📘 আল্লাহ আপনাকে দেখছেন 📄 মানব সৃষ্টির রহস্য

📄 মানব সৃষ্টির রহস্য


হে আল্লাহর বান্দাগণ! হে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা! আল্লাহ তায়ালা পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন সুনির্দিষ্ট একটি লক্ষ্য দিয়ে। দুনিয়াতে এসে আল্লাহর সৃষ্টি প্রভূত নাজ-নেয়ামত ভোগ করাই শুধু উদ্দেশ্য নয়। বরং এর পেছনে রয়েছে এক মহাপরিকল্পনা। কিন্তু দুনিয়াতে আগমনের পর আমরা ভুলে গেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আমরা বিচ্যুত হয়ে গেছি আমাদের প্রতিশ্রুতি থেকে। জীবন থেকে কেটে যাচ্ছে দিনের পর দিন। মাসের পর মাস। কেটে যাচ্ছে বহু বছর। কিন্তু আমরা হয়ে আছি আমাদের জীবন ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্ত গাফেল। আমাদের সকল লক্ষ্য পুঞ্জিভূত হয়েছে একটিমাত্র লক্ষ্যে। আমাদের সকল চিন্তা এসে একত্রিত হয়েছে একটিমাত্র চিন্তায়। আর তা হলো, সম্পদ, সম্পদ আর সম্পদ। আমরা প্রচুর সম্পদের মালিক হতে চাই। সমগ্র দুনিয়া হাতের মুঠোয় পেতে চাই। হতে চাই প্রবল ক্ষমতার অধিকারী। আমাদের সকল সৌন্দর্য এসে জমা হয়েছে সম্পদের সৌন্দর্যে। আর সম্পদের অন্ধ মোহে পড়ে করে যাচ্ছি অনবরত পাপাচার। গোনাহের দিকে আমরা কোনো ভ্রুক্ষেপই করছি না। গোনাহের পাহাড় জমা হচ্ছে আমলনামায়। এভাবেই শেষ হয়ে যাচ্ছে জীবনের অফুরন্ত সময়। হায়াত ফুরিয়ে যাচ্ছে। ক্রমশ কবরের দিকে যাত্রা করছি আমরা।

ফন্ট সাইজ
15px
17px