📄 কিয়ামতের আলামত রুয়াইবিজা' নিয়ে কথন
وقال أحمد: حدثنا يونس، وشريح، قالا : حدثنا فليح، عن سعيد بن عبد الله بن السباق، عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "قبل الساعة سنون خداعة، يكذب فيها الصادق، ويصدق فيها الكاذب ويخون فيها الأمين، ويؤتمن فيها الخائن، وينطق فيها الرويبضة."
হযরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—কিয়ামতের আগে ধোঁকার বছর চলবে। সময়টিতে সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যায়িত করা হবে। দুর্নীতিবাজকে আমানতদার আর আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে। আর মানুষের মধ্যে থেকে 'রুয়াইবিজা'রা কথা বলবে"।
অপর বর্ণনায় রয়েছে, জিজ্ঞাসা করা হল, 'রুয়াইবিজা' কি জিনিস? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "অপরাধপ্রবণ লোকেরা জনসাধারণের বিষয়-আশয় নিয়ে কথা বলবে।'
শুরাইহ্ রাহিমাহুল্লাহ্ বলেন, ) ،وينظر فيها الرويبضة( এই সনদটি উত্তম।
وقال أحمد: حدثنا هودة، حدثنا عوف، عن شهر بن حوشب، عن أبي هريرة، أن النبي صلى الله عليه وسلم قال: "إن من أشراط الساعة أن يرى رعاء الشاة رؤوس الناس، وأن ترى الحفاة العراة الجوع يتبارون في البناء، وأن تلد الأمة ربتها أو ربها.
হযরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের আলামত হলো বকরীর রাখালরা মানুষের নেতা বনে যাবে। (এককালের) নগ্নপদ, বস্ত্রহীন, দরিদ্র, বড় দালান-কোঠা নির্মাণের প্রতিযোগিতায় গর্ব-অহংকারে মত্ত দেখতে পাবে। বাঁদী মনিবকে প্রসব করবে।
وقال أحمد: حدثنا عمار بن محمد، عن الصلت بن ق وتب، عن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "لا تقوم الساعة حتى لا تنطح ذات قرن جماء".
হযরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ক্বিয়ামাত কায়িম হবে না, যতক্ষণ না পর্যন্ত বোঁচা শিংওয়ালা প্রানী গুঁতা না দিবে।
وقال أحمد: حدثنا يحيى بن عجلان، سمعت أبي يحدث، عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى يقبض العلم، ويظهر الجهل، ويكثر الهرج، قيل وما الهرج؟ قال: القتل".
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- কিয়ামাত কায়িম হবে না, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেয়া হবে, অজ্ঞতা ব্যাপক হবে এবং হারজ বৃদ্ধি পাবে। জিজ্ঞাস করা হল, কি? তিনি বললেন, হারজ হলো-হত্যাহত্যা।
وقال أحمد: حدثنا عبد الرزاق، أخبرنا معمر، عن همام، عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى يكثر فيكم المال، فيفيض حتى يهم رب المال من يقبل منه صدقة ماله، وحتى يقبض العلم، ويقترب الزمان وتظهر الفتن ويكثر الهرج" قالوا: الهرج أيما يا رسول الله؟ قال: القتل القتل."
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ তোমাদের মাঝে ধন-সম্পদ বৃদ্ধি না পাবে। সম্পদের এমন সয়লাব শুরু হবে যে, সম্পদের মালিক তার সদাকাহ কে গ্রহণ করবে - এ নিয়ে চিন্তাযুক্ত হয়ে পড়বে। যতক্ষণ ইলম উঠিয়ে নেয়া না হবে। সময় সংকুচিত হয়ে আসবে। ফিতনা প্রকাশ পাবে। আর হারজ ব্যাপকতা লাভ করবে। জিজ্ঞাস করা হল, হারজ আবার কি? তিনি বললেন- হারজ খুন-খারাবী। হত্যা।
قال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمتان، دعواهما واحدة، وتكون بينهما مقتلة عظيمة."
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ দু'টি বড় দল পরস্পরে মহাযুদ্ধে লিপ্ত না হবে। তাদের দাবী হবে এক এবং অভিন্ন। তাদের মাঝে বিশাল একটা যুদ্ধক্ষেত্র হবে।
وقال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من ثلاثين، كلهم يزعم أنه رسول الله."
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- কিয়ামত কায়িম হবে না যে পর্যন্ত প্রায় ত্রিশজন মিথ্যাচারী দাজ্জালের আবির্ভাব না হবে। এরা সবাই নিজেকে আল্লাহ্ র রাসূল বলে দাবী করবে।
قال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها، فإذا طلعت ورآها الناس آمنوا أجمعون، وذلك حين لا ينفع نفساً إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيراً.
