📘 আল কুরআনে রাষ্ট্র ও সরকার 📄 তিনটি বিভাগ

📄 তিনটি বিভাগ


ইসলামী হুকুমাতের বিভিন্ন বিভাগ
তিনটি বিভাগ
১. আইন-প্রণয়ন বিভাগ
২. নির্বাহী বিভাগ
৩. বিচার বিভাগ

📘 আল কুরআনে রাষ্ট্র ও সরকার 📄 আইন-প্রণয়ন বিভাগ

📄 আইন-প্রণয়ন বিভাগ


আধুনিক পরিভাষায় একে আইন পরিষদ বলা হয়। এই বিভাগের কাজ হচ্ছে রাষ্ট্র ও সরকারের জন্য আইন তৈরী করা। অবশ্য ইসলামী রাষ্ট্রে এই বিভাগের আইন রচনার ইখতিয়ার বা ক্ষমতা সীমিত। যেসব বিষয়ে আল্লাহ ও রাসূলের সুস্পষ্ট ও অকাট্য বিধান বা 'নস্' বর্তমান আছে, সে সব বিষয়ে আইন রচনার কোন অধিকারই এই বিভাগের নেই। এ ক্ষেত্রে এই বিভাগ কেবল আল্লাহ ও রাসূলের বিধানকেই আইন হিসেবে গ্রহণ ও বিধিবদ্ধ করবে। আর যেসব বিষয়ে আল্লাহ ও রাসূলের কোন 'নস' নেই, কেবল সেই সব বিষয়েই এই বিভাগ আইন রচনা করতে পারে। তবে সে আইনও কুরআন ও সুন্নাহর মূলনীতি ও প্রাণশক্তির বিরোধী হতে পারবে না।
ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই বিভাগের নাম ‘মজলিসে শুরা’। রাষ্ট্রপ্রধান এই শুরার পরামর্শক্রমেই রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্রপ্রধান নিজেও এই শুরার পরামর্শের অধীন।

ফন্ট সাইজ
15px
17px