📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন 📄 কবি কুরাযি

📄 কবি কুরাযি


কুরাবি। লেবাননের বিকৃত পাপাচারী নামধেয় এক কবি। একবার সে দামেস্ক ভ্রমণ করেছিলো। দামেস্কবাসী তাকে সম্মানের শিখরে চড়িয়ে সাদরে গ্রহণ করলো। চারদিকে বেজে উঠলো তুমুল করতালি। কুরাবি তখন আনন্দে ডগমগ হয়ে কবিতা পাঠ করলো-
ঐক্যআরব গড়বো সবাই নবধর্মের আশ্রয়ে,
চলো সমর্থনে, পরিভ্রমণে, বারহাম ধর্মের ঐকতানে,
সাবাস বারহাম! সাবাস বারহাম! লঙ্ঘিলে চলো জাহান্নামে।
আজি ঐক্যআরব গড়বো সবাই নবধর্মের আশ্রয়ে।

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন 📄 কবি ইলিয়া আবু মাযি

📄 কবি ইলিয়া আবু মাযি


আরেক নাস্তিক্যমনা কবি ইলিয়া আবু মাজি। এক কবিতায় সে লিখেছে-
আমি এসেছি, পৃথিবীর পথে পথে হেঁটেছি-
এসেছি কোথা থেকে জানিনা।
মনের চাওয়ায় আমি চিরঞ্জীব নাকি রাতের পথিক;
জানিনা, আমি জানিনা।
সে জানতে পারেনি, কোথা থেকে এসেছে! সে অবাধ্যতা করেছে। পাপ করেছে। বিচ্যুত হয়েছে। আল্লাহ তাকে অপদস্থ করেছেন। শাস্তি দিয়েছেন। নির্মম মৃত্যুর লাঞ্চনা দিয়েছেন।

ফন্ট সাইজ
15px
17px