📄 ৫. আন্তরিকভাবে আল্লাহ্র নিকট আত্মসমর্পণ
দুনিয়াতে একজন হীন ক্রীতদাস যেমন তার মনিবের অনুগত থাকে এবং তার কথা মেনে চলে, তেমন করে বান্দা যদি আল্লাহ্র আনুগত্য করে তাহ'লেই ভরসা অর্জিত হবে। কবি বলেন,
إذا ابتليت فثق بالله وارض به * إن الذي يكشف البلوى هو الله
إذا قضى الله فاستسلم لقدرته * ما لامريء حيلة فيما قضى الله
اليأس يقطع أحياناً بصاحبه * لا تيأسن فنعم القادر الله-
'বিপদ থেকে রক্ষা পেতে ভরসা করো আল্লাহ পরে,
টিকাঃ
৩২. বুখারী হা/৭৪০৫; মুসলিম হা/২৬৭৫।
📄 ৬. দায়িত্বভার সমর্পণ
ফেরাউনের দলবলে বসবাসকারী একজন মুমিনের যবানীতে আল্লাহ বলেছেন, فَسَتَذْكُرُونَ مَا أَقُوْلُ لَكُمْ وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللهِ 'আমি যা তোমাদের (ফেরাউন ও তার লোকদের) বলছি অচিরেই তোমরা তা মনে করবে। আমি আমার দায়িত্বভার আল্লাহ্র নিকট সমর্পণ করছি' (মুমিন ৪০/৪৪)।
ইবনু মাসউদ (রাঃ) বলেছেন, إِنَّ أَكْبَرَ آيَةٍ فِي كِتَابِ اللَّهِ تَفْوِيضًا {وَمَنْ يَتَّقِ اللهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لا يَحْتَسِبُ} 'আল্লাহর নিকট সমর্পণ সংক্রান্ত আল্লাহ্র কিতাবে সবচেয়ে বড় আয়াত আল্লাহ্র বাণী 'আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরোনোর উপায় করে দেন এবং তাকে এমন স্থান থেকে জীবিকা দেন যা সে ভাবতেও পারে না' (তালাক্ব ৬৫/২-৩)।
আল্লামা ইবনুল কাইয়িম তাঁর শিক্ষক ইবনু তায়মিয়ার বরাত দিয়ে বলেছেন, 'ফায়ছালাকৃত বিষয়কে দু'টি জিনিস ঘিরে থাকে। আগে থাকে ভরসা পরে থাকে সন্তুষ্টি। সুতরাং কাজে নামার আগে যে আল্লাহ্র উপর ভরসা করে এবং কাজের পরে আল্লাহ্র উপর সন্তুষ্ট থাকে, সেই উবূদিয়াত বা দাসত্বের দায়িত্ব পালন করে'।
এজন্যই ইস্তিখারার দো'আয় দেখুন বলা হয়েছে, وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي بِهِ - 'আমার জন্য কল্যাণ নির্ধারণ কর, তা সে যেখানেই হোক ও তাতে আমাকে খুশী রাখ'। সুতরাং সিদ্ধান্তকৃত কাজে নেমে পড়ার আগে আল্লাহ্র উপর ভরসা করলে তা হবে আল্লাহ্র নিকট কর্মভার সমর্পণ, আর কাজ শেষে তার উপর ভরসা করলে তা হবে সন্তুষ্টি।
টিকাঃ
৩৩. শিহাবুদ্দীন আল-আবশীহী, আল-মুস্তাত্বরাফ ২/১৫১।
৩৪. আল-মু'জামুল কাবীর, ৯/১৩৩, হা/৮৬৫৯; মাজমাউয যাওয়ায়েদ হা/১১৪২২।
৩৫. ইবনুল কাইয়িম, মাদারিজুস সালিকীন ২/১২২।
৩৬. বুখারী হা/১১৬২; তিরমিযী হা/৪৮০; নাসাঈ হা/৩২৫৩।
📄 ৭. কাজের উপায়-উপকরণের ব্যবস্থা করা তবে তাকে কার্য সাধনে স্বয়ংসম্পূর্ণ না ভাবা
