📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন 📄 শোকরিয়ার স্বরূপ

📄 শোকরিয়ার স্বরূপ


আল্লাহ-র নেয়ামতের শোকরিয়ার স্বরূপ হল- বান্দা নিজে সৎ হয়ে যাওয়া। অপরকে ভালো কাজের আহ্বান করা।
ইসলাম বলে, সৎকাজে আদেশকারী এবং অসৎকাজে নিষেধকারীরাই সফল। যারা চুপ থাকে, সৎকাজে আদেশ করে না, অসৎকাজে নিষেধ করে না, তারা আল্লাহর নেয়ামত অস্বীকারকারী পাপীদের মতই নিজেদের ধ্বংস করছে।
আল্লাহ বলেন-
আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত। আর পাকড়াও করলাম গোনাহগারদের নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের নাফরমানীর দরুন। [সূরা আরাফ: ১৬৫]

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন 📄 কৃতজ্ঞতার লাভ

📄 কৃতজ্ঞতার লাভ


১. কৃতজ্ঞের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। দুনিয়া ও আখেরাতে তাঁকে সফল করেন।
২. কেয়ামতের দিন যখন নেয়ামতের কথা জিজ্ঞেস করবেন, তখন কৃতজ্ঞতাই সে জিজ্ঞাসার জবাবে যথেষ্ট হবে।
৩. মানুষ কৃতজ্ঞের জন্য কল্যাণের দোয়া করে।
আল্লাহ আমাদের কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফিক দান করুন। কৃতঘ্নতা থেকে হেফাযত করুন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية