📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মালেক ইবনে দিনার ﷺ

📄 মালেক ইবনে দিনার ﷺ


মালেক ইবনে দিনার। নামেই তাঁর পরিচয়। একবার তিনি এক বাগানে ঘুমিয়েছিলেন। ঘুম থেকে জেগে দেখেন তাঁর পাশে একটি সাপ। সাপের মুখে একটি ফুল। ফুলটির কার্যকারিতা ছিলো মশা-মাছি দূর করা। ফলে সেখানে কোন মশা-মাছি আসতে পারছেনা। মালেক ইবনে দিনারের ঘুমেও কোন বিঘ্ন সৃষ্টি হচ্ছেনা।
আল্লাহ কত মহান! সাপকে এই বিদ্যা কে শিখিয়েছেন! সাপটিকে এখানে কে পাঠিয়েছেন! মালেক ইবনে দিনারের খেদমতে সাপটিকে কে নিয়োজিত করেছেন! তিনি আল্লাহ। তিনিই দয়ালুদের সেরা দয়ালু। নিরাপত্তা দানে তিনিই শ্রেষ্ঠ কুশলী।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00