📄 সংখ্যালঘুদের অধিকার
ইসলামী রাষ্ট্রে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। ইসলামী পরিভাষায় তাদের 'জিম্মি' (যাদের জিম্মাদারী বা দায়িত্ব নেয়া হয়েছে) বলা হয়। তাদের জান-মাল, ইজ্জত ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা বিধান করা মুসলিম উম্মাহ ও ইসলামী রাষ্ট্রের ঈমানী দায়িত্ব।
তাদের অধিকার সম্পর্কে রাসূলে করীম (স) কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেনঃ
مَنْ ظَلَمَ مُعَاهِدًا أَوِ انْتَقَصَهُ أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ
'যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ অমুসলিমের (মুয়াহিদ/জিম্মি) উপর জুলুম করবে, অথবা তার অধিকার খর্ব করবে, কিংবা তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবে, অথবা তার ইচ্ছার বিরুদ্ধে তার কোন জিনিস নিয়ে নেবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে বাদী হবো।' ১
ইসলামী আইনে মুসলিম ও অমুসলিম নাগরিকদের দেওয়ানী ও ফৌজদারী অধিকার সমান। হযরত আলী (রা) বলেছেনঃ
إِنَّمَا بَذَلُوا الْجِزْيَةَ لِتَكُونَ دِمَاؤُهُمْ كَدِمَائِنَا وَأَمْوَالُهُمْ كَأَمْوَالِنَا
'তারা জিযিয়া দেয় এজন্য যে, তাদের রক্ত আমাদের রক্তের মত এবং তাদের সম্পদ আমাদের সম্পদের মত (নিরাপদ ও সম্মানিত) হবে।'
অমুসলিমরা তাদের নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, উপাসনালয় রক্ষণাবেক্ষণ এবং পার্সোনাল ল' (বিবাহ, উত্তরাধিকার ইত্যাদি) অনুযায়ী জীবন যাপনের পূর্ণ স্বাধীনতা ভোগ করবে।
টিকাঃ
১. আবূ দাউদ
ইসলামী রাষ্ট্রে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। ইসলামী পরিভাষায় তাদের 'জিম্মি' (যাদের জিম্মাদারী বা দায়িত্ব নেয়া হয়েছে) বলা হয়। তাদের জান-মাল, ইজ্জত ও ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা বিধান করা মুসলিম উম্মাহ ও ইসলামী রাষ্ট্রের ঈমানী দায়িত্ব।
তাদের অধিকার সম্পর্কে রাসূলে করীম (স) কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেনঃ
مَنْ ظَلَمَ مُعَاهِدًا أَوِ انْتَقَصَهُ أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ
'যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ অমুসলিমের (মুয়াহিদ/জিম্মি) উপর জুলুম করবে, অথবা তার অধিকার খর্ব করবে, কিংবা তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবে, অথবা তার ইচ্ছার বিরুদ্ধে তার কোন জিনিস নিয়ে নেবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে বাদী হবো।' ১
ইসলামী আইনে মুসলিম ও অমুসলিম নাগরিকদের দেওয়ানী ও ফৌজদারী অধিকার সমান। হযরত আলী (রা) বলেছেনঃ
إِنَّمَا بَذَلُوا الْجِزْيَةَ لِتَكُونَ دِمَاؤُهُمْ كَدِمَائِنَا وَأَمْوَالُهُمْ كَأَمْوَالِنَا
'তারা জিযিয়া দেয় এজন্য যে, তাদের রক্ত আমাদের রক্তের মত এবং তাদের সম্পদ আমাদের সম্পদের মত (নিরাপদ ও সম্মানিত) হবে।'
অমুসলিমরা তাদের নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, উপাসনালয় রক্ষণাবেক্ষণ এবং পার্সোনাল ল' (বিবাহ, উত্তরাধিকার ইত্যাদি) অনুযায়ী জীবন যাপনের পূর্ণ স্বাধীনতা ভোগ করবে।
টিকাঃ
১. আবূ দাউদ
ইসলামী রাষ্ট্র যেহেতু আল্লাহর দেয়া পূর্ণাঙ্গ বিধানের উপর প্রতিষ্ঠিত, এ কারণে নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার আল্লাহ্র বিধানে পুরাপুরি স্বীকৃত। এ কারণে ইসলামী রাষ্ট্রে সংখ্যালঘুদের অধিকার যতটা উত্তমভাবে আদায় করার ব্যবস্থা রয়েছে, ততটা অন্য কোন ব্যবস্থাধীন সমাজে কোনক্রমেই সম্ভব হতো না। তাদের এ অধিকার মানুষ হিসেবে যেমন, ইসলামের সুবিচার ও ন্যায়নীতিপূর্ণ বিধানের কারণেও তেমনই।
ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকার মানবিক ও সুবিচারের দৃষ্টিতে অত্যন্ত বলিষ্ঠ ভাষায় ঘোষিত হয়েছে। কুরআন মজীদে ইরশাদ হয়েছেঃ
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (الممتحنه : ۸)
আল্লাহ্ তোমাদেরকে-হে মুসলিমগণ- নিষেধ করেন না এ কাজ থেকে যে, দ্বীনের ব্যাপার নিয়ে যেসব লোক তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বহিষ্কৃতও করেনি-তাদের সাথে তোমরা কল্যাণময় ও সুবিচারপূর্ণ নীতি অবলম্বন করবে। কেননা সুবিচারকারীদের তো আল্লাহ্ পছন্দ করেন-ভালোবাসেন।
