📘 আল্লাহ আপনাকে দেখছেন > 📄 তিনি জানেন আপনি যা করছেন

📄 তিনি জানেন আপনি যা করছেন


আল্লাহ তায়ালার আরেকটি গুণবাচক নাম হলো, 'আলিম'। অর্থাৎ তিনি ঐ সত্তা যিনি বাহ্যিক ও আভ্যন্তরীণ, দৃশ্য-অदृश्य সবকিছু জানেন। কোনোকিছু তার জ্ঞানের বাহিরে নয়। এ সুবিশাল পৃথিবীতে যা-কিছু ঘটে সবকিছু তার জ্ঞান ও প্রজ্ঞার অধীন। আল্লাহ তায়ালা বান্দার সকল অবস্থা দেখেন, বান্দার সকল কথা শোনেন, বান্দার অন্তরের সকল ইচ্ছা ও সংকল্পের জ্ঞান রাখেন, এবং বান্দাকে তার গন্তব্যে পৌঁছতে সাহায্য করেন। বান্দার প্রতি এটি আল্লাহ তায়ালার বিরাট ইহসান ও অনুগ্রহ।

বান্দার করণীয় হলো, একমাত্র আল্লাহর আনুগত্য করা। তার ইবাদত-উপাসনা করা। যাবতীয় আদেশ-নিষেধ মেনে চলা। ইবাদত ও আনুগত্য করতে করতে ক্রমান্বয়ে বান্দা নিজেকে ইহসানের স্তরে উন্নীত করা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00