📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 সকালের দোয়া

📄 সকালের দোয়া


اَللّهُمَّ بِكَ أَصْبَحْنَا وَبِكَ أَمْسَيْنَا وَبِكَ نَحْيا وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ .
“হে আল্লাহ! তোমার নাম নিয়ে সকাল বেলাকে কবুল করলাম। তোমার নাম নিয়েই সন্ধ্যাকেও কবুল করি। তোমার নামেই বাঁচি, তোমার নামেই মরি। তোমাই কাছে ফিরে যেতে হবে।”
اللهُمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنَ الهَمِّ وَالْحُزْنِ وَالْعَجْزِ وَالْكَسْلِ وَالبُخْلِ وَالْجُبْنِ وَغَلَبَةِ الدِّينِ وَقَهْرِ الرِّجَالِ .
“হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই- দুশ্চিন্তা ও দুঃখ-বেদনা অক্ষমতা ও অসলসতা, কৃপণতা ও ভীরুতা এবং বেদনার বোঝা ও মানুষের দাপট থেকে।”
أصْبَحْبَا عَلَى فِطْرَةِ الإِسْلامِ وَعَلَى كَلِمَةِ الْإِخْلَاصِ وَعَلَى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلَى مِلَّةِ أَبِيْنَا إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ .
আল্লাহর অনুগ্রহে আমরা প্রত্যুষে উপনীত হয়েছি ইসলামের ফিত্রাতের ওপর ও এখলাসের ওপর, আমাদের নবী মুহাম্মদ ﷺ এর দ্বীনের উপর এবং আমাদের পিতা ইবরাহীম (আ)-এর মিল্লাতের ওপর। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। (আহমদ, হাদীস নং-১৫৪৩৪)

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 সন্ধ্যার দোয়া

📄 সন্ধ্যার দোয়া


اَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ شَرِّمَا خَلَقَ .
“আল্লাহর শেখানো পরিপূর্ণ দোয়া কালাম দ্বারা গোটা সৃষ্টির ক্ষতি থেকে পানাহ চাই।”

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 শোবার দোয়া

📄 শোবার দোয়া


اللهُم بِكَ أَمْسَيْنَا وَبِكَ أَصْبَحْنَا وَبِكَ نَحْى وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ .
“হে আল্লাহ! তোমার নাম নিয়ে সন্ধ্যা বেলাকে কবুল করলাম। তোমার নাম নিয়েই সকাল বেলাকেও কবুল করি। তোমার নামেই বাঁচি, তোমার নামেই মরি। কবর থেকে উঠে তোমারই কাছে যেতে হবে।”

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَنَا وَكَفَنَا وَآوَانَا فَكُمْ مِّمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِي .
(শোবার পর ও দোয়া শুকরিয়া আদায়ের জন্য)
“সকল প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাওয়ালেন, পান করালেন, আমাদের প্রয়োজন পূরণ করলেন এবং আমাদেরকে আশ্রয়ের জায়গা দিলেন। কত এমন লোক আছে যার প্রয়োজন পূরণের কেউ নেই এবং যার কোন আশ্রয়ের জায়গাও নেই।”

باسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ اَرْفَعُهُ - إِنْ أَمْسَكَتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْنَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفِظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِين .
(ডান কাতে শুয়ে ডান হাত গালের নিচে রেখে এ দোয়া)
“হে আমার রব! তোমার নাম নিয়েই আমার পার্শ্বকে বিছানায় রাখলাম। আবার তোমার নাম নিয়েই তাকে উঠাব। এ অবস্থায় যদি আমার জানকে তুমি রেখে দাও (মৃত্যু দাও) তবে এর উপরে রহম কর। আর যদি ফেরত পাঠাও তাহলে এর হেফাযত কর যেমন তোমার নেক বান্দাদের বেলায় করে থাক।”

اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِيَ إِلَيْكَ وَفَوَّضْتُ أمْرِى إِلَيْكَ وَالْجَاتُ ظَهْرِى إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لا مَلْجَا وَلَا مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ - أُمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أنزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ .
“হে আল্লাহ! আমার নাফসকে তোমার নিকট সমর্পণ করলাম। আমার চেহারাকে তোমারা দিকে রুজু করলাম। আর সব ব্যাপারের ভার তোমার উপরই দিলাম। আমার সত্তাকে তোমার আশ্রয়ে রাখলাম। আগ্রহ ও আশংকা নিয়েই তোমার দিকে এসেছি। তোমার শাস্তি থেকে বাঁচতে হলেও তোমারই কাছে ধরণা দিতে হয়। তোমার কাছে ছাড়া কোনো আশ্রয়ও নেই। যে কিতাব তুমি নাযিল করেছ তার উপর ঈমান এনেছি এবং যে নৰী তুমি পাঠিয়েছ তাঁর উপরও ঈমান এনেছি।"
৩৩ বার সুবাহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার।
আয়াতুল কুরসি।

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْى .
“হে আল্লাহ! তোমার নাম নিয়েই মরি ও বাঁচি।

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 অবসর সময়ের দোয়া

📄 অবসর সময়ের দোয়া


যখন মন অবসর থাকে তখন তাকে কর্মব্যস্ত রাখার জন্য মুখে নিম্নের যে কোনো যিকর মনের দিকে খেয়াল রেখে মুখে চালু করলে বাজে চিন্তা থেকে রক্ষা পাওয়া যায়। সবসময় আল্লাহ তায়ালাকে স্মরণ রাখার এটাই সহজ উপায়।
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ اللَّهُ أَكْبَرُ وَلَا حوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيُّ الْعَظِيمُ.
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ .
لا إلهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُولُ اللهِ .
তাছাড়া দরূদ পড়তে থাকা। কুরআনের যেসব অংশ মুখস্ত আছে তা গুনগুণিয়ে আবৃতি করা যায়। মোটকথা হলো মনটাকে সবসময় কাজ দিতে হবে। যদি সচেতনভাবে তাকে ব্যস্ত না রাখা হয় তাহলে যখনই সে অবসর পাবে তখনই ইবলীস তাকে কাজ দেবে। মন বিনা কাজে থাকতে পারে না। তাকে কাজ না দিয়ে শয়তানের বেগার খাটতে বাধ্য হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00