📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 প্রভুর আনুগত্যে অবিচল তারা

📄 প্রভুর আনুগত্যে অবিচল তারা


তে মানুষকে তারা সঠিক পথ থেকে মুখ ফিরিয়ে নিতে দেখে, কিন্তু তারা অবিচল থাকে তাঁর আনুগত্যে। আল্লাহ -র নৈকট্য অর্জনে তাদের অগ্রগামীতার অন্যতম কারণ হল- দীনের ওপর তাদের অবিচলতা এবং পাপ থেকে দ্রুত তওবা।
তাদের কিছু গুণ হল- যখনই তাদের থেকে কোনো গুনাহ প্রকাশ পায়, তখনই তারা তওবা করে নেয়। তাদেরকে উপদেশ দেওয়া হলে, তারা তা গ্রহণ করে। আল্লাহ -র আযাবের ভয় দেখানো হলে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। জাহান্নাম থেকে মুক্তি এবং দয়াময় প্রভুর সন্তুষ্টি অর্জনের আশায় তারা ছেড়েছে তাদের রাজত্ব। ত্যাগ করেছে ক্ষমতার মিথ্যা দাপট। বিসর্জন দিয়েছে বিলাসী জীবন-যাপন।
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاء بِمَا كَانُوا يَعْمَلُونَ ﴿17﴾ أَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوْنَ ﴿۱۵﴾ أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحْتِ فَلَهُمْ جَنَّتُ الْمَأْوَى نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ কেউ জানে না তার জন্যে কৃতকর্মের কি কি নয়ন-প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে। ঈমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ? তারা সমান নয়। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্যে রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত। [সূরা সেজদাহ : ১৭-১৯]
অন্যান্য মানুষের মতো তারাও মানুষ। ভোগের সামগ্রীগুলো তারা এজন্য পরিত্যাগ করেনি যে, সেগুলোর স্বাদ নিতে তারা অক্ষম। এজন্যেও নয় যে, তারা সেগুলো থেকে বিরক্ত। বরং তাদেরও আছে আগ্রহ, আছে আকাঙ্ক্ষা, আছে কামনা-বাসনা ও আসক্তি। কিন্তু তারা সেগুলোকে মহাশক্তিশালী, পরম প্রিয় প্রভুর ভয়ে পরিত্যাগ করেছে। তারা ভয় করে তাদের প্রতিপালককে। ভয় পায় মহা দিবসের শাস্তিকে।
কেনই বা করবে না? তারা যে তাদের প্রভুর সাথে ওয়াদাবদ্ধ। তারা যখন শুনেছে যে, তাদের প্রভু বলেছেন- ﴿اتَّقُوا اللَّهَ حَقَّ تُقْتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনি ভয় করো। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। [সূরা আলে ইমরান : ১০২]
এ আয়াত শোনার পর থেকেই তারা দীনের ওপর অটল-অবিচল থেকেছে। আমৃত্যু মুসলিম পরিচয় ধারণ করেছে।

📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 বিদায় বেলায় এলো ঘরে ফেরার ডাক

📄 বিদায় বেলায় এলো ঘরে ফেরার ডাক


রাসুল ﷺ আবু বাসীর ও তার সাথীদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠালেন। চিঠিতে তিনি তাকে ও তার সাথীদেরকে মদিনায় আসতে বললেন। চিঠিটি পড়ে তার সাথীরা অনেক খুশি হল। কিন্তু আবু বাসীর তখন মৃত্যুপথযাত্রী।
লোকেরা তার কাছে গেল। তাকে জানাল রাসূল ﷺ তাদেরকে মদিনায় যেতে বলেছেন। তিনি সেখানে তাদের থাকার অনুমতি দিয়েছেন। তাদের আশা পূরণ হয়েছে। তাদের সত্তা ও আত্মা আজ নিরাপদ হয়েছে। প্রবাস জীবনের কষ্ট তাদের শেষ হয়েছে।
মৃত্যুপথযাত্রী আবু বাসীর এটা শুনে আনন্দিত হল। সে বলল, আমাকে রাসুল ﷺ-এর চিঠি দেখাও। চিঠিটি তার হাতে দেওয়া হল। তিনি তাতে চুমু খেলেন, বুকের ওপর রাখলেন এবং-
أَشْهَدُ أَنْ لَّا إِلهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ
বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 উত্তম ঠিকানা খোদাভীরুদের জন্যেই

