📘 আল্লাহর পথে যাত্রা > 📄 অসীম ও পরম করুণাময় আল্লাহর নামে

📄 অসীম ও পরম করুণাময় আল্লাহর নামে

বুখারীতে বর্ণিত আছে আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত নবী (সঃ) বলেছেন, "কেবলমাত্র তোমাদের আমল তোমাদের কারোকে রক্ষা করবেনা।" তারা জিজ্ঞাসা করলেন, “হে আল্লাহর রাসুল, এমনকি আপনাকেও না?” তিনি উত্তর করলেন, "আমাকেও না, যদি না তিনি আমাকে তাঁর দয়া দ্বারা আচ্ছাদিত করতেন। তোমরা দৃঢ়, অবিচল এবং মধ্যপন্থা অবলম্বন করো। এবং তোমরা তাঁর (আল্লাহ) ইবাদত করো দিনের শুরুতে, দিনের শেষে এবং রাতের শেষাংশে। সংযম, সংযম! এর মাধ্যমেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌছাতে পারবে!”
তিনি এই হাদিসটি অন্যত্র বর্ণনা করেছেন অন্যভাবে, "ধর্ম সহজ, যে এটা নিয়ে বাড়াবাড়ি করে সে ছাড়া আর কারো জন্য এটা কঠিন নয়; তাই দৃঢ়, অবিচল ও পরিমিতি বোধ সম্পন্ন হও; তাদের জন্য রয়েছে সুখবর। সকাল, সন্ধ্যা ও রাতের শেষাংশে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো।"
তিনি আরো উল্লেখ করেন আয়শা (রাঃ) হতে, যে নবী (সঃ) বলেছেন, “দৃঢ়, অবিচল ও মধ্যপন্থা অবলম্বনকারীদের জন্য সুখবর রয়েছে এবং নিশ্চয় শুধুমাত্র একজনের আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবেনা।" তারা জিজ্ঞাসা করলো, “হে আল্লাহর রাসুল, আপনাকেও না?” তিনি উত্তর দিলেন, “আমাকেও না, যদি না আল্লাহ আমাকে তাঁর ক্ষমা ও দয়া দ্বারা আবৃত না করতেন।”
তিনি তার (আয়শা (রাঃ)) কাছ থেকে বর্ণিত অন্য হাদিসে উল্লেখ করেন যে নবী (সঃ) বলেন, “দৃঢ়, অবিচল ও মধ্যপন্থা অবলম্বনকারী হও। জেনে রাখো, শুধুমাত্র তোমার আমল দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর কাছে ঐ সকল ইবাদত সবচেয়ে প্রিয় যা একটানা ও বিরতিহীনভাবে করা হয়, যদিওবা তা সংখ্যায় কম হয়।”
আল্লাহ সুবহানু ওয়া তা'আলার পথে ভ্রমণের মুল বিষয়গুলোর সাথে সম্পর্কিত অসাধারন ও গুরুত্বপূর্ণ সব বিধিবিধানের খুটিনাটি বর্ণনা লুকিয়ে রয়েছে এই হাদিসগুলোতে”।

টিকাঃ
৫. বুখারী #৬৪৬৩
৬. ইবাদাহ #৩৯
৭. ইবাদাহ #৬৪৬৭
৮. ইবাদাহ #৬৪৬৪
* মুসলিম হাদিস #২৮১৬-৭১১৩ তে উল্লেখ আছে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত নবী (সঃ) বলেন, "এমন একজন ব্যাক্তি নেই যার সৎকর্ম তাকে জান্নাতে প্রবেশ করাবে।" তাকে জিজ্ঞাসা করা হলো, "হে আল্লাহর রাসুল, আপনিও নন? তিনি উত্তর দিলেন, "আমিও না, যদি না আল্লাহ আমাকে তাঁর দয়া দ্বারা আচ্ছাদিত করেন।" হাদিস #২৮১৬-৭১২১ তিনি আরো উল্লেখ করেন জাবির (রাঃ) শুনেন যে আল্লাহর রাসুল (সঃ) বলছেন, "তোমাদের কারো সৎকর্মই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না বা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেনা, এমনকি আমাকেও না, যদি না আল্লাহ তাঁর দয়া প্রদর্শন করেন।" আহমাদ হাদিস #১১৪৮৬ তে এই হাদিসটি উল্লেখ করেছেন আবু সা'দ এর বর্ণনা থেকে; আবু মুসা, উসামা ইবনে শারিক, শারিক ইবনে তারিক এবং আসাদ ইবনে কুর্জ-তাবারানি, আল-কাবীর #৪৯৩-১০০১-৬৫৪৯-৭২১৮-৭২২১।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00