📘 আল্লাহর উপর ভরসা > 📄 তাওয়াক্কুলের হুকুম

📄 তাওয়াক্কুলের হুকুম


নিশ্চয়ই আল্লাহ্র উপর ভরসা করা শীর্ষস্তরের ফরযসমূহের অন্তর্গত একটি বড় ফরয। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, فإن التوكل على الله واجب من أعظم الواجبات كما أن الإخلاص لله واجب وقد أمر الله بالتوكل في غير آية أعظم مما أمر بالوضوء وغسل الجنابة، ونهى عن التوكل على غيره سبحانه - 'আল্লাহ্র উপর ভরসা করা ফরয। এটি উচ্চাঙ্গের ফরয সমূহের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ্র জন্য ইখলাছ বা বিশুদ্ধচিত্তে কাজ করা ফরয। ওযু ও অপবিত্রতা থেকে পবিত্রতার জন্য গোসলের ব্যাপারে যেখানে আল্লাহ তা'আলা একটি আয়াতে একবার বলে তা ফরয সাব্যস্ত করেছেন, সেখানে একাধিক আয়াতে তিনি তাঁর উপর ভরসা করার আদেশ দিয়েছেন এবং তাঁকে ছাড়া অন্যের উপর ভরসা করতে নিষেধ করেছেন'।

বরং তাওয়াক্কুল ঈমানের শর্ত। এজন্য আল্লাহর বাণী وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوْا إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ 'আর আল্লাহ্হ্র উপরে তোমরা ভরসা কর, যদি তোমরা বিশ্বাসী হও' (মায়েদাহ ৫/২৩) এই আয়াতের মর্মার্থ এই দাঁড়াচ্ছে যে, বান্দার থেকে তাওয়াক্কুল দূর হয়ে গেলে সাথে সাথে ঈমানও দূর হয়ে যাবে।

তাওয়াক্কুল তাওহীদে উলুহিয়্যা বা উপাস্যের একত্ববাদের যেসব ভিত্তি রয়েছে তন্মধ্যে একটি। সূরা ফাতিহার পাঁচ নং আয়াত একথার প্রমাণ বহন করে। আল্লাহ বলেন, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ 'আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি' (ফাতিহা ১/৫)।

টিকাঃ
১৮. মাজমূ' ফাতাওয়া ৭/১৬।

📘 আল্লাহর উপর ভরসা > 📄 শেষ কথা

📄 শেষ কথা


প্রিয় ভাই আমার! উপরের আলোচনা থেকে আপনার কাছে আল্লাহ্র উপর ভরসা করার শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব পরিষ্কার হয়ে গেছে। আমরা আপনাকে ব্যাখ্যা করেছি যে, ভরসা উপায়-উপকরণ অবলম্বনে বাধা দেয় না এবং উপায়-উপকরণ অবলম্বন না করাকে ভরসা (توکل) বলে না; বরং তাওয়াকুল (التواكل) বা তাওয়াক্কুলের ভান বলে। তাওয়াকুল বাতিলের পূজারী ও কুঁড়েদের দর্শন।

আমরা আপনার সামনে আল্লাহ্র উপর ভরসার হুকুম বা বিধান এবং যেসব ক্ষেত্রে আল্লাহ তাওয়াক্কুলের আদেশ দিয়েছেন তেমন কিছু ক্ষেত্রও আলোচনা করেছি।

আমরা আল্লাহ্র উপর যথার্থ ভরসাকারী কিছু লোকের ঘটনা এবং তাদের অর্জিত ফলাফলের কথাও আপনার সামনে তুলে ধরেছি। ভরসা বিষয়ে আল্লাহ্র সহযোগিতায় আমাদের সামান্য কিছু আলোচনা এখানেই শেষ করছি।

আল্লাহ তা'আলার নিকট আমাদের একান্ত প্রার্থনা তিনি যেন আমাদেরকে এবং আপনাদেরকে তাঁর উপর ভরসাকারীদের শ্রেণীভুক্ত করেন, আমাদেরকে একত্ববাদীদের দলভুক্ত করেন এবং আমাদেরকে তাদের অন্ত র্ভুক্ত করেন, যারা হক কথা বলে এবং হক মত বিচার করে। আর আল্লাহ্র রহমত ও শান্তি বর্ষিত হৌক আমাদের নবী মুহাম্মাদ (ছাঃ), তাঁর পরিবার-পরিজন এবং তাঁর ছাহাবীগণের উপর।

***

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك،
اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00