এ আয়াত স্পষ্ট করে বলছে যে, যেসব অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে দ্বীন-ইসলামের কারণে যুদ্ধ করেনি, মুসলমানদের সাথে শত্রুতা করে তাদেরকে তাদের ঘর-বাড়ি ও জায়গা-জমি থেকে বঞ্চিত করেনি, তারা মুসলমানদের নিকট-ইসলামী রাষ্ট্রের বিশেষ মর্যাদা ও অধিকার লাভ করবে। তাদের প্রতি পূর্ণ ইনসাফ করা হবে, তাদের অধিকার পুরাপুরি আদায় করা হবে এবং তাদের যাবতীয় প্রয়োজন পূরণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হবে। ইসলামী সমাজে তারা পূর্ণ মর্যাদা ও অধিকার সহকারে পরম নিশ্চিন্ততা ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। সকল প্রকারের মানবিক অধিকার পেয়ে তারা হবে পরম সৌভাগ্যবান।
কিন্তু যেসব অমুসলিম ইসলাম ও মুসলমানদের সাথে শত্রুতামূলক আচরণ করবে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলমানদের সার্বিক কল্যাণ পরিপন্থী কাজ করবে, তাদের ব্যাপারে কুরআনের ঘোষণা নিম্নরূপঃ
إِنَّمَا يَنْهَكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَى إِخْرَاجِكُمْ أَنْ تَتَوَلَّوْهُمْ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَئِكَ هُمُ الظَّلِمُونَ (الممتحنة: ٩)
তোমাদেরকে সেসব লোককে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ্ নিষেধ করছেন, যারা তোমাদের বিরুদ্ধে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বহিষ্কৃত করার জন্য শক্তি প্রয়োগ করেছে ও দাপট দেখিয়েছে। এ ধরনের লোকদেরকে যারাই বন্ধুরূপে গ্রহণ করবে, তারাই হবে জালিম।
অমুসীলম সংখ্যালঘুদের প্রতি ইসলামের আচরণ-নীতি কি হওয়া উচিত, তা উপরোদ্ধৃত আয়াতদ্বয় থেকে স্পষ্ট দেখা যায়। এতে সন্দেহ নেই যে, ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক বিশেষ সম্মান ও মর্যাদা সহকারে বসবাস করবে। মুসলিম জনগণের কর্তব্য হচ্ছে তাদেরকে সম্পূর্ণ শান্তিতে ও নিরাপত্তায় বসবাস করার সুযোগ দেয়া। তবে তা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে, যতক্ষণ পর্যন্ত তারা-তাদের সন্তান ও লোকজন-সংখ্যাগুরু মুসলিমদের স্বাধীন অধিকার ও মর্যাদার উপর কোন বিপদ বা অসুবিধা টেনে না আনবে, যতক্ষণ তারা ইসলামের বিরুদ্ধে কোন তৎপরতা না চালাবে, কোন পদক্ষেপ গ্রহণ না করবে। কিন্তু এসব কাজ যদি শুরু করে, যদি ইসলাম ও মুসলমানদের শত্রুদের সাথে যোগসাজস বা বন্ধুত্ব করে, তাহলে ইসলামী রাষ্ট্রে তারা উক্তরূপ অধিকার ও সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। তখন মুসলমানদের জন্য শুধু জায়েযই হবে না-কর্তব্য হবে তাদের বিরুদ্ধে শক্ত ও অনমনীয় হয়ে দাঁড়ানো। তখন আর তাদের প্রতি কোন বন্ধুত্ব বা দুর্বলতা পোষণ করা হবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে স্বয়ং তাদেরই পদচারণা।
অমুসলিমদের প্রতি ইসলামের নমনীয়তা এতদূর যে, তাদের ধর্মমতে মদ্যপান ইত্যাদি কাজ সঙ্গত হয়-যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ- সেই কাজ করার সুযোগ পাবে। তবে প্রকাশ্যভাবে, বিশেষ নগ্নতা সহকারে করার অনুমতি দেয়া হবে না। তা করলে দেশী আইন অর্থাৎ শরীয়াতের আইন অনুযায়ী তাদেরকে দণ্ডিত করা হবে। এছাড়া ব্যভিচার পর্যায়ের অপরাধে তাদেরকেও সেই শাস্তিই দেয়া হবে, যা অনুরূপ অপরাধে মুসলিম নাগরিকদেরও দেয়া হবে।
এরূপ অপরাধের বিচার ইসলামী আদালতের বিচারক হয় ইসলামী শরীয়াতের আইনের ভিত্তিতে করবে, না হয় বিচার করার জন্য তাদের ধর্মমতের ভিত্তিতে বিচারের জন্য সোপর্দ করবে। কুরআনের বিধান হচ্ছেঃ
فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ - وَإِنْ تَعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَضُرُّوكَ شَيْئًا . وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ - إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ (المائده : ٤٢)
ওরা যদি তোমার নিকট আসে (বিচার চায়, মামলা দায়ের করে) তাহলে তুমি হয় ওদের মধ্যে বিচার কার্য সম্পাদন কর, না হয় ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও।
ইমাম কুরতুবী আয়াতটির বিস্তারিত ব্যাখ্যায় ইসলামী রাষ্ট্রের অধীন বসবাসকারী অমুসলিমদের বিভিন্ন ব্যাপারে বিচারকার্য সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন অবস্থার উল্লেখ করে বিভিন্ন প্রকারের নির্দেশের উল্লেখ করেছেন। তিনি লিখেছেনঃ কাফিররা ইসলামী রাষ্ট্রের যিম্মী না হলে তাদের কোন বিষয়ের বিচার করার কোন দায়িত্ব ইসলামী রাষ্ট্রের উপর বর্তায় না। হ্যাঁ, যদি ইচ্ছা ও সিদ্ধান্ত হয়, তাহলে তা করা যেতে পারে। আর যিম্মীদের মামলা ইসলামী রাষ্ট্রে দায়ের হলে তার বিচার অবশ্যই করা যাবে এবং তা কুরআনের নির্দেশ অনুযায়ী ইনসাফ সহকারে করতে হবে। এ ব্যাপারে ইজমা হয়েছে যে, আহলি কিতাব লোকেরা ইসলামী সরকারে মামলা দায়ের করলে তার বিচার কার্য সম্পাদন করা কর্তব্য, তা প্রত্যাখ্যান করা বা তার প্রতি ভ্রুক্ষেপ না করা কোন কোন মনীষীর মতে কর্তব্য পালন না করার শামিল।
টিকাঃ
১. لجامع لاحكام القرآن للقرطبي ج 1، ص ١٨٦ ..
