📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মন প্রশান্ত করার মতো আরেকটি আমল

📄 মন প্রশান্ত করার মতো আরেকটি আমল

মুমিনের মন প্রশান্ত করার মতো আরেকটি আমল- শেষ রাতে আযানের কয়েক মিনিট পূর্বক্ষণে হলেও দুরাকাত সালাত আদায় করা। রাতের সেই শান্ত মূহুর্তে যখন মানুষ প্রশান্ত হয়ে ঘুমিয়ে থাকে, আল্লাহ তখন নিকটবর্তী আকাশে অবতরণ করেন। আল্লাহ বান্দাদের ডেকে ডেকে বলেন, 'কেউ আমাকে ডাকবে? আমি সাড়া দিবো। কেউ আমার কাছে কিছু চাইবে? আমি দান করবো। কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি ক্ষমা করবো।'
আল্লাহ আমাকে ডেকে বলছেন! বিষয়টি কেমন মনে হয়!
আল্লাহ বলছেন, 'কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে?'
আমি তখন বলছি, 'আল্লাহ আমাকে ক্ষমা কর!'
আল্লাহ বলছেন, 'কেউ আমাকে ডাকবে? আমি সাড়া দিবো।'
আমি তখন বলছি, 'আল্লাহ আমার এই কাজে সাড়া দাও। আমাকে ঐ সাফল্য দান কর।'
এটাই তো একজন মুমিনের সবচেয়ে বড় সাফল্য!!!

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 বেশি বেশি নফল এবাদত

📄 বেশি বেশি নফল এবাদত

আরেকটি আমল- বেশি বেশি নফল এবাদত করা। আল্লাহ বলেন, 'আমার বান্দা সবসময় নফল এবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকবে, একসময় আমি তাকে ভালবাসবো। যখন আমি তাকে ভালবাসবো, তখন আমি তার কান হয়ে যাবো, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাবো, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাবো, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাবো, যা দিয়ে সে চলে।'
আল্লাহ আমাদের বেশি বেশি নফল এবাদত করার তাওফিক দিন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00