📘 আল্লাহর পথে যাত্রা 📄 ৭.৩ সতর্ক, সতর্ক!

📄 ৭.৩ সতর্ক, সতর্ক!


আদম সন্তান তার জীবদ্দশায় সর্বোচ্চ ভীতিকর পরিস্থিতির স্বীকার হবে মৃত্যু, কবর, বারযাখ, পুনরুত্থান, পুলসিরাত এবং সবচেয়ে বড় ভীতি মহান ও সর্বশক্তিমান আল্লাহর সামনে দাঁড়ানো এবং আগুন, যে কেউ এটা বিবেচনা করে, যেহেতু তা বিবেচ্য বিষয়, সে নিজেকে উদ্বিগ্ন অবস্থায় খুজে পাবে। সে শেষমুহুর্তে তার ঈমান হারানোর এবং অপরাধী হিসেবে পরকালে শাস্তি পাওয়ার ভয়ে থাকবে। সত্যিকারের মুমিন কখনও এই সকল বিষয় থেকে নিজেকে নিরাপদ মনে করবে না।
أَفَأَمِنُواْ مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ
'... বস্তুত ক্ষতিগ্রস্থ সম্প্রদায় ব্যতীত কেউ আল্লাহর কৌশল হতে নিরাপদ মনে করে না।' [সুরা আরাফঃ ৯৯]
এই সকল বিষয়গুলো আদম সন্তানকে আরাম ও শিথিলতা থেকে নিবৃত্ত করা উচিত। স্বপ্নে একজন ব্যক্তি বলছিলো,
চোখ দুটি ঘুমায় কি করে শান্তভাবে?
এখনও জানা নেই বসবাস করবে তারা কোন আবাসে?
নেই কোন যার জামিনদার।
একজন ধর্মপ্রান ইবাদাতকারীকে তার মৃত্যু শয্যায় তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো, তখন তিনি বলেন,
কেউ জানে না কবরে তার জন্য কি অপেক্ষা করছে
রক্ষা কর আল্লাহ, তিনি একক যিনি কবরের নেতা।
এই বিষয়ে তাদের একজন বলেন,
ওয়াল্লাহি, যদি মানুষ জানতো কেন তাকে সৃষ্টি করা হয়েছে,
না সে ঘুমাতো না সে কর্তব্যে অবহেলা করতো।
তাকে এমন কিছুর জন্য সৃষ্টি করা হয়েছে যা হবে নিশ্চিত,
না সে বিপথগামী হত না সে ঘুমাতো যদি তার হৃদয় তা দেখতো;
মৃত্যু, কবর, পুনরুত্থানঃ শোচনীয় তিরস্কার, আতঙ্ক ভীতিকর।
মানুষকে জাহির করা হবে হাশরের ময়দান,
সালাত ও সিয়াম গভীর উত্তেজনায়!
যখন আদেশ বা নিষেধ আসে আমরা কিন্তু, গুহার মানুষদের মতঃ
সজাগ কিন্তু ঘুমন্ত।
আলহামদুলিল্লাহি রাব্বুল আল' আমিন। শান্তি ও মঙ্গল বর্ষিত হোক আমাদের নেতা মুহাম্মাদ, তার পরিবার ও তার সকল সাহাবাদের উপর।

টিকাঃ
১২৪. আল-বারযাখ, মৃত ব্যক্তি ও তার দুনিয়ার জীবনের মধ্যকার প্রতিবন্ধককে বুঝায়। আখিরাতের জীবনের প্রথম ধাপে যাওয়ার পথ হিসেবে একে বিবেচনা করা হয়। বারযাখের সুন্দর ব্যাখ্যা এবং এই বিষয়ের সাথে জড়িত বিষয় গুলোর সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে, মুহাম্মদ আল-জিব্রাইল এর 'লাইফ ইন বারযাখ' বইতে [আল-কিতাব অ্যান্ড আল-সুন্নাহ পাব্লিশিং, ১৯৯৮]।

ফন্ট সাইজ
15px
17px