📄 আহলি কিতাব লোকদের সাথে শুভ আচরণ
ইসলাম আহলি কিতাব (ইহুদী ও খৃস্টান) সম্প্রদায়ের সাথে বিশেষ সৌজন্যমূলক ও শুভ আচরণের নির্দেশ দিয়েছে। কুরআন মজীদে তাদের সাথে পানাহার ও বৈবাহিক সম্পর্ক স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। ইরশাদ হয়েছেঃ
وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ
'যাদের কিতাব দেয়া হয়েছে (আহলি কিতাব), তাদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আর মুমিন সতীসাধ্বী নারী এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের সতীসাধ্বী নারী তোমাদের জন্য বৈধ (বিবাহের জন্য)।' (সূরা মায়িদাঃ ৫)
ইসলামী রাষ্ট্র আহলি কিতাবসহ সকল অমুসলিম নাগরিকের সাথে সদাচরণ করবে। আল্লাহ তা'আলা বলেনঃ
'দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সাথে সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।' (সূরা মুমতাহিনাঃ ৮)
তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বা তাদের উপাস্যদের গালি দেয়া কঠোরভাবে নিষিদ্ধ।
ইসলাম আহলি কিতাব (ইহুদী ও খৃস্টান) সম্প্রদায়ের সাথে বিশেষ সৌজন্যমূলক ও শুভ আচরণের নির্দেশ দিয়েছে। কুরআন মজীদে তাদের সাথে পানাহার ও বৈবাহিক সম্পর্ক স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। ইরশাদ হয়েছেঃ
وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ
'যাদের কিতাব দেয়া হয়েছে (আহলি কিতাব), তাদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল। আর মুমিন সতীসাধ্বী নারী এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের সতীসাধ্বী নারী তোমাদের জন্য বৈধ (বিবাহের জন্য)।' (সূরা মায়িদাঃ ৫)
ইসলামী রাষ্ট্র আহলি কিতাবসহ সকল অমুসলিম নাগরিকের সাথে সদাচরণ করবে। আল্লাহ তা'আলা বলেনঃ
'দ্বীনের ব্যাপারে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সাথে সদাচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।' (সূরা মুমতাহিনাঃ ৮)
তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বা তাদের উপাস্যদের গালি দেয়া কঠোরভাবে নিষিদ্ধ।
ইসলাম আহলি কিতাব লোকদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ গ্রহণের জন্য মুসলমানদের প্রতি নির্দেশ দিয়েছে। তাদের ধর্মমতের কোনরূপ অসম্মান না করতে বলেছে। তারা যাতে করে নিশ্চিন্তে নিজেদের ধর্ম ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারে, তার ব্যাপারে সহযোগিতা করারও নির্দেশ দেয়া হয়েছে। কুরআন মজীদে ইরশাদ হয়েছেঃ
وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَبِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ وَقُولُوا آمَنَّا بِالَّذِي أُنزِلَ إِلَيْنَا وَانْزِلَ إِلَيْكُمْ ( العنكبوت: ٤٦)
তোমরা মুসলমানরা আহলি কিতাব লোকদের সাথে ঝগড়া-ফাসাদ, বাকবিতণ্ডা করো না। যদি কর-ই তবে তা উত্তমভাবে করবে। তবে যারা জালিম, তাদের প্রসঙ্গে এই নির্দেশ নয়। তোমরা বরং বলঃ আমরা ঈমান এনেছি যা আমাদের জন্য নাযিল হয়েছে তার প্রতি, আর যা তোমাদের প্রতি নাযিল হয়েছে, তার প্রতিও।
কেননা আল্লাহর নিকট থেকে যা কিছুই নাযিল হয়েছে, তা হযরত মূসা ও হযরত ঈসা (আ)-র প্রতি নাযিল হোক বা সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (স)-এর প্রতি নাযিল হোক, তা সবই সত্য, তা সবই এক ও অভিন্ন ইসলাম।
নবী করীম (স) বলেছেনঃ مَنْ ظَلَمَ مُعَاهِدًا وَكَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ .
যে লোক কোন চুক্তিবদ্ধ নাগরিকের উপর জুলুম করবে ও তার সামর্থ্যের অতিরিক্ত কাজের চাপ দেবে- করতে বাধ্য করবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে প্রতিবাদকারী হয়ে দাঁড়াব।
তিনি আরও বলেছেনঃ مَنْ أَذًى ذِرِّيَّا فَأَنَا خَصْمُهُ وَمَنْ كُنْتُ خَصْمَهُ خَصَمْتُهُ يَوْمًا القيامة :
যে লোক কোন যিম্মীকে জ্বালা-যন্ত্রণা দেবে, আমি তার প্রতিবাদকারী। আর আমি যার প্রতিবাদকারী হব, তার বিরুদ্ধে কিয়ামতের দিন আমি তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াব।
নবী করীম (স) নাজরান এলাকার প্রধান খৃস্টান পাদরী আবুল হারিস ইবনে আল-কামাতাকে যে চুক্তিপত্র লিখে পাঠিয়েছিলেন, তা নিম্নোক্ত ভাষায় গ্রন্থসমূহে উদ্ধৃত হয়েছেঃ
بسم الله الرحمن الرحيم - من محمد النبي الى الاسقف ابي الحارث واساقفة نجران و كهنتهم ومن تبعهم ورهبانهم أن لهم ما تحت ايديهم من قليل وكثير من بيعهم وصلوا تهم ورهبانيتهم وجوار الله ورسوله لا يغير اسقف من اسقفيته ولا راهب من رهبا نيته ولا كاهن من كهانته ولا بغير حق من حقوقهم ولا سلطانهم ولا شئ مما كانوا عليه ما نصحوا وصلحوا فيما عليهم غير مثقلين بظلم ولا ظالمين .
