📄 আল্লাহ ﷺ-র ভালোবাসার পাথেয় তাঁর কর্মকুশল নিয়ে চিন্তা করা
আল্লাহ-র ভালোবাসা অর্জনে চতুর্থ করণীয় হল আল্লাহর সৃষ্টিকূলের ভিতর চিন্তা-গবেষণা করা। আল্লাহ বলেন-
নিশ্চয় আসমান ও যমিন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য। যারা দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, এবং চিন্তা-গবেষণা করে আসমান ও যমিন সৃষ্টির বিষয়ে, (তারা বলে) পরওয়ারদেগার, এসব তুমি অনর্থ সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই। আমাদের তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও। [সূরা আলে ইমরান: ১৯০, ১৯১]
কবি বলেন-
সবকিছুতেই আছে আল্লাহ-র পরিচয়, তা বুঝায় আল্লাহ-র একত্ব।
কীভাবে খেলাফ করা হয় আল্লাহর! কীভাবে অবিশ্বাসী করে যে অস্বীকার!! হতে হয় বড় আশ্চর্য!!!
প্রতিটি মুহূর্তে, প্রতিটি পলকে, প্রতিটি গাছে, পাহাড় আর ফুলে ফুটে আছে আল্লাহ-র নিদর্শন। কত নিদর্শন আমরা দেখি, কিন্তু আল্লাহ-র তাওফীকপ্রাপ্ত বান্দাগণ ব্যতীত আমরা সেসবে চিন্তা-গবেষণা করিনা। আল্লাহ বলেন-
তারা কি উটের প্রতি লক্ষ করে না, তা কীভাবে সৃষ্টি করা হয়েছে। এবং আকাশের প্রতি লক্ষ করে না, তা কীভাবে সুউচ্চ করা হয়েছে! পাহাড়ের দিকে লক্ষ করে না, তা কীভাবে স্থাপন করা হয়েছে! এবং পৃথিবীর দিকে লক্ষ করে না, তা কীভাবে সমতল বিছানো হয়েছে! [গাশিয়াহ: ১৭-২০]
চিন্তা-গবেষণা মানুষকে ইবাদাতের প্রতি বেশি উদ্দীপনা যোগায়। চিন্তা-গবেষণা নেককারদের একটি এবাদত, তারা আল্লাহ -র সুস্পষ্ট নিদর্শনাবলীতে চিন্তা-গবেষণা করেন। আল্লাহ -র সৃষ্টিকূলে চিন্তা-গবেষণা করেন। আল্লাহ -র সৃজিত আশ্চার্যাবলী নিয়ে চিন্তা-গবেষণা করেন। এভাবে তারা ঈমান ও স্থির বিশ্বাসের পথে গমন করেন।
আমরা যদি আমাদের ভ্রমণগুলো, আমাদের ফুর্তিগুলো আল্লাহ -র নিদর্শনাবলীতে চিন্তা-গবেষণার নিয়তে করি, তাহলে একজন মানুষ যখন কোন গাছের পাশ দিয়ে হাঁটবে, গাছ যেন তার সাথে কথা বলবে। বলে উঠবে- লা ইলাহা ইল্লাহু...
চিন্তা-গবেষণা আল্লাহ -র ভালোবাসা প্রাপ্তির অন্যতম একটি পাথেয়। আল্লাহ সকল বস্তু সৃষ্টি করেছেন, যেন আমরা চিন্তা-গবেষণা করি, আমাদের ঈমান বৃদ্ধি করি।
কবির ভাষায়-
ডাক্তার! খোয়া গেলো তোমার হাত বিনাশবনে! কে সে করেছে রুগ্ন তোমায় তার ডাক্তারি বিদ্যা দিয়ে!
ও রুগী, মুক্ত হয়েছো! সুস্থ হয়েছো! কে দিলো সে পরিত্রাণ, যবে হার মেনেছিলো সব চিকিৎসা-জ্ঞান!
মৌমাছি, উড়ছো তুমি উপত্যকায়, বলো, কে করেছে তোমায় মধুর এতো, দিয়েছে এই মধু তোমায়!
অজগর! শ্বাস ছাড়ো! শ্বাসে শ্বাসে বিষ ছাড়ো!! কে বানিয়েছে তোমায় বিষধর! কীভাবে তুমি আছো বেঁচে বিষ রেখে মুখভর! আল্লাহ, প্রশংসা শুধু তোমারই। কোন প্রশংসা তুমি ছাড়া নাই আর কারোরই।