📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 ওমর ইবনে আব্দুল আযিযের চৌদ্দ সন্তান

📄 ওমর ইবনে আব্দুল আযিযের চৌদ্দ সন্তান


ওমর ইবনে আব্দুল আযিয । কে না চিনে তাঁকে! তিনি ছিলেন উমাইয়া খেলাফতের একজন খলীফা। সাত ছেলে এবং সাত মেয়ের জনক ছিলেন তিনি। কিন্তু জীবনের উপার্জিত সব ধনসম্পদ তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন। সন্তানদের জন্য কিছু রেখে যেতে পারলেননা। মৃত্যুর সময় রিক্তহস্তে কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে সন্তানদের বললেন, "আমি তোমাদের জন্য কিছু রেখে যেতে পারিনি। তোমাদের জন্য এক আল্লাহকে রেখে গেলাম।
﴿إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَبَ وَهُوَ يَتَوَلَّى الصَّلِحِينَ﴾
আমার অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন। [সূরা আরাফ: ১৯৬]
তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, তাহলে আল্লাহই তোমাদের হেফাযত করবেন। আর যদি অবাধ্য হয়ে পড়ো, তাহলে আল্লাহর অবাধ্যতায় আমি তোমাদের কোন সাহায্য করতে পারলামনা।"
এরপর তিনি মৃত্যুবরণ করলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর সন্তানদের কোন পিছুটান ছিলোনা। বরং তাঁর সন্তানরা প্রাচুর্যময় জীবনযাপন করেছিলো। তৎকালীন লেখকদের বইপুস্তকে পাওয়া যায়, খলিফা ওমর ইবনে আব্দুল আযিযের সন্তানগণ তৎকালে উল্লেখযোগ্য ঐশ্বর্যশীল ছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00