দয়াময় মেহেরবান আল্লাহ্ নামে। আল্লাহ্ নবী মুহাম্মাদ (স)-এর পক্ষ থেকে নাজরানের প্রধান পাদরী আবুল হারিস, নাজরানের অন্যান্য পাদরী, তাদের পুরোহিত, তাদের অনুসরণকারী ও রাহেবগণের প্রতি এই চুক্তি ..... তাদের জন্যই থাকবে কম-বেশী যা কিছুই তাদের হাতে আছে তা সবই, তাদের উপাসনালয়, মন্দির ও রাহেব কেন্দ্র ও আচরণ। তারা আল্লাহ ও রাসূলের প্রতিবেশী, কোন পাদরী তার পাদরীত্ব থেকে, কোন রাহেবকে তার বৈরাগ্য থেকে এবং পুরোহিতকে তাদের পৌরহিত্য থেকে বদলানো হবে না, তাদের কোন অধিকার প্রত্যাখ্যান করা হবে না, তাদের আধিপত্য ও কর্তৃত্ব বদলানো যাবে না, তাদের উপর ধার্য রয়েছে, যে নীতিতে তারা চলছে, তাতেও কোন পরিবর্তণ আনা হবে না-যতক্ষণ তারা কল্যাণ কামনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে, তাদের উপর কোন জুলুম চাপানো হবে না, তাদেরকে জুলুমকারী হতে দেয়া হবে না।
এখানে নবী করীম (স) ঘোষিত এক সুদীর্ঘ চুক্তিনামার বাংলা অনুবাদ দেয়া হলোঃ
পরম অনুগ্রহশীল আল্লাহর নামে—তাঁরই সাহায্য সহকারেঃ এটা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহর সমস্ত মানুষের সাথে ঘোষিত চুক্তিনামা। মুহাম্মাদ (স) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদদাতা ও সাবধানকারী রূপে নিযুক্ত। আল্লাহর আমানতের আমানতদার তাঁর সৃষ্টিকুলের মধ্যে, যেন জনগণ রাসূল আগমনের পর আল্লাহ্ বিরুদ্ধে কোন যুক্তি পেশ করতে না পারে। আর আল্লাহ্ তো মহা পরাক্রমশালী সুবিজ্ঞানী। মুহাম্মাদ (স) এই চুক্তিনামা লিখেছেন তাঁর সময় মিল্লাতের লোকদের জন্য, পূর্ব ও পশ্চিম এলাকায় বসবাসকারী খৃস্ট ধর্মবিশ্বাসী সমস্ত লোকদের জন্য। তার নিকটবর্তী ও দূরবর্তী, তাদের স্বভাষাভাষী, তাদের কম বাকপটু, তাদের পরিচিত অপরিচিত সব মানুষের জন্য। এই লিখনীটি মূলত তাদের সঙ্গে কৃত এক চুক্তিনামা-ওয়াদাপত্র।
এই ওয়াদা যে ভঙ্গ করবে, তার বিরুদ্ধতা করবে, এতে যে আদেশ দেয়া আছে তার বিপরীত কাজ করবে, সে আল্লাহ্র সাথে কৃত ওয়াদা-চুক্তি ভঙ্গ করেছে, তাঁর দ্বীনের প্রতি অপমান ও বিদ্রুপ করেছে, এজন্য সে লা'নতে পড়ার যোগ্য হয়েছে, শাসন কর্তৃপক্ষ হোক বা মু'মিন মুসলিমের মধ্য থেকে কেউ হোক। কোন রাহেব বা সাধক পাহাড়ে, উপত্যকায়, গুহায়, সভ্য এলাকায়, প্রস্তরময়, বালুকাময়, কুটিরবাসী, মন্দির যেই হোক-না-কেন, আমি-ই তাদের সকলের পৃষ্ঠপোষকতায় দ্রবীভূত হব, তাদের সংখ্যকের জন্য, আমি নিজে এবং আমার সহায়তাকারী আমার মিল্লাতের ও আমার অনুসরণকারী লোক। ওরা যেন আমার রক্ষণাবেক্ষণ অধীন, আমার দায়িত্বভুক্ত, যুক্তিবদ্ধ লোকেরা খারাজ ইত্যাদির যে বোঝা বহন করে, সেই কষ্টদায়ক অবস্থা তাদের থেকে আমি দূর করব, তবে তারা যা খুশী হয়ে দেবে তাই গ্রহণ করব, তাদের উপর কোন জোর খাটাব না, কোন ব্যাপারেই তাদের উপর জবরদস্তি করা হবে না। কোন পাদরীকে তার পদ থেকে বিচ্যুত করা হবে না, কোন রাহেবকে তার বৈরাগ্য থেকে বিরত করা হবে না, কোন ধ্যানমগ্ন ব্যক্তিকে তার ধর্ম কেন্দ্র থেকে বহিষ্কৃত করা হবে না, কোন বাউলকে তার বাউলী কাজ থেকে ফিরানো হবেনা, তাদের গির্জা, মন্দির, ধর্ম কেন্দ্রকে ধ্বংস করা হবে না, তাদের গির্জা বা ধর্মকেন্দ্রের কোন জিনিস মসজিদ নির্মাণে ব্যবহার করা হবে না, মুসলমানদের ঘর-বাড়ি নির্মাণে ব্যবহার করা হবেনা। যদি তা কেউ করে, তবে সে আল্লাহর প্রতিশ্রুতিই ভঙ্গ করল, তার রাসূলের বিরুদ্ধতা করল। রাহেব, পাদরী, পুরোহিত ও অন্যান্য ধরনের উপাসনাকারীদের উপর কোন জিযিয়া বা জরিমানা ধার্য হবে না। তারা যেখানেই বাস করুক, স্থলভাগে বা নদী-সমুদ্রে, পূর্বে বা পশ্চিমে, উত্তরে বা দক্ষিণে—তাদের সকলের দায়িত্ব আমি পালন করব, সংরক্ষণ করব। তারা সকলেই আমার যিম্মায়, আমার চুক্তিতে এবং সকল প্রকার অবাঞ্চিত অবস্থার মধ্যে পূর্ণ নিরাপত্তায় থাকবে।
