📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 দোয়া এবং ফয়সালা

📄 দোয়া এবং ফয়সালা


দোয়া এবং ফয়সালা পরস্পর বিরোধী নয়। বান্দা অনেক সময় বলে, 'দোয়া করে কী লাভ! আমার ভাগ্যে এটিই আছে!'
বিষয়টি এমন নয়। দোয়া এবং ফয়সালা পরস্পর বিরোধী নয়। আল্লাহ মানুষের ভাগ্য এভাবে লিখেন-
তোমার জন্য এটা ফয়সালা। তবে তুমি দোয়া করলে তা পরিবর্তন করা হবে। তোমার জন্য এই বিপদের ফয়সালা। তবে তুমি দোয়া করলে তা দূর করা হবে।
ভাগ্যে লিখা থাকে- তোমার ছেলে অকৃতকার্য হবে। তুমি দোয়া করবে, আল্লাহ তাকে নাজাত দিবেন। সফলতা দিবেন। সুতরাং এ কথা বলা যাবে না, ছেলের জন্য দোয়া করে কী হবে, ছেলের ভাগ্যে যদি অকৃতকার্যতা লেখা থাকে! হাদিসে বর্ণিত হয়েছে- দোয়া এবং ফয়সালা আসমান-যমিনের মাঝে যুদ্ধে লিপ্ত হয়।
দোয়া চায় ফয়সালা পরিবর্তন হোক। ফয়সালা চায় তদানুরূপ সংঘাটিত হোক। তখন আল্লাহ ফায়াসালার উপর দোয়ার পাধান্য দান করেন।
দোয়া করা উচিৎ সবসময়। সর্বাবস্থায়। আশাবাদী হয়ে। দোয়া ফয়সালার বিপরীত নয়। দোয়ার মাধ্যমে আরেকটি ফয়সালা লিখা হয়। অন্তত পূর্বেকার ফয়সালা শিথিল হয়। সহজ হয়। সাওয়াব পাওয়া যায়।
হে পরোয়ারদিগার! আমাদের দুনিয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর। আমাদের দোযখের আযাব থেকে রক্ষা কর। [সূরা বাকারা : ২০১]

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00