📘 আল্লাহর ভয় নির্মল জীবনের পাথেয় > 📄 যে চারটি বিষয়ে ভয় পাওয়া নেককারদের জন্য জরুরি

📄 যে চারটি বিষয়ে ভয় পাওয়া নেককারদের জন্য জরুরি


ফকিহ সমরকন্দি বলেন, 'যারা নেক আমল করে, তাদের জন্য চারটি বিষয়কে ভয় পাওয়া জরুরি। সুতরাং যারা বদ আমল করে, তাদের জন্য ভয় পাওয়া কতটা জরুরি, তা সহজেই অনুমেয়।
১. কবুল না হওয়ার ভয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন: إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ) 'আল্লাহ মুত্তাকিদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন। ১৯২
২. রিয়া বা লোক-দেখানোর ভয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন: وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ) 'তাদেরকে এই আদেশই দেওয়া হয়েছিল যে, দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে একনিষ্ঠভাবে তারা আল্লাহর ইবাদত করবে। ১৯৩
৩. নেক আমল কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখার ভয়। কেননা, আল্লাহ তাআলা বলেছেন :
(مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا)
'যে সৎকর্ম নিয়ে আসবে, সে তার দশগুণ পাবে।' ১৯৪
এখানে নেক আমলকে আখিরাতে নিয়ে যাওয়ার শর্ত দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায়, শুধু নেক আমল করাই যথেষ্ট নয়; বরং তা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করতে হবে। রিদ্দাহ, রিয়া ইত্যাদির কারণে যদি তা নষ্ট হয়ে যায়, তবে সে আমলের কোনো মূল্য নেই।
৪. ইবাদতে ব্যর্থ হওয়ার ভয়। কেননা, এ কথা জানা নেই যে, তাকে ইবাদতের তাওফিক দেওয়া হবে, কি হবে না। কারণ তাওফিক একমাত্র আল্লাহর হাতে।
(وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ)
'আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে, আমি তাঁর ওপরই নির্ভর করি এবং তাঁরই দিকে ফিরে যাই।' ১৯৫-১৯৬

টিকাঃ
১৯২. সুরা আল-মায়িদা, ৫: ২৭।
১৯৩. সুরা আল-বাইয়িনাহ, ৯৮ : ৫।
১৯৪. সুরা আল-আনআম, ৬: ১৬০।
১৯৫. সুরা হুদ, ১১: ৮৮।
১৯৬. আল-ইহইয়া: ৪/১৬।

📘 আল্লাহর ভয় নির্মল জীবনের পাথেয় > 📄 পরিশিষ্ট

📄 পরিশিষ্ট


প্রিয় ভাই আমার, পরিশেষে আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দুআ করি, তিনি যেন আমাকে, তোমাকে, আমাদের পিতামাতা ও বন্ধুবান্ধবদের সবাইকে সেই কঠিন দিনে নিরাপত্তা দান করেন, যেদিনের ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে :
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ - وَأُمِّهِ وَأَبِيهِ - وَصَاحِبَتِهِ وَبَنِيهِ - لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنُ يُغْنِيهِ )
'সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে এবং তার স্ত্রী ও ছেলেমেয়েদের থেকে। তাদের প্রত্যেকেরই এমন কঠিন অবস্থা হবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। ১৯৭
আর আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করে নেন, যাদেরকে সেদিন ডেকে বলা হবে :
ادْخُلُوا الْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَا أَنْتُمْ تَحْزَنُونَ)
'প্রবেশ করো জান্নাতে। তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না।'১৯৮