অনুরূপভাবে যারা পাহাড়-পর্বতে, অন্যান্য পবিত্র স্থানে ইবাদতে এককভাবে রত হয়ে আছে, তারা চাষাবাদ করলেও তাদের উপর ওশর বা খারাজ ধার্য হবে না। তাদের বিলাসবহুল জীবন ও সুখ-স্বাচ্ছন্দ্যে ভাগ বসানো হবে না, বরং তারা ফসল পেলে একই পরিমাণ পাত্র ব্যবহারে তাদের সাথে সহযোগিতা করা হবে, যুদ্ধে যেতে তাদের বাধ্য করা হবে না, জিযিয়া বা খারাজ দিতেও বাধ্য করা হবে না। ধনশালী, জমি-জায়গার মালিক ও ব্যবসায়ীদেরকে প্রতি বছর মাত্র বারো দিরহাম দিতে বলা হবে। কারোর উপর অতিরিক্ত বোঝা চাপানো হবে না, তাদের সাথে ঝগড়া বিবাদ করা হবে না, শুধু উত্তম ও যুক্তিপূর্ণ কথাবার্তাই বলা হবে। তাদের জন্য দয়ার বাহু বিছিয়ে দেয়া হবে, তারা যেখানেই ও যে অবস্থায়ই থাকুক, সব রকমের খারাপ আচরণ থেকে তাদের রক্ষা করা হবে।
মুসলমানদের নিকট কোন খৃস্টান বসবাস করলে সে তা-ই দেবে, যা দিতে সে রাযী হবে। তাকে তার উপাসনালয়ে প্রতিষ্ঠিত রাখা হবে এবং তার ও তার ধর্মীয় নিয়ম-নীতি পালনের মাঝে কোন আড়াল দাঁড়াতে দেয়া হবে না।
যে লোক আল্লাহর এই চুক্তির বিরুদ্ধতা করবে, এর বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াবে, সে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতিশ্রুতির নাফরমানী করল। তাদের উপাসনালয় মেরামতে তাদের সাহায্য করা হবে, এটা হবে তাদের ধর্ম পালনের ব্যাপারে তাদের প্রতি সাহায্য ও সহযোগিতা। তা করা হবে চুক্তি পরিপূরণ স্বরূপ। তাদেরকে অস্ত্র বহনে বাধ্য করা হবে না, মুসলমানরাই তাদের প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে। কিয়ামত কায়েম হওয়া ও এই দুনিয়ার নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত মুসলমানরা এই চুক্তিকে রক্ষা করবে, এর বিরুদ্ধতা করবে না।
আল্লাহর রাসূল মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ (স) লিখিত এই চুক্তি সমস্ত খৃস্টানদের জন্য এবং এর মধ্যে লিখিত যাবতীয় শর্ত রক্ষার ব্যাপারে সাক্ষী হলেন হযরত আলী ইবনে আবু তালিব (রা)।
হযরত মুহাম্মাদ (স) বিরচিত এই সুদীর্ঘ চুক্তিনামায় তিনি খৃস্টানদের জন্য যে কয়েকটি বিষয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিন পর্যায়ে বিভক্তঃ
১. ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ইসলামের দেয়া বিশ্বাসগত পূর্ণ স্বাধীনতা;
২. ইসলামী রাষ্ট্র ও সরকার এসব সংখ্যালঘুদের জন্য আনুকূল্য ও সমর্থনের বিশালতা ব্যাপকতা;
৩. সংখ্যালঘুদের জন্য দ্বীন-ইসলামের দয়া-অনুগ্রহের ব্যাপকতা।
বস্তুত ইসলামী রাষ্ট্রের অধীন বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে এসবেই হচ্ছে ইসলামের চিরন্তন ও শাশ্বত নীতি। বিশ্বের অপর কোন ধরনের বা আদর্শের রাষ্ট্র ব্যবস্থায় এর কোন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। যখন-ই এবং যেখানেই ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেখানেই অমুসলিম সংখ্যালঘুদের এরূপ অবাধ অধিকার দেয়া হবে। রাসূলে করীম (স)-এর পর খুলাফায়ে রাশেদুন এই চুক্তিনামার দায়িত্ব পুরাপুরি পালন করেছেন, ইতিহাস তার অকাট্য প্রমাণ পেশ করে।
খলীফা উমর (রা) একজন বৃদ্ধ ইয়াহুদীকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে দেখে জিজ্ঞাসা করেছিলেনঃ তোমার এ অবস্থা হলো কেন? সে বললঃ জিযিয়া দেয়ার বাধ্যবাধকতা, প্রয়োজন, অভাব এবং বার্ধক্য। খলীফা তার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন এবং নিজের নিকট থেকেই তার প্রাথমিক ও তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করে দিলেন এবং বায়তুলমাল পরিচালককে এই ব্যক্তির অবস্থানুযায়ী প্রয়োজন পূরণ পরিমাণ মাসিক ভাতা নির্ধারণের নির্দেশ দিলেন। বললেনঃ
لَيْسَ مِنَ النِّصْفَةِ أَنْ نَسْتَعْمَلَهُ فِي شَبَابِه ونتركه في كبره .
এই লোকটির যৌবনকাল তো সমাজের কাজে আতব্যাহত হয়েছে, আর এখন এই বৃদ্ধকালে তাকে অসহায় করে ছেড়ে দেব, এটা কখনই ইনসাফ হতে পারে না।
চতুর্থ খলীফা হযরত আলী (রা) এক বৃদ্ধ খৃস্টানকে লোকদের নিকট ভিক্ষা চাইতে দেখে বললেনঃ
اسْتَعْمَلْتُمُوهُ حَتَّى إِذَا كَبَرَ وَ عَجِزَ مَنَعْتُمُوهُ أَنْفِقُوا عَلَيْهِ مِنْ بَيْتِ الْمَالِ .
