📘 আল কুরআনে রাষ্ট্র ও সরকার 📄 প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকদের জরুরী গুণাবলী

📄 প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকদের জরুরী গুণাবলী


প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত লোকদের মধ্যে কতিপয় জরুরী গুণ থাকা আবশ্যক। হযরত আলী (রা) মালিক আশতারকে লিখিত পত্রে এই গুণাবলীর উল্লেখ করেছেনঃ
১. অভিজ্ঞতা (Experience)।
২. লজ্জা ও সম্ভ্রমবোধ (Modesty)।
৩. এমন বংশের হওয়া যা ইসলাম গ্রহণ ও খিদমতের দিক দিয়ে অগ্রবর্তী ও উন্নত।
৪. চরিত্র ও স্বভাবের দিক দিয়ে উত্তম।
৫. অধিক সহিষ্ণু (Patient)।
৬. লোভ ও লালসা কম।
৭. পরিণামদর্শী।

এছাড়া যোগ্যতা, দক্ষতা, আমানতদারী ও আল্লাহভীতি তো অপরিহার্য গুণ। আল্লাহ তা'আলা ইরশাদ করেছেনঃ
إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينَ (القصص: ২৬)
নিশ্চয়ই তোমার জন্য উত্তম কর্মচারী সে-ই হতে পারে, যে শক্তিশালী ও বিশ্বস্ত।

ফন্ট সাইজ
15px
17px