📄 উত্তম ঠিকানা খোদাভীরুদের জন্যেই


হাঁ, আবু বাসীর মৃত্যু বরণ করেছেন। জাগতিক ভোগ বিলাসের পরোয়া তিনি করেননি। দুনিয়ার সুখ-শোভা উপভোগে মত্ত তিনি হননি। তিনি এমন অবস্থায় মৃত্যু বরণ করেছেন যে, তিনি রত আছেন দীনের খেদমতে। ব্যস্ত আছেন আল্লাহ-র পথে জিহাদে। তিনি মৃত্যু বরণ করছেন এবং এই ক্ষণস্থায়ী দুনিয়ার কষ্ট-যাতনা থেকে মুক্তি পেয়েছেন। তিনি এই নশ্বর জগতের চিন্তায় বিভোর ছিলেন না। অন্তরে সর্বদা চিরস্থায়ী বাসস্থানের আশা লালন করেছেন। যেখানে তিনি আসমান ও জমিনের প্রভুকে দু নয়ন ভরে দেখে ধন্য হবেন। যার জন্য পৃথিবীর বুকে তিনি ঝরিয়েছেন রক্ত। যার জন্য তিনি লোকালয় ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নির্জন মরুভূমিতে। পরিশেষে সেখান থেকেই তিনি চলে গেছেন তাঁর সান্নিধ্যে।
যদিও তার সামনে পৃথিবীর দরজা সমূহ বন্ধ হয়ে গিয়ে থাকে, তথাপি হয়তো তার জন্য আসমানের দরজা খুলে গেছে।
هُذَا ذِكْرُ ۚ وَإِنَّ لِلْمُتَّقِينَ لَحُسْنَ مَابِ ﴿۴۹﴾ جَنَّتُ عَدْنٍ مُفَتَّحَةً لَّهُمُ الْأَبْوَابُ ﴿۵۰﴾ مُتَّكِينَ فِيهَا يَدْعُونَ فِيهَا بِفَاكِهَةٍ كَثِيرَةٍ وَشَرَابٍ ﴿۵۱﴾ وَعِنْدَهُمْ قَصِرَاتُ الطَّرْفِ أَتْرَابُ ﴿۵۲﴾ هُذَا مَا تُوعَدُونَ لِيَوْمِ الْحِسَابِ ﴿۵۳﴾ إِنَّ هَذَا لَرِزْقُنَا مَا لَهُ مِنْ نَفَادِ
এ এক মহৎ আলোচনা; খোদাভীরুদের জন্যে রয়েছে উত্তম ঠিকানা। তথা স্থায়ী বসবাসের জান্নাত; তাদের জন্যে তার দ্বার উন্মুক্ত রয়েছে। সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফল-মূল ও পানীয়। তাদের কাছে থাকবে আনতনয়না সমবয়স্কা রমণীগণ। তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচারদিবসের জন্য। এটা আমার দেয়া রিযিক যা শেষ হবে না। [সূরা ছোয়াদ : ৪৯-৫৪]

📘 আল্লাহ প্রেমের সন্ধানে > 📄 আজ কে আছে তার মত

📄 আজ কে আছে তার মত


সংবাদ আবু বাসীরের জন্য। আজ কে আছে যে তার মতো দীনের ওপর অটল অবিচল থাকতে পারবে? তিনি ছিলেন এমন এক যুবক; যাকে আল্লাহ তাঁর আনুগত্যশীল বান্দা হিসেবে কবুল করেছেন। তাকে আপন তত্ত্বাবধানে রেখেছেন। পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করেছেন। নিজ সাহায্যে আপন করেছেন। তাঁর পছন্দনীয় কর্মে উদ্যমী করেছেন। তাকে বহু পরীক্ষায় ফেলেছেন এবং সেগুলোতে উত্তীর্ণ হবার তাওফীক দান করেছেন।
আহা! তুমি যদি দেখতে নিভৃতে তার অশ্রু ঝরানোর দৃশ্য। অথবা দেখতে কোরআন তেলাওয়াতের সময়কার তার আবেগ। উপলব্ধি করতে পারতে তার অন্তরের আনুগত্য। দেখতে পেতে তার চেহারায় অনুশোচনার ছাপ।
আল্লাহ তাকে তাঁর ভালোবাসার স্বাদ আস্বাদন করিয়েছেন। তাকে নিভৃতে তাঁর সাথে কথপোকথনের সুযোগ দিয়েছেন। তাঁর প্রতি করেছেন সীমাহীন অনুগ্রহ। ফলে এগুলো তাকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রেখেছে। তাকে দূরে রেখেছে দুনিয়ার ভোগ-বিলাস থেকে। তার ওপর আপতিত দুর্যোগ-মসিবতের তীব্রতা প্রকট হলেও তিনি ছিলেন আল্লাহ-র ফয়সালায় সন্তুষ্টপ্রাণ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00