📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 নবীজীর সাথে হুলাইস ইবনে আলকামার সাক্ষাৎ

📄 নবীজীর সাথে হুলাইস ইবনে আলকামার সাক্ষাৎ


রওয়ার মুখে এসব কথা শুনে হাবশী সরদার হুলাইস ইবনে আলকামা কিনানী বলল, তোমরা আমাকে অনুমতি দাও, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাত করে আসি।
সবাই অনুমতি দিল। সে রাসুল ﷺ এর সাথে সাক্ষাত করতে গেল। রাসুল ﷺ দূর থেকে হুলাইসকে আসতে দেখে বললেন, তোমরা কুরবানীর জন্তুগুলোকে সামনে এনে রাখ। এ ওই সকল লোকের অন্তর্ভূক্ত যারা কুরবানীর জন্তুর প্রতি সম্মান প্রদর্শন করে।
হুলাইস কুরবানীর জন্তুগুলো দেখে রাস্তা থেকেই ফিরে গেল। কোরাইশদের কাছে গিয়ে বলল, কা'বার রবের শপথ, এরা তো কেবল উমরা করার জন্য এসেছে। এদেরকে আল্লাহ-র ঘরে আসতে মোটেই বাঁধা দেওয়া উচিত নয়।
কোরাইশরা হুলাইসকে বলল, তুমি যাও। চুপ করে বসে থাক।
তাদের আচরণে হুলাইস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, হে কোরাইশ সম্প্রদায়! আল্লাহর শপথ, আমাদের তোমাদের সাথে এমন কোন চুক্তি ছিল না যে, যারা কেবল বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসবে তাকে তাওয়াফ করতে বাঁধা দেবে। যার হাতে হুলাইসের প্রাণ তাঁর শপথ, তোমরা যদি মুহাম্মাদকে বাইতুল্লাহ তাওয়াফ করতে বাঁধা দাও, তাহলে আমি হাবশার লোকদের নিয়ে এ মুহূর্তে তোমাদের থেকে আলাদা হয়ে যাব।

📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 এ লোকটি বড়ই মন্দ

📄 এ লোকটি বড়ই মন্দ


কোরাইশরা বলল, তুমি রাগ করো না। স্থির হয়ে বস। আমরা দেখি কি করা যায়।
কপর্যায়ে জমায়েত থেকে মিকরায ইবনে হাফস উঠে বলল, আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে আসছি। মিকরাযকে আসতে দেখে রাসুল ﷺ বললেন, এ লোকটি বড়ই মন্দ। হোদায়বিয়ার প্রান্তরে মুসলমানদের অবস্থানকালে মিরকায পঞ্চাশজন সাথী নিয়ে রাতের আঁধারে আক্রমন করার ষড়যন্ত্র করেছিল। সাহাবায়ে কেরাম টের পেয়ে তাদের ধরে ফেলেন। সে সময় মিকরায ধরা পড়েনি। সে পালিয়ে গিয়েছিল। রাসুল ﷺ সেদিকে ইশারা করেই এ মন্তব্যটি করেন।

📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 এলো সন্ধির প্রস্তাব

📄 এলো সন্ধির প্রস্তাব


মিকরায় এসে রাসুল ﷺ-র সাথে কথা বলার মাঝেই কুরাইশের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব নিয়ে সুহাইল ইবনে আমর এসে উপস্থিত হল। রাসুল ﷺ তাকে দেখে বললেন, আল্লাহ তোমাদের কাজ কিছু সহজ করে দিয়েছেন।
সুহাইল ইবনে আমর রাসুল ﷺ-র কাছে সন্ধির শর্তাবলি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করল। অতঃপর সকল শর্ত স্থির হল। এবার লেখার পালা।
রাসুল আলী -কে সন্ধির শর্তাবলি লেখার আদেশ দিলেন। বললেন, সর্বপ্রথম লিখ-
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
সুহাইল আপত্তি তুলে বলল, আমরা বিসমিল্লাহির রাহমানির রাহিম কি তা জানি না। প্রাচীন রীতি অনুযায়ী লিখ- بِاسْمِكَ اَللَّهُمَّ )বিসমিকা আল্লাহুম্মা)।
রাসুল বললেন, ঠিক আছে এটাই লেখ। এরপর বললেন লিখ- هذَا مَا قَضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ
অর্থাৎ, চুক্তিনামা, যার শর্তাবলীর ভিত্তিতে আল্লাহর রাসুল মুহাম্মাদ সন্ধিতে সম্মত হয়েছেন।
সুহাইল আবার আপত্তি তুলল। আমরা যদি আপনাকে আল্লাহর রাসুলই স্বীকার করি, তাহলে আপনাকে কা'বা ঘরে আসতে বাঁধা দেব কেন? কেনইবা আপনার সাথে লড়াই করতে যাব? তাই মুহাম্মাদ রাসুলুল্লাহ না লিখে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লিখুন।
রাসুল বললেন, আল্লাহর কসম, তোমরা আমাকে স্বীকার না করলেও আমিই আল্লাহর রাসুল। অতঃপর তিনি আলী -কে বললেন, আমার নামের পর রাসুলুল্লাহ শব্দটুকু মুছে ফেলে সে যেভাবে বলে সেভাবেই লিখ।
আলী বললেন, হে আল্লাহর রাসুল! আমি তা কখনও মুছব না।
রাসুল বললেন, ঠিক আছে, যেখানে এই শব্দগুলো লিখেছ, সে জায়গাটুকু আমাকে দেখাও।
আলী আঙুল দিয়ে তা দেখিয়ে দিলেন।
রাসুল নিজ হাতে সেই লেখাটুকু মুছে ফেললেন এবং আলী -কে সে স্থানে মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লেখার জন্য নির্দেশ দিলেন।

📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 সন্ধির শর্তাবলী

📄 সন্ধির শর্তাবলী


১. আগামী দশ বছর পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে।
২. কোরাইশদের কোন ব্যক্তি তার অভিভাবক বা মনিব ব্যতিত মদিনায় গেলে সে মুসলমান হয়ে গেলেও তাকে ফেরত দিতে হবে।
৩. মুসলমান কোন লোক মক্কায় গেলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না।
৪. এই দশ বছর কেউ কারো ওপর তরবারী উঠাবে না। কেউ সন্ধি ভঙ্গ করে খেয়ানত করবে না।
৫. মুহাম্মাদ ও তার দলবল এ বছর উমরা না করেই মদিনায় ফিরে যাবে। আগামী বছর কেবল তিন দিন মক্কায় থেকে উমরা করতে পারবে। সে সময় সাথে কেবল খাপবদ্ধ তরবারী রাখতে পারবে।
৬. অন্যসব গোত্রের স্বাধীনতা রয়েছে যে, তারা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকতে চায় থাকতে পারে।
এ শর্তের পরিপ্রেক্ষিতে বনু খুযাআ গোত্র مسلمانوں সাথে এবং বনু বকর কোরাইশদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00