জীবন ধারণে বা কোন কাজ সম্পন্ন করতে যে উপায়-উপকরণ অবলম্বনের কথা অস্বীকার করে এবং নিশ্চেষ্ট বসে থাকে, সে গণ্ডমূর্খ ও পাগল । আবার যে আল্লাহ্র কুদরতের উপর ভরসা না করে শুধুই উপায়-উপকরণ নিয়ে পড়ে থাকে তার আচরণ শিরকী।
আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ قَالَ : اعْقِلْهَا وَتَوَكَّلْ - 'এক ব্যক্তি বলল, হে আল্লাহ্র রাসূল (ছাঃ)! আমি কি তাকে (আমার উষ্ট্রীটাকে) বেঁধে রেখে (আল্লাহ্র উপর) ভরসা করব, না কি তাকে বন্ধনমুক্ত করে দিয়ে ভরসা করব? তিনি বললেন, আগে বেঁধে রাখো, তারপর ভরসা কর'।
অনেক সময় বান্দা আল্লাহ্র নিকটে দো'আ করা ছাড়া আর কোন পথ খুঁজে পায় না, অথচ দেখুন এই দো'আ কতই না উত্তম অবলম্বন।
আল্লাহ তা'আলা নিজেই তাঁর বান্দাদেরকে উপায় অবলম্বন করতে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُوْلاً فَامْشُوْا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ - 'তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য ভূমিকে অনুকূল করে দিয়েছেন। সুতরাং তোমরা তার (ভূমির) বুকে বিচরণ করো এবং তাঁর দেওয়া রূযী খাও' (মুলক ৬৭/১৫)। তিনি আরও বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ - ‘তারপর যখন (জুম'আর) ছালাত শেষ হয়ে যাবে তখন তোমরা যমীনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ্র দেওয়া অনুগ্রহ (জীবিকা) অনুসন্ধান করবে, আর আল্লাহকে বেশী বেশী স্মরণ করবে। সম্ভবতঃ তোমরা সফল হবে' (জুম'আ ৬২/১০)। তিনি আরও বলেন, وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللَّهِ - 'আর অন্য কিছু লোক আছে, যারা যমীনে বিচরণ করে এবং আল্লাহ্র অনুগ্রহ (জীবিকা) তালাশ করে' (মুযযাম্মিল ৭৩/২০)।
ইমাম আহমাদ (রহঃ)-এর যুগে কিছু লোক দাবী করত যে, তারা ভরসাকারী। তারা বলত, আমরা বসে থাকব, আমাদের খাওয়া-পরা দেওয়ার দায়িত্ব আল্লাহ্র উপর। তাদের উক্তি সম্পর্কে ইমাম ছাহেবকে জিজ্ঞেস করা হ'লে তিনি বলেন, 'এটা একদম রাবিশ কথা, আল্লাহ কি বলেননি, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُوْنَ - فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ - 'হে ঈমানদারগণ! যখন জুম'আর দিনে ছালাতের আযান দেওয়া হয় তখন তোমরা বেচাকেনা ছেড়ে আল্লাহ্র যিকিরে (ছালাতে) এগিয়ে এস। যদি তোমাদের বোধ-বুদ্ধি থাকে তবে এটাই তোমাদের জন্য কল্যাণকর। অতঃপর যখন ছালাত শেষ হয়ে যাবে তখন তোমরা যমীনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ্র অনুগ্রহ (জীবিকা) তালাশ করবে আর আল্লাহকে বেশী বেশী স্মরণ করবে। সম্ভবতঃ তোমরা সফল হবে' (জুম'আ ৬২/৯-১০)।
টিকাঃ
৩৭. তিরমিযী হা/২৫১৭, সনদ হাসান।
৩৮. ইবনুল জাওযী, তালবীসু ইবলীস, পৃঃ ৩৪৮।