📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন 📄 ইমাম তাবারি ﷺ

📄 ইমাম তাবারি ﷺ


ইসলামের প্রসিদ্ধ পণ্ডিত তাবারি। তাঁর বয়সের সত্তরতম বর্ষের ঘটনা। একদিন তিনি নৌকাযোগে নদী পাড় হচ্ছিলেন। নৌকাতে আরো কয়েকটি যুবক ছিলো। তাদের নৌকা যখন কূলে এসে একটু তটে ভিরলো, তাবারি নৌকা থেকে লাফিয়ে নামলেন। তাঁর দেখাদেখি যুবকরাও লাফিয়ে নামার ব্যর্থ কসরত করলো। যুবকরা আশ্চর্য হয়ে তাবারীকে জিজ্ঞেস করলো, 'আপনি বৃদ্ধ মানুষ লাফিয়ে নামলেন, অথচ আমরা যুবক হয়েও লাফিয়ে নামতে পারিনি!' তাবারি স্মিতহাস্যে উত্তর দিলেন, 'যুবাবয়সে এ শরীরকে گোনাহ থেকে হেফাযত রেখেছিলাম, তাই আল্লাহ বৃদ্ধবয়সেও বার্ধক্যের ভার থেকে হেফাযত রেখেছেন।'
যে চোখ আল্লাহর বিধান দর্শন করে, আল্লাহ সে চোখের দৃষ্টিশক্তি বার্ধক্যেও আলোকিত রাখেন। যে কান আল্লাহর বিধান শ্রবণ করে, আল্লাহ সে কানের শ্রবণশক্তি বার্ধক্যেও সচকিত রাখেন। যে হাত-পা আল্লাহর বিধান মান্য করে, আল্লাহ সে হাত-পায়ের শক্তি বার্ধক্যেও পেশিবহুল করে রাখেন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية