📄 রুকু' সিজদায়
তাহাজ্জুদে বেশি সময় রুকু' ও সিজদায় ব্যয় করার সুযোগ থাকায় রাসূল ﷺ এর কিছুটা অনুকরণ করা সম্ভব। রুকু' ও সিজদায় তাসবীহ অনেকবার পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য বোধ সৃষ্টি হয়। তাসবীহতে 'আমার রব' কথাটি আবেগ সৃষ্টির সহায়ক। রাব্বুল আলামীনকে 'আমার রব' বলা শিক্ষা দিয়ে ঘনিষ্ঠতাবোধ করারই ব্যবস্থা করা হয়েছে। অনেক সময় পর্যন্ত তাসবীহ পড়ার সময় বেজোড় সংখ্যা ঠিক রাখার জন্য প্রতি দু'বার পড়ার পর থামার অভ্যাস করা দরকার। শেষ তাসবীহ একবার পড়তে হবে। শেষ তাসবীহর সাথে এটুকু যোগ করার কথা রয়েছে :
وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَى نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِه .
“আল্লাহর প্রশংসা সহকারে এবং তাঁর সৃষ্টি সংখ্যার পরিমাণ, তিনি যত পছন্দ করেন যে পরিমাণ, আরশের ওজন পরিমাণ ও তাঁর কালাম লেখার কালির পরিমাণ।"
রুকু' ও সিজদায় তাসবীহের শেষে রাসূল ﷺ আরও পড়তেন-
سُبْحَانَكَ اللهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي سُبُوحٌ قُدُّوسٌ ربُّ الْمَلَئِكَةِ وَالرُّوح .
“হে আল্লাহ! হে আমাদের রব! তোমার প্রশংসা সহকারে তোমার তাসবীহ করছি। হে পাক পবিত্র এবং সকল ফেরেশতা ও জিবরাইলের রব, আমাকে মাফ কর।” (আল্লাহর দুয়ারে ধরণা: আ. প্র.)

📄 রুকু'তে দোয়া
اللهُم لَكَ رَكَعْتُ وَبِكَ أمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِى وَمُنِّى وَعَظْمِي وَعَصَبِى .
“হে আল্লাহ! আমি তোমার জন্য রুকূ' দিয়েছি, তোমার উপর ঈমান এনেছি, তোমার নিকট আত্মসমর্পণ করেছি। তোমার প্রতি আমার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, আমার মগজ, হাড় ও অঙ্গ-প্রত্যঙ্গ বিনয়াবনত হয়েছে।”
(মুসলিম হাদীস নং ৪৮৭)
سُبْحَانَكَ اللهُم رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي.
মহান আল্লাহর পবিত্রতা ও প্রশংসা, হে আল্লাহ! আমাকে ক্ষমা কর।
(বুখারী হাদীস-৭৯৪, মুসলিম হাদীস-৪৮৪)
سبوح قُدُّوسٌ رَبِّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ.
আল্লাহ পৰিত্ৰ ও মোবারক তিনি সকল ফেরেশতা ও জিবরাঈলের রব।
(মুসলিম হাদীস নং ৭৭১)
سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ.
মহাপ্রতাপশালী এবং রাজত্ব, বড়ত্ব ও সম্মানের অধিকারীর জন্য প্রশংসা করছি। এটি রুকু ও সিজদায় বলবে।
(হাদীসটি সহীহ, আবু দাউদ হাদীস নং ৮৭৩, নাসাঈ হাদীস নং ১০৪৯)
📄 রুক্' থেকে দাঁড়িয়ে
اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْرًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ .
"হে আল্লাহ! হে আমাদের রব! তোমারই জন্য সকল প্রশংসা, অনেক অনেক প্রশংসা। এ প্রশংসায় কল্যাণ হোক, বরকত হোক।”
اللهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطَى لِمَا مَنَعْتَ لَا يَنْفَعُ ذَا الْجَدَّ مِنْكَ الْجَدُّ .
“হে আল্লাহ! তুমি যা দাও তাতে কেউ বাধা দিতে পারে না। আর তুমি যাকে বাধা দাও তা কেউ দিতে পারে না। সম্পদের মালিক হলেই লাভবান হয় না। সম্পদ তোমারই দান। (তোমার ইচ্ছা ছাড়া সম্পদ উপকারে আসে না।)।”
📄 সিজদার দোয়া
রাসূল ﷺ বলেছেন, তোমরা সিজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যাও। তাই সিজদায় বেশি করে দোয়া কর।
اللهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ أمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَورَهُ وَشَقُّ سَمْعَهُ وَبَصَرَهُ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ .
“হে আল্লাহ! তোমার জন্যই সিজদা করেছি, তোমারই উপর ঈমান এনেছি এবং তোমারই নিকট আত্মসমর্পণ করেছি। আমার চেহারা তার জন্যই সিজদা করেছে যিনি তাকে সৃষ্টি করেছেন ও আকৃতি দান করেছেন এবং তাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন। অতএব আল্লাহ বরকতময়। তিনি সর্বশ্রেষ্ঠ স্রষ্টা।” (মুসলিম হাদীস নং ৭৭১)
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِنْهُ وَجِلَّهُ وَأَوْلَهُ وَآخِرَهُ وَعَلَانِيْتَهُ وَسِرَّهُ .
“হে আল্লাহ! আমার সকল গুনাহ মাফ কর- ছোট ও বড় গুনাহ, আগের ও পরের গুনাহ এবং প্রকাশ্য ও গোপন গুনাহ।”
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ اسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ .
"আল্লাহর প্রশংসা সহকারে তাসবীহ পাঠ করছি। আল্লাহর কাছে মাফ চাচ্ছি ও তাঁর নিকট তাওবা করছি।”
রাসূল ﷺ সিজদায় বেশি করে দোয়া করতে বলেছেন। তাই এসব খাস দোয়া ছাড়াও হাদীসের যে কোনো দোয়াই সিজদায় পড়া যেতে পারে। সিজদায় কুরআনের দোয়া পড়া হাদীসে নিষেধ করা হয়েছে।