তোমরা এই লোকটিকে কাজে লাগিয়েছ, এখন সে বৃদ্ধ ও অক্ষম, আর এখন তোমরা তাকে রোজগার থেকে বঞ্চিত করেছ। এটা হতে পারে না। তোমরা বায়তুলমাল থেকে তার প্রয়োজন পূরণের ব্যবস্থা কর।
ইসলাম শুধু জীবিত মানুষের জন্যই সম্মানজনক ব্যবস্থা করেনি, মৃত মানুষ-অমুসলিমের প্রতিও সম্মান প্রদর্শনের নীতি গ্রহণ করেছে। একটি 'জানাযা' (লাশ) বহন করে নিয়ে যেতে দেখে নবী করীম (স) দাঁড়ালেন। বলা হলো, ইয়া রাসূল! এ তো এক ইয়াহুদীর জানাযা। তিনি বললেনঃ কেন, ইয়াহুদী কি মানুষ নয়? তিনি বললেনঃ
إذا رايتم الجنازة فقوموا .
তোমরা যে কোন জানাযা বহন করে নিয়ে যেতে দেখলে অবশ্যই দাঁড়াবে।
অমুসলিম সংখ্যালঘুদের প্রতি ইসলামের এই উদার মানবিক আচরণ দেখেই তো তদানীন্তন দুনিয়ার অমুসলিম জনতা ইসলামী দেশজয়ীদেরকে সাদর সম্বর্ধনা জানিয়েছে দেশে দেশে। তারা তাদের স্বধর্মাবলম্বীদের বিরুদ্ধে মুসলমানদের জন্য তাদের নগরীর ফটক খুলে দিয়েছে। হযরত আবূ উবায়দাতা ইবনুল জাররাহ (রা)-র নেতৃত্বে ইসলামী মুজাহিদগণ যখন জর্দান এলাকায় উপনীত হলেন, তখন জর্দানের খৃস্টানগণ তাকে এক পত্র লিখে জানালঃ
انتم أَيُّهَا الْمُسْلِمُونَ أَحَبُّ إِلَيْنَا مِنَ الرُّومِ وَإِن كَانُوا مَعَنَا عَلَى دِينِ وَاحِدٍ لَكِنَّكُمْ أو في لَنَا وَارْفُ وَاعْدَلُ وَاَبَرٌ، أَنَّهُمْ حَكَمُونَا وَسَلَبُوا مِنَّا بُيُوتِنا وَأَمْوَالَنَا .
হে মুসলিম বাহিনী! তোমরা আমাদের নিকট রোমানদের তুলনায় অনেক বেশী প্রিয়, পছন্দনীয়, যদিও ওরা ও আমরা একই ধর্মে বিশ্বাসী ও পালনকারী। কিন্তু তোমরা আমাদের জন্য অধিক ওয়দা পূরণকারী, অধিক দয়াশীল, অধিক ন্যায় বিচারকারী এবং অধিক পূণ্যশীল। আর ওরা আমাদের উপর শাসন চালিয়েছে, সেই সময় আমাদের ঘর-বাড়ি, ধন-মাল সব লুটে নিয়েছে।
ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের প্রতি ইসলামের এই উদার মানবিক নীতি কার্যকর হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছেঃ
প্রথম, শান্তি নিরাপত্তা বিনষ্টকারী কোন কাজ-ই তারা করবে না, যেমন মুস- লমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, মুসলমানদের শত্রু মুশরিকদের সাহায্য-সহযোগিতা করা-মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে মুসলমানদের কল্যাণ পরিপন্থী কার্যক্রম গ্রহণ করা।
দ্বিতীয়, ইসলামী রাষ্ট্র সরকার তাদের দেয় হিসেবে যা ধার্য করবে, তা দিতে এবং পালন করার জন্য যেসব আদেশ-নিষেধ জারি করবে, তা পালন করতে বাধ্য থাকবে। এবং
তৃতীয়, জিযিয়া দিতে বাধ্য ও রাযী হওয়া।
এসব শর্ত পূরণ যিম্মী হওয়ার-ইসলামী রাষ্ট্রের পক্ষে তাদের দায়িত্ব গ্রহণের ভিত্তিরূপে পরিগণিত। এ ছাড়াও চুক্তি হিসেবে যেসব শর্ত গ্রহণ করা হবে, তা-ও অবশ্যই পালন করতে হবে।
ধর্মীয় সংখ্যালঘু ইসলামী রাষ্ট্রে পূর্ণ স্বাধীনতা সহকারে জীবন যাপন করবে। তারা সেই সব অধিকার পাবে, যা পাবে মুসলিম নাগরিকগণ। তাদের উপর সেই সব দায়িত্ব কর্তব্য চাপবে যা চাপবে মুসলমান নাগরিকদের উপর। তা সামষ্টিক অধিকার যেমন, তেমনি অভ্যন্তরীণ নিরাপত্তা ও বৈদেশিক সাহায্য সহযোগিতা-এই সব দিক দিয়েই। ইসলামী রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য এই যে, তাতে শান্তি ও নিরাপত্তার ক্ষেত্র বিপুলভাবে বিস্তারিত ও সম্প্রসারিত হয়ে থাকে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য, তাদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হয়, তাদের জান-মাল ও ইযযত-আবরুর পূর্ণ সংরক্ষণ হয়, তাদের প্রতি অকারণ কোন সন্দেহ বা শত্রুতা পোষণ করা হয় না। অবশ্য তা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা পূর্ণ নিষ্ঠা সহকারে সন্ধি-চুক্তির শর্তাবলী পালন করতে থাকবে।
