📄 খলিফা কাহের
আব্বাসি খেলাফতযুগে কাহের নামীয় এক খলিফা ছিলেন। একবার তিনি ভবিষ্যতের সাম্ভাব্য সঙ্কটকালের চিন্তা করে কিছু সম্পদ গচ্ছিত রাখার মনস্থির করলেন। মাটিতে একটি গর্ত খনন করে স্বর্ণ-রূপা ভর্তি করে রাখলেন। তিনি আল্লাহর উপর ভরসা করলেননা। সন্তানদের ডেকে বললেন, 'আমার আদরের ছেলেরা, তোমাদের জন্য বিপুল পরিমাণ স্বর্ণ-রূপার ডিবি খনন করে রেখেছি। গচ্ছিত এই স্বর্ণ-রূপা যদি সমগ্র বাগদাদবাসীর মাঝে বিতরণ করা হয়, তাহলে সকলে বড় ব্যবসায়ী হয়ে যাবে। সুতরাং তোমাদের ভবিষ্যতজীবনে দারিদ্রের ভয় করোনা'।
এভাবে কাহের যখন আল্লাহর অবাধ্য হল, সীমালঙ্ঘন করল, আল্লাহ তার রাজত্ব ছিনিয়ে নিলেন। শাসকের রাজমুকুট তার মাথা থেকে খসে পড়লো। তার দৃষ্টিশক্তি জরাগ্রস্ত হল। তার শাসনকাজ পরবর্তী খলিফার কাছে হস্তান্তর হলো। অতপর একদিন তিনি বাগদাদের মসজিদে দাঁড়িয়ে সমবেতদের বললেন, ‘লোক সকল, সম্পদ থেকে দূরে থাক। আমার সম্পদ আমাকে শেষ করেছে!’
সমবেত লোকজন বলাবলি করতে লাগলো, ‘দেখো দেখো, ঐ অপদস্থকে দেখো। আল্লাহ তাকে কেমন অপদস্থ বানিয়েছেন!’
এতে উপদেশ রয়েছে তার জন্য, যার অনুধাবন করার মত অন্তর রয়েছে। অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে। [সূরা ক্বফ: ৩৭]