যথেষ্ট।

টিকাঃ
৪১. তিরমিযী হা/২০৭২; নাসাঈ হা/৪০৭৯, আলবানী, সনদ হাসান; মিশকাত হা/৪৫৫৬।

📘 আল্লাহর উপর ভরসা > 📄 গাছ ,পাথর ইত্যাদিকে বরকতময় ভেবে তার থেকে বরকত কামনা করা

📄 গাছ ,পাথর ইত্যাদিকে বরকতময় ভেবে তার থেকে বরকত কামনা করা


গাছ, পাথর ও অন্য যেসব জিনিস থেকে বরকত লাভের আশা করা অবৈধ সেসব কিছু থেকে বরকত লাভ করা তাওয়াক্কুল বিরোধী কাজ। কখনো কখনো এ ধরনের কাজ শিরকের দিকে ধাবিত করে। নাউযুবিল্লাহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00