📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 আবদুর রহমান ইবনে আউফ (রা)-এর কান্না

📄 আবদুর রহমান ইবনে আউফ (রা)-এর কান্না


সাদ ইবনে ইবরাহীম (রা) হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেন, আবদুর রহমান ইবনে আউফ (রা) রোযা রেখেছেন এমন একদিন তার সামনে কিছু খাবার আনা হলো এবং তিনি ঘোষণা করলেন, মুসআব ইবনে উমায়ের শহীদ হয়েছেন আর তিনি ছিলেন আমার চেয়ে উত্তম। তার কাফনের কাপড় ছিল এত ছোট যে, যদি তার মাথা ঢাকা হয় পা বেরিয়ে পড়ে আবার যদি তার পা ঢাকা হয় মাথা বেরিয়ে পড়ে আর আমি এ দৃশ্য দেখেছিলাম। তিনি আরো বলেন, 'হামজা (রা) শহীদ হন আর তিনিও আমার চেয়ে উত্তম ছিলেন। আর এখন পৃথিবী আমাদের জন্য অনেক প্রশস্ত হয়েছে (অথচ তাদের সময় এমনটা ছিল না)। অথবা তিনি বলেন, পৃথিবীর অনেক সম্পদ (এখন) আমাদের দেয়া হয়েছে। আর আমরা আশংকা করছি না জানি আমাদের ভালো কাজগুলোর প্রতিদান (খুব দ্রুত এ পৃথিবীতেই) দিয়ে দেয়া হয়েছে। এরপর তিনি খুব কাঁদতে শুরু করলেন এবং তিনি তার খাবার পরিত্যাগ করেন।

টিকাঃ
৫০. বুখারী শরীফ হতে বর্ণিত।

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 সালমান ফারসী (রা)-এর কান্না

📄 সালমান ফারসী (রা)-এর কান্না


আনাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, সালমান ফারসী (রা) অসুস্থতায় ভুগছিলেন। সাদ (রা) তাঁকে দেখতে এলেন। তিনি দেখলেন যে সালমান ফারসী (রা) কাঁদছেন তাই সাদ (রা) তাকে প্রশ্ন করলেন, হে আমার ভাই! আপনি কাঁদছেন কেন? আপনি কি আল্লাহর রাসূল ﷺ এর সঙ্গে ছিলেন না? এটা কি তেমন নয়, এটা কি তেমন নয়? (অর্থাৎ রাসূল ﷺ এর জীবদ্দশায় ইসলাম প্রতিষ্ঠা পূর্ব সময়ে কাফিরদের অত্যাচার-নির্যাতনের মতোই কি কষ্টকর নয়)। সালমান (রা) উত্তরে বললেন, নিম্নোক্ত দুটি কারণের কোনো কারণেই কাঁদছি না। আমি পার্থিব কোনো স্বার্থের কথা চিন্তা করে কাঁদছি না। না পরকালের প্রতি ঘৃণা নিয়ে কাঁদছি। বরং আল্লাহর রাসূল ﷺ দৃঢ়তার সাথে আমাকে আশ্বস্ত করেছেন, কিন্তু আমি নিজেকে শুধু একজন সীমালংঘনকারী হিসেবেই দেখছি। আর তোমাকে বলছি, হে সাদ! যখন তুমি বিচার করবে তোমার বিচার কার্যে আল্লাহকে ভয় করো, তোমার বিতরণ কার্যে আল্লাহকে ভয় করো যখন তুমি বিতরণ করবে। তোমার নিয়তেও আল্লাহকে ভয় কর যখন তুমি কোনো কিছু করার নিয়ত কর।
সাবিত (রা) বলেন, 'আমি শুনেছি যে তিনি তার মৃত্যুর পর সম্পত্তি হিসেবে শুধু বিশ দিরহাম রেখে গেছেন।

টিকাঃ
৫১. ইবনে মাজাহ কর্তৃক বর্ণিত (সহীহ সুনানে ইবনে মাজাহ) এছাড়া অন্য আরো অনেকেই বর্ণনা করেছেন এবং হাদীসটি সহীহ। আস সহীহা থেকে উদ্ধৃত।
৫২. সহীহ সূনানে ইবনে মাজাহ হতে বর্ণিত।

