📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 সুখী মানুষ দুঃখী মানুষ

📄 সুখী মানুষ দুঃখী মানুষ


বমহিমাময় আল্লাহ; যিনি বান্দার সবকিছু দেখেন, সবকিছু শোনেন। সর্বকল্যাণময় আল্লাহ; যিনি নভোমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, তাতে রেখেছেন জ্বলজ্বলে সূর্য, রেখেছেন দীপ্তিময় চন্দ্র।
আমি বিশ্বাস করি, আল্লাহ-ই আমার একমাত্র ইলাহ। আমি বিশ্বাস রাখি, মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আমার এ বিশ্বাস সেদিনের পারাপারের জন্য, যেদিন কাজে আসবে না কোন ধন-সম্পদ। কাজে আসবে না কোন পরিবার-পরিজন। কাজে আসবে শুধু সেই, যে আল্লাহ-র কাছে আসবে শুদ্ধচিত্ত নিয়ে।
আল্লাহ! ফুল যেমন মন-প্রাণ মোহিত করে সুরভী ছড়ায়, বৃষ্টি যেমন ঝরে-ঝরে মুষলধারে বর্ষিত হয়, তেমনই তুমি দুরূদ-সালাম বর্ষণ করো মোহাম্মদ -এর উপর। বন্ধু যেমন আলিঙ্গনে একাত্মা হয়ে হারিয়ে যায়, পুণ্যাত্মারা পবিত্র আবহে যেভাবে মিলিত হয়, রাতের পরে যেমন দিন আসে আবার দিনের পরে রাত, তেমনই তুমি দুরূদ-সালাম বর্ষণ করো তোমার রাসূল মোহাম্মদের উপর। দুরূদ-সালাম বর্ষিত করো মোহাম্মদের পরিজনের উপর। বর্ষিত করো মুহাজির-আনসার সকল সাহাবার উপর। কেয়ামত পর্যন্ত তার দেখানো হেদায়াতের রাহে সকল মুসাফিরের উপর।
সুখী মানুষ, দুঃখী মানুষ মানুষ দুই প্রকার।
সুখী মানুষ, দুঃখী মানুষ। সৌভাগ্যবান, দুর্ভাগ্যবান। সৌভাগ্যবান মানুষ জান্নাতে যাবে, দুর্ভাগ্যবানরা যাবে জাহান্নামে। আল্লাহ বলেন- এই দুই বাদী-বিবাদী, তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে। [হাজ্জ: ১৯]

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মানুষের চোখ দুই প্রকার

📄 মানুষের চোখ দুই প্রকার


কিছু চোখ আল্লাহ -কে চিনে। আল্লাহর ভয়ে অশ্রু ঝরিয়ে কাঁদে। আল্লাহ -র নিদর্শনাবলী দেখে তাতে চিন্তা করে। সৃষ্টিকূল থেকে অমুখাপেক্ষী থাকে।
কিছু চোখ হারামের দিকে দৃষ্টি দেয়। পৃথিবীর সর্বসেরা মানুষের প্রদর্শিত রাস্তা থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। গোনাহের রাস্তা খুঁটিয়ে আবিষ্কার করে। নিষিদ্ধ বস্তুসমূহ উঁকি মেরে দেখে। এই চোখ কাঁদবে, কেয়ামতের হিসাবে আল্লাহ -র কাছে আফসোস করে খুব কাঁদবে।

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মানুষের মন দুই প্রকার

📄 মানুষের মন দুই প্রকার


কিছু মন আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সুধায় তৃপ্ত। সে অন্তর আল্লাহ --কে চিনে। সে হৃদয় রাসূল -কে ভালোবাসে। রাসূলের পথ ও পাথেয় অনুসরণ করে। সেই মন হল সুখী মন। সেই অন্তর সমৃদ্ধ অন্তর। সেই হৃদয় সৌভাগ্যবান হৃদয়।
কিছু মন আছে আল্লাহ -র যিকির থেকে গাফেল থাকে। কোরআন তিলাওয়াত বিতৃষ্ণ লাগে। সালাতে অলসতা লাগে। আল্লাহ -র প্রেম, রাসূলের সরল পথ, রাসূলের পবিত্র জীবনদর্শন অপ্রিয় লাগে। সেই মন পরাজিত মন। সে অন্তর ভঙ্গুর অন্তর। সেই হৃদয় অধঃপতিত হৃদয়।

📘 আল্লাহকে মানুন নিরাপদ থাকুন > 📄 মানুষের কান দুই প্রকার

📄 মানুষের কান দুই প্রকার


কিছু কান আছে, আল্লাহ -র বাণী শোনে। কোরআনের তিলাওয়াত শোনে। রাসুলের বাণী শোনে। আল্লাহ -র যিকির, সদুপদেশ ইত্যাদি শোনে। সেই কান স্বার্থক কান। সৌভাগ্যশীল কান।
কিছু কান আছে, কোরআন-হাদীস শোনা থেকে বিরত থাকে। গান-বাজনা, অশ্লীল অন্যায় কথাবার্তা শোনে। এমন কথাবার্তা শুনতে পছন্দ করে, যা রবের রাগের উদ্রেক করে। সেই কান নিষ্ফল কান। দুর্ভাগ্যবান কান।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00