এরূপ অবস্থায় ইসলামী রাষ্ট্রের যিম্মীদের এই অধিকার দেয়া হবে যে, তাদের ধর্মীয় ব্যাপারাদি পরিচালনের জন্য তারা চাইলে তাদের লোকদেরই সমন্বয়ে একটি স্বাধীন বোর্ড গঠন করা যাবে। তাদের মন্দির, গির্জা বা মঠ ইত্যাদি উপাসনালয়ের ব্যবস্থাপনাও তারা স্বাধীনভাবে করবার অধিকারী হবে। তাদের বাচ্চাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা স্বতন্ত্রভাবেও করা যেতে পারে। বিশেষভাবে তাদের বিষয় ব্যাপারাদির মীমাংসার কাজ তাদের লোকদের দ্বারা গঠিত বিচার-ব্যবস্থার মাধ্যমে আঞ্জাম দিতে পারবে। আর ইচ্ছা হলে দেশীয় আদালতেও তা নিয়ে আসতে পারবে। স্থানীয় মুসলিম নাগরিকদের সাথে কোন ঝগড়া-বিবাদের সৃষ্টি হলে তারা সেই বিষয়ে মীমাংসা বা সুবিচার পাওয়ার লক্ষ্যে দেশীয় কোর্টে মামলাও দায়ের করতে পারবে।
অমুসলিম যিম্মী মুসলিম শাসক বা প্রশাসক কর্মকর্তার বিরুদ্ধে ন্যায্য অভিযোগও দায়ের করতে পারবে। শালীনতা ও আইনসিদ্ধতা সহকারে তারা ইসলামী শাসন ব্যবস্থা ও সরকারী নীতি কার্যক্রমের সমালোচনাও করবার অধিকারী হবে।
খৃস্টান ঐতিহাসিক রবার্টসন লিখেছেনঃ দুনিয়ায় মুসলমানগণ এমন এক জাতি, যারা অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি জিহাদ ও ক্ষমা-উভয়কে সমন্বিত করেছে। মুসলমানরা তাদের উপর বিজয়ী হয়েও এবং কর্তৃত্ব লাভ করবার পরও তাদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি স্বাধীনভাবে পালন করার অবাধ ও নির্বিঘ্ন সুযোগ করে দিয়েছেন।
টিকাঃ
১. ফুতুহুল বুলদান লিল বুলানরী সঃ : ১৬৭
২. রুহ্ উদ্দীন ইসলামী সঃ : ২৭৪
৩. الطبقات الكبرى ج 1 ص ٢٦٦
৪. لبداية والنهاية ج 3 ص ٥٥
৫. مجموعة الوثائق السياسية ص : ۱۱ رقم ۹۵
৬. مكتيب الرسول ج ۲، ص ۳۳۳
৭. مجموعة الوثائق السياسية ص ۳۷۳.
৮. رسالة صورة العيد النبوية الطورية رقم ٨١٤ ٥٠
৯. مكاتيب الرسول : ٢ ص ١٣٥
১০. الحكومة الاسلامية ৫২।
১১. বুখারী শরীফ, ২য় খণ্ড, পৃ. ৮৫।
১২. টমাস আর্নল্ডঃ 'ইসলামের দাওয়াত' গ্রন্থ, পূঃ ৫৩।
১৩. جواهر الكلام في شرح شرائع الاسلام ج ۲۱ ص ۲۷۱ ۵۰
১৪. روح الدين الاسلامي ص ٤١١ ٠٥
📄 জিযিয়া
জিযিয়া হলো এক প্রকার কর, যা ইসলামী রাষ্ট্রে বসবাসরত সক্ষম অমুসলিম পুরুষ নাগরিকদের উপর আরোপ করা হয়। এর বিনিময়ে রাষ্ট্র তাদের জান-মালের নিরাপত্তা বিধান করে এবং সামরিক দায়িত্ব পালন থেকে তাদের অব্যাহতি দেয়। এটি কোন জরিমানা বা শাস্তিমূলক কর নয়, বরং এটি তাদের নিরাপত্তার গ্যারান্টি স্বরূপ।
জিযিয়ার বৈশিষ্ট্যসমূহঃ
১. এটি কেবল সক্ষম ও উপার্জনক্ষম পুরুষদের উপর ধার্য করা হয়। নারী, শিশু, বৃদ্ধ, পঙ্গু, অন্ধ, উন্মাদ এবং উপাসনালয়ে নিবেদিত ধর্মযাজকদের উপর জিযিয়া ধার্য করা হয় না।
২. মুসলিমরা যেমন যাকাত দেয় এবং রাষ্ট্রের প্রয়োজনে সামরিক বাহিনীতে যোগদান করতে বাধ্য থাকে, অমুসলিমরা তার পরিবর্তে জিযিয়া প্রদান করে। যদি কোন অমুসলিম স্বেচ্ছায় সামরিক বাহিনীতে যোগদান করে দেশের প্রতিরক্ষায় অংশ নেয়, তবে তার উপর থেকে জিযিয়া মওকুফ হয়ে যায়।
৩. রাষ্ট্র যদি অমুসলিম নাগরিকদের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়, তবে জিযিয়া ফেরত দিতে হয়। ইতিহাসের পাতায় এর উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ইয়ারমুক যুদ্ধের সময় যখন রোমান বাহিনীর বিশাল সমাবেশের মোকাবিলায় মুসলিম বাহিনী হিমস শহরের অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছিল না, তখন সেনাপতি হযরত আবূ উবাইদাহ (রা) তাদের নিকট থেকে আদায়কৃত জিযিয়া ফেরত দিয়েছিলেন এবং বলেছিলেন, 'আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারছি না, তাই তোমাদের অর্থ ভোগ করার অধিকার আমাদের নেই।' অমুসলিমরা তখন কেঁদে বলেছিল, 'আল্লাহ আপনাদের ফিরিয়ে আনুন। রোমানরা হলে আমাদের সর্বস্ব কেড়ে নিত, কিন্তু ফেরত দিত না।'
জিযিয়া হলো এক প্রকার কর, যা ইসলামী রাষ্ট্রে বসবাসরত সক্ষম অমুসলিম পুরুষ নাগরিকদের উপর আরোপ করা হয়। এর বিনিময়ে রাষ্ট্র তাদের জান-মালের নিরাপত্তা বিধান করে এবং সামরিক দায়িত্ব পালন থেকে তাদের অব্যাহতি দেয়। এটি কোন জরিমানা বা শাস্তিমূলক কর নয়, বরং এটি তাদের নিরাপত্তার গ্যারান্টি স্বরূপ।