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 আবু হাশিম ইবনে উতবা (রা)-এর কান্না

📄 আবু হাশিম ইবনে উতবা (রা)-এর কান্না


সামুরাহ বিন শাম হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হাশিম ইবনে ওতবার নিকট গেলাম আর সে ছিল তখন ছুরির আঘাতে আহত। আর মুয়াবিয়া (রা) তাকে দেখতে এলেন, আবু হাশিম (রা) তখন কাঁদছিলেন। মুয়াবিয়া (রা) জিজ্ঞেস করলেন, হে চাচা! কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? ব্যাথা নাকি এ পৃথিবী। তিনি উত্তরে বললেন, 'কোনোটিই নয়', বরং আল্লাহর রাসূল ﷺ আমাকে আশ্বস্ত করেছেন এবং আমি তা পালন করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, নিশ্চয়ই তোমরা যে সম্পদ অর্জন কর তা লোকদের মধ্যে ভাগ হয়। প্রকৃত অর্থে তোমাদের জন্য যথেষ্ট হলো : “একজন গোলাম/চাকর এবং একটি বাহনের পশু যা আল্লাহর পথে কাজে লাগবে।” আর আমি এ সম্পদ অর্জন করেছি এবং তা সঞ্চয় করে রেখেছি। অর্থাৎ, রাসূল ﷺ ঘোষিত সম্পদের চেয়েও বেশি সম্পত্তি তিনি অর্জন করেছেন।

টিকাঃ
৫৩. ইমাম আহমদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ কর্তৃক বর্ণিত। শায়েখ আলবানী একে আত তারগীব ওয়াত তারহীব গ্রন্থে 'হাসান' বলে ঘোষণা করেছেন।

📘 আল্লাহর ভয়ে কাঁদা > 📄 যে পথে চললে আল্লাহর ভয়ে কান্না আসে

📄 যে পথে চললে আল্লাহর ভয়ে কান্না আসে


আল্লাহর ভয়। এটা অর্জনে আন্তরিকতার সাথে কঠোর পরিশ্রম করা ও সতর্ক হওয়া জরুরি।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পবিত্র কুরআনে বলেন, "আল্লাহকে ভয় কর আর আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন।”
রুহুল মাআনীতে এসেছে, 'আল্লাহকে ভয় কর।' এর অর্থ হলো, তিনি যা আদেশ করেছেন তা করা এবং তিনি যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। আর 'আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন' এর অর্থ হলো, তিনি (আল্লাহ) তাঁর আইন-কানুন যা তোমাদের আকর্ষণীয় বস্তুগুলোকে ঘিরে রয়েছে। আর এ কারণেই কান্না আসবে (তোমাদের)।
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِ يَنْهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ .
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, "যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব।
এটা ভেবেও কান্না আসতে পারে। আনাস (রা) হতে বর্ণিত, তিনি রাসূল ﷺ হতে বর্ণনা করেন, তিনি বলেন, তিন ধরনের মানুষ ঈমানের স্বাদ পাবে প্রথমতঃ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল ﷺ কে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসবে। দ্বিতীয়তঃ যে ব্যক্তি অন্য কাউকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে। তৃতীয়তঃ যে ব্যক্তি জাহিলিয়াত থেকে উদ্ধারের (হেদায়েতের) পর, ইসলাম ছাড়া অন্য ধর্মে ফিরবে না এ কারণে যে সে জাহান্নামের আগুনে জ্বলতে চায় না। আর আল্লাহর ভয়ে কাঁদলে এ ঈমানী মজা পাওয়া যাবে।

টিকাঃ
৫৪. আমার রচিত 'বই দি বুক অফ সিনসিয়ারিটি" থেকে উৎসারিত। (আল ইরশাদ, ১৯৯৭. মিডলব্রাড, ইউকে)।
৫৫. সূরা আল বাকারা (২): ২৮২।
৫৬. সূরা আনকাবুত (২৯) : ৬৯।
৫৭. বুখারী ও মুসলিম হতে বর্ণিত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00