টিকাঃ
১৯৭. সুরা আবাসা, ৮০ : ৩৪-৩৭।
১৯৮. সুরা আল-আরাফ, ৭ : ৪৯।

📘 আল্লাহর ভয় নির্মল জীবনের পাথেয় > 📄 তথ্যসূত্র

📄 তথ্যসূত্র


১- إحياء علوم الدين لأبي حامد الغزالي دار الكتب العلمية ط ١، ١٤٠٦ هـ.
২- بستان العارفين للإمام أبي يحيي زكريا بن شرف النووي، حققه محمد الجار.
৩- تاريخ بغداد لأبي بكر أحمد بن علي الخطيب البغدادي، دار الكتب العلمية.
৪- تذكرة الحفاظ للإمام الذهبي، دار إحياء التراث العربي.
৫- تفسير ابن كثير، للإمام أبي الفداء إسماعيل بن كثير، دار الفكر ١٤٠١هـ
৬- جامع العلوم والحكم، ابن رجب الحنبلي، ط ٥ ، ١٤٠٠هـ
৭- الجواب الكافي لمن سأل عن الدواء الشافي لابن قيم الجوزية ط ١، ١٤٠٧هـ
৮- حلية الأولياء وطبقات الأصفياء، للحافظ أبي نعيم، دار الكتاب العربي.
৯- رهبان الليل، سيد بن الحسين العفاني، مكتبة ابن تيمية ط ١، ١٤٠٧هـ
১০ - যাদ আল-মা'আদ ফী হাদয়ী খাইরিল ইবাদ, লা ইবন কাইয়্যেমিল জাওযিয়্যাহ, তাহক্বীক শু'আইব আল-আরনাউত, ওয়া 'আব্দুল ক্বাদির আল-আরনাউত, মু'আস্সাসাতুর রিসালাহ ১৪০২ হিজরী।
১১- আয-যুহুদ লিল ইমাম আহমাদ বিন হাম্বল, দিরাসাহ ওয়া তাহক্বীক মুহাম্মাদ আস-সাঈদ, দারুল কিতাব আল-আরাবী, তা ১, ১৪০৬ হিজরী।
১২- আয-যাহরুল ফাইহ ফী যিকরিম্মান তানাযযাহ 'আন আয-যুনুব ওয়াল ক্বাবা'ইহ, মুহাম্মাদ বিন মুহাম্মাদ বিন ইউসুফ আল-জাযারী, তাহক্বীক মুহাম্মাদ বুসায়্যুনী, দারুল কিতাব আল-আরাবী, তা ১, ১৪০৬ হিজরী।
১৩- সিয়ারু আ'লামিন নুবালা, আয-যাহাবী, তাহক্বীক শু'আইব আল-আরনাউত ওয়া হুসাইন আল-আসাদ, মু'আস্সাসাতুর রিসালাহ ১৪০১ হিজরী।
১৪- শাযারাতুয যাহাব ফী আখবারিম্মান যাহাব লি ইবনিল ইমাদ আল-হাম্বালী, দারু ইহয়ায়িত তুরাস আল-আরাবী।
১৫- সিফাতুস সাফওয়া লি ইবনিল জাওযী, তাহক্বীক মাহমুদ ফাখুরী ওয়া মুহাম্মাদ রাওয়াস, দারুল মা'রিফাহ ১৪০৫ হিজরী।
১৬- সাইদুল খাতির লি ইবনিল জাওযী, দারুল কিতাব আল-আরাবী, তা ২, ১৪০৭ হিজরী।
১৭- তাবাকাতুশ শাফিয়্যাহ লি তাজউদ্দীন আবী নাসর আব্দুল ওয়াহহাব বিন আলী।
ﺍﻟﺴﺒﻜﻲ، ﺗﺤﻘﻴﻖ ﻣﺤﻤﻮﺩ ﻣﺤﻤﺪ ﻃﻨﺎﺣﻲ ﻭﺭﻓﻴﻘﻪ، ﺩﺍﺭ ﺇﺣﻴﺎﺀ ﺍﻟﻜﺘﺐ ﺍﻟﻌﺮﺑﻴﺔ.
١٨ - ﻋﻘﺪ ﺍﻟﻠﺆﻟﺆ ﻭﺍﻟﻤﺮﺟﺎﻥ ﻓﻲ ﻭﻇﺎﺋﻒ ﺷﻬﺮ ﺭﻣﻀﺎﻥ، ﺇﺑﺮﺍﻫﻴﻢ ﺑﻦ ﻋﺒﻴﺪ.
١٩ - ﺍﻟﻔﻮﺍﺋﺪ ﻻﺑﻦ ﺍﻟﻘﻴﻢ ﺍﻟﺠﻮﺯﻳﺔ، ﺩﺍﺭ ﺍﻟﻨﻔﺎﺋﺲ.
٢٠ - ﻛﺘﺎﺏ ﺍﻟﺰﻫﺪ ﺍﻟﻜﺒﻴﺮ ﻟﻺﻣﺎﻡ ﺍﻟﺤﺎﻓﻆ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺍﻟﺤﺴﻴﻦ ﺍﻟﺒﻴﻬﻘﻲ، ﺣﻘﻘﻪ ﺍﻟﺸﻴﺦ ﻋﺎﻣﺮ ﺃﺣﻤﺪ ﺣﻴﺪﺭ، ﻣﺆﺳﺴﺔ ﺍﻟﻜﺘﺐ ﺍﻟﺜﻘﺎﻓﻴﺔ ﻁ ١ ، ١٤٠٨ﻫـ.
٢١ - ﻣﺨﺘﺼﺮ ﻗﻴﺎﻡ ﺍﻟﻠﻴﻞ، ﺷﻴﺦ ﺍﻹﺳﻼﻡ ﺃﺑﻲ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻧﺼﺮ ﺍﻟﻤﺮﻭﺯﻱ، ﺍﺧﺘﺼﺮﻫﻤﺎ ﺍﻟﻌﻼﻣﺔ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻋﻠﻲ ﺍﻟﻤﻘﺮﻳﺰﻱ.
٢٢ - ﺍﻟﻤﺪﻫﺶ ﻟﺄﺑﻲ ﺍﻟﻔﺮﺝ ﺟﻤﺎﻝ ﺍﻟﺪﻳﻦ ﺍﻟﺠﻮﺯﻱ، ﺿﺒﻄﻪ ﻭﺻﺤﺤﻪ ﺩ. ﻣﺮﻭﺍﻥ ﻗﺒﺎﻧﻲ، ﺩﺍﺭ ﺍﻟﻜﺘﺐ ﺍﻟﻌﻠﻤﻴﺔ ﻁ ٢ ، ١٤٠٥ﻫـ
٢٣ - ﻣﻨﺎﻗﺐ ﺍﻹﻣﺎﻡ ﺃﺣﻤﺪ ﻟﻠﺤﺎﻓﻆ ﺃﺑﻲ ﺍﻟﻔﺮﺝ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﺍﻟﺠﻮﺯﻱ ١٣٩٩ﻫـ ، ﻣﻜﺘﺒﺔ ﺍﻟﺨﺎﻧﻲ.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00