জিযিয়ার বৈশিষ্ট্যসমূহঃ
১. এটি কেবল সক্ষম ও উপার্জনক্ষম পুরুষদের উপর ধার্য করা হয়। নারী, শিশু, বৃদ্ধ, পঙ্গু, অন্ধ, উন্মাদ এবং উপাসনালয়ে নিবেদিত ধর্মযাজকদের উপর জিযিয়া ধার্য করা হয় না।
২. মুসলিমরা যেমন যাকাত দেয় এবং রাষ্ট্রের প্রয়োজনে সামরিক বাহিনীতে যোগদান করতে বাধ্য থাকে, অমুসলিমরা তার পরিবর্তে জিযিয়া প্রদান করে। যদি কোন অমুসলিম স্বেচ্ছায় সামরিক বাহিনীতে যোগদান করে দেশের প্রতিরক্ষায় অংশ নেয়, তবে তার উপর থেকে জিযিয়া মওকুফ হয়ে যায়।
৩. রাষ্ট্র যদি অমুসলিম নাগরিকদের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়, তবে জিযিয়া ফেরত দিতে হয়। ইতিহাসের পাতায় এর উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ইয়ারমুক যুদ্ধের সময় যখন রোমান বাহিনীর বিশাল সমাবেশের মোকাবিলায় মুসলিম বাহিনী হিমস শহরের অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছিল না, তখন সেনাপতি হযরত আবূ উবাইদাহ (রা) তাদের নিকট থেকে আদায়কৃত জিযিয়া ফেরত দিয়েছিলেন এবং বলেছিলেন, 'আমরা তোমাদের নিরাপত্তা দিতে পারছি না, তাই তোমাদের অর্থ ভোগ করার অধিকার আমাদের নেই।' অমুসলিমরা তখন কেঁদে বলেছিল, 'আল্লাহ আপনাদের ফিরিয়ে আনুন। রোমানরা হলে আমাদের সর্বস্ব কেড়ে নিত, কিন্তু ফেরত দিত না।'
সকলেরই জানা কথা, ইসলাম আহলি কিতাব লোকদের উপর বিজয় লাভ করে তাদের উপর জিযিয়া ধার্য করে। কিন্তু জিযিয়া ধার্য হওয়া তাদের জন্য কোন অপমানের ব্যাপার নয়। এটা একটা বিশেষ 'কর', যা কেবল অমুসলিম নাগরিকদের নিকট থেকে আদায় করা হয়, ঠিক যেমন মুসলিম নাগরিকদের নিকট থেকে আদায় করা হয় যাকাত, এক-পঞ্চমাংশ ও অন্যান্য বহু প্রকারের সাদকা। আর এই কারণেই অক্ষম, পুঙ্গ, বৃদ্ধ, পাগল, বালক নারীদের থেকে তা নেয়া হয় না। কেননা জিযিয়া ব্যক্তির আয় অনুপাতে ধার্য হয়ে থাকে।
অবশ্য রাষ্ট্র-সরকার ইচ্ছা করলে জিযিয়া জমির পরিবর্তে মাথাপিছু কিংবা মাথাপিছুর পরিবর্তে জমির উপর-ও ধার্য করতে পারে। এই সময় পাশাপাশি বসবাসকারী মুসলমানদের নিকট থেকেও তো অনেক প্রকারের কর আদায় করা হয়। অমুসলিমদের নিকট থেকে জিযিয়া ভিন্ন অন্য কিছু আদায় করা হয় না। উপরন্তু তা ব্যক্তির সাধ্যের বেশী কখনই ধার্য করা হয় না। এজন্য ইসলামে কোন পরিমাণ স্থায়ীভাবে নির্দিষ্ট নেই।
আল্লামা সাইয়্যেদ রশীদ রেজা লিখেছেনঃ ইসলামের দৃষ্টিতে জিযিয়া সেই ধরনের কোন কর নয়, যা কোন দেশের বিজয়ী বাহিনী বিজিতদের উপর সাধারণভাবে ধার্য করে থাকে, ধার্য করে থাকে বড় পরিমাণের জরিমানা, যুদ্ধের ক্ষয়-ক্ষতির পরিপূরণার্থে। জিযিয়া মূলত খুবই সামান্য পরিমাণে ধার্য করা হয় এবং তদ্দ্বারা সেই প্রয়োজন পূরণ করা হয়, যা তাদের বিশেষ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনে সরকারকে ব্যয় করতে হয়।
বস্তুত ইসলামী রাষ্ট্র এর বিনিময়ে অমুসলিমদের রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। আর এর-ই ফলে যে-কোন অমুসলিম নাগরিক পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা সহকারে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারে, বাঁচাতে পারে তাদের মান-সম্মান ও ধন-মাল।
যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে অমুসলিমরা আবহমান কাল থেকে বসবাস করে আসে, তথায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর-ও সে সব অমুসলিম সেই দেশের নাগরিকত্ব পরিত্যাগ করবে না-বরং অমুসলিম হয়েও ইসলামী রাষ্ট্রের অনুগত নাগরিক হয়ে বসবাস করতে প্রস্তুত হবে, তারা সরকারের নিকট থেকে সর্ব প্রকারের ব্যাপারে পূর্ণ নিরাপত্তা লাভ করবে, সরকার তাদের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। আর এ জন্য তাদের নিকট থেকে একটা বিশেষ 'কর' আদায় করার অধিকারী হবে। তবে তার নাম 'জিযিয়া'ই হতে হবে, এমন কোন কথা নেই। -গ্রন্থকার
টিকাঃ
১. تفسير المدرج ۱۱، ص ۲۸۲ ۵۰