📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 সিজদার দোয়া

📄 সিজদার দোয়া


রাসূল ﷺ বলেছেন, তোমরা সিজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যাও। তাই সিজদায় বেশি করে দোয়া কর।
اللهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ أمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَورَهُ وَشَقُّ سَمْعَهُ وَبَصَرَهُ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ .
“হে আল্লাহ! তোমার জন্যই সিজদা করেছি, তোমারই উপর ঈমান এনেছি এবং তোমারই নিকট আত্মসমর্পণ করেছি। আমার চেহারা তার জন্যই সিজদা করেছে যিনি তাকে সৃষ্টি করেছেন ও আকৃতি দান করেছেন এবং তাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন। অতএব আল্লাহ বরকতময়। তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা।” (মুসলিম হাদীস নং ৭৭১)
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِنْهُ وَجِلَّهُ وَأَوْلَهُ وَآخِرَهُ وَعَلَانِيْتَهُ وَسِرَّهُ .
“হে আল্লাহ! আমার সকল গুনাহ মাফ কর- ছোট ও বড় গুনাহ, আগের ও পরের গুনাহ এবং প্রকাশ্য ও গোপন গুনাহ।”
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ اسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ .
"আল্লাহর প্রশংসা সহকারে তাসবীহ পাঠ করছি। আল্লাহর কাছে মাফ চাচ্ছি ও তাঁর নিকট তাওবা করছি।”
রাসূল ﷺ সিজদায় বেশি করে দোয়া করতে বলেছেন। তাই এসব খাস দোয়া ছাড়াও হাদীসের যে কোনো দোয়াই সিজদায় পড়া যেতে পারে। সিজদায় কুরআনের দোয়া পড়া হাদীসে নিষেধ করা হয়েছে।

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 দু' সিজদার মাঝের দোয়া

📄 দু' সিজদার মাঝের দোয়া


اَللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وَارْزُقْنِي .
“হে আল্লাহ! আমাকে মাফ কর, আমার উপর রহম কর, আমাকে হেদায়াত দান কর, আমাকে সুস্থ রাখ, আমাকে ক্ষতি পূরণ দাও, আমাকে উন্নত কর ও আমাকে রিযিক দাও।” (হাদীসটি হাসান, আবূ দাউদ হাদীস নং ৮৫০, ইবনে মাজাহ হাদীস নং ৮৯৮)

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 সালাম ফিরাবার পূর্বে

📄 সালাম ফিরাবার পূর্বে


اللهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةٌ مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক যুলুম করেছি, আর তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সুতরাং তুমি নিজ ক্ষমা দ্বারা আমাকে মার্জনা করে দাও এবং আমার প্রতি রহম কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, অতি দয়ালু। (বুখারী হাদীস নং ৮৩৪ মুসলিম হাদীস নং ২৭০৮)
اَللهُمَّ اغْفِرْ لِى مَا قَدَّمْتُ وَمَا أَخَّرَتْ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَقْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤْخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ .
“হে আল্লাহ! আমার গুনাহ মাফ কর, যা আগে করেছি ও যা পরে করেছি, যা গোপনে করেছি ও যা প্রকাশ্যে করেছি, যেখানে সীমালংঘন করেছি এবং যা আমার জানা না থাকলেও তুমি জান, সবই মাফ কর। তুমি আগেও ছিলে, পরেও থাকবে। তুমি ছাড়া কোনো ইলাহা নেই।”
اللهمَّ إِنِّي أَعُوذُبِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمُسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُبِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ .
“হে আল্লাহ! আমি তোমর নিকট আশ্রয় চাই জাহান্নাম ও কবরের আযাব থেকে এবং দাজ্জাল এবং হায়াত ও মওতের ফিতনা থেকে।”
(বুখারী, মুসলিম হাদীস নং ৫৮৮)
اَحْسَنُ الْكَلَامِ كَلَامُ اللهِ وَأَحْسَنُ الْهَدْيِ هَدَى مُحَمَّدٍ ﷺ .
"সবচেয়ে ভালোও সুন্দর কথা হলো আল্লাহর কালাম আর সবচেয়ে ভালো ও সুন্দর পথ হলো মুহাম্মদ ﷺ এর পথ।”

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 সালাম ফিরাবার পর

📄 সালাম ফিরাবার পর


প্রথমে اَللَّهُ أَكْبَرُ একবার এবং তিনবার اَسْتَغْفِرُ اللهَ
اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَمِنْكَ السّلامُ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ .
“আল্লাহ বড়, আল্লাহর নিকট ক্ষমা চাই, হে আল্লাহ! তুমিই শান্তি, তোমার পক্ষ থেকেই শান্তি। তুমি বরকতময় ও মহান।”
لا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَى لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
"আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি অদ্বিতীয়, তার কোন শরীক নেই, রাজ্য তাঁরই। প্রশংসা সবই তাঁর। তিনিই জীবন ও মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, তাঁর মৃত্যু নেই। তাঁর হাতেই সব কল্যাণ সবকিছুর উপর তিনি ক্ষমতা রাখেন।”
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاسْتَلْكَ العفوَ وَالْعَافِيةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي - اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي وَأَمِنْ رَوْعَاتِي .
“হে আল্লাহ! তোমার নিকট দুনিয়া ও আখিরাতে সুস্বাস্থ্য ও সুখ-সুবিধার আবদার জানাই। আরও চাই আসানী ও করুণা এবং সুযোগ-সুবিধা আমার দ্বীনী ব্যাপারে, দুনিয়ার জীবনে, আমার পরিবার ও আমার মালে। হে আল্লাহ আমার সব গোপনীয় বিষয় তুমি ঢেকে রাখ এবং সবরকম আশংকার বিষয় থেকে আমাকে নিরাপদে রাখ।"

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00