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-কিয়ামত কায়িম হবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং সকল লোক তা দেখবে এবং সেদিন সবাই ঈমান আনবে। কিন্তু সে দিন তার ঈমান কাজে আসবে না, এর যে আগে ঈমান আনেনি। কিংবা ইতোপূর্বে যারা ঈমান আনেনি কিংবা ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি।
وقال الحافظ أبو بكر البزار: حدثنا أحمد بن محمد، حدثنا القاسم بن الحكم، عن سليمان بن داود اليماني، عن يحيى بن أبي كثير، عن أبي سلمة، عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: "والذي بعثني بالحق لا تنقضي هذه الدنيا حتى يقع بهم الخسف، والقذف، والمسخ، قالوا: ومتى ذلك يا رسول الله؟ قال: إذا رأيت النساء ركبن السروج، وكثرت القينات، وكثرت شهادة الزور، واستغنى الرجال بالرجال، والنساء بالنساء."
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিনি আমাকে সত্য রূপে প্রেরণ করেছেন তার কসম! ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যাবত না তাদের মাঝে ভূমিধ্বস, তারা বললো কখন হবে তা ইয়া রাসূল্লাহ? তিনি বললেন, যখন তোমরা দেখবে যে মহিলারা গদিতে চড়ছে। গায়িকা বাদ্যযন্ত্র বৃদ্ধি পাছে। মিথ্যা সাক্ষ্য বেড়ে গেছে। মানুষ সমকামিতায় লিপ্ত হচ্ছে। পুরুষ পুরুষের মাধ্যমেই তৃপ্তি মেটাচ্ছে। আর এক নারী অপর নারীর মাধ্যমে।
وروى الطبراني من حديث كثير بن مرة، عن عبد الله بن عمر، أن رسول الله صلى الله عليه وسلم قال: "إن من علامات الساعة أن تعزب العقول، وتنقص الأحلام
আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-কিয়ামতের একটি লক্ষণ হল আকল অদূরে চলে যাবে। স্বপ্ন কমে যাবে।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ بَشِيرِ بْنِ سَلْمَانَ، عَنْ سَيَّارٍ أَبِي الْحَكَمِ، عَنْ طَارِقٍ قَالَ: كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ جُلُوسًا، فَجَاءَ آذِنُهُ فَقَالَ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَقَامَ وَقُمْنَا مَعَهُ، فَدَخَلْنَا الْمَسْجِدَ، فَرَأَى النَّاسَ رُكُوعًا فِي مُقَدَّمِ الْمَسْجِدِ، فَكَبَّرَ وَرَكَعَ، وَمَشَيْنَا وَفَعَلْنَا مِثْلَ مَا فَعَلَ، فَمَرَّ رَجُلٌ مُسْرِعُ فَقَالَ: عَلَيْكُمُ السَّلَامُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَ: صَدَقَ اللَّهُ، وَبَلَغَ رَسُولُهُ، فَلَمَّا صَلَّيْنَا رَجَعَ ، فَوَلَجَ عَلَى أَهْلِهِ، وَجَلَسْنَا فِي مَكَانِنَا نَنْتَظِرُهُ حَتَّى يَخْرُجَ، فَقَالَ بَعْضُنَا لِبَعْضٍ : أَيُّكُمْ يَسْأَلُهُ؟ قَالَ طارق: أنا أَسْأَلُهُ، فَسَأَلَهُ، فَقَال: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " بَيْنَ يَدَيِ السَّاعَةِ : تَسْلِيمُ الخَاصَّةِ، وَفُشُو التجارة حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ، وَقَطْعُ الأَرْحَامِ، وَفُشُو الْقَلَمِ، وَظُهُورُ الشَّهَادَةِ بِالزُّورِ، وَكِتْمَانُ شَهَادَةِ الْحَقِّ"
তারিক ইবনু শিহাব বর্ণিত, আমরা আবদুল্লাহ রাদিআল্লাহু আনহু-র নিকট বসা ছিলাম। এমতাবস্থায় তার সংবাদ বাহক এসে বললো যে, নামাযের জামাআত শুরু হয়ে গেছে। অতএব, তিনিও উঠলেন এবং আমরাও তার সাথে উঠে মসজিদে প্রবেশ করলাম। তিনি লোকদেরকে মসজিদে সম্মুখভাগে রুকু অবস্থায় দেখলেন। তিনি তাকবীর (তাহরীমা) বলে রুকু করলেন। আমরাও সামনে অগ্রসর হয়ে তার অনুরূপ করলাম। এক ব্যক্তি দ্রুতবেগে যেতে যেতে বললো, হে আবদুর রহমানের পিতা! আসসালামু আলাইকুম। তিনি বলেন, আল্লাহ তাআলা সত্য বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্ণরূপে পৌছে দিয়েছেন। আমরা নামায শেষ করলে তিনি ফিরে গিয়ে তার অন্দরমহলে চলে গেলেন এবং আমরা তার (ফিরে আসার) অপেক্ষায় স্বস্থানে বসে থাকলাম। শেষে তিনি বের হয়ে এলেন। আমাদের কতক কতককে বললো, তোমাদের কে তাঁকে জিজ্ঞেস করবে?
তারিক রাহিমাহুল্লাহু বলেন— আমি তাঁকে জিজ্ঞেস করবো। অতএব তিনি জিজ্ঞেস করলে আবদুল্লাহ রাদিআল্লাহু আনহু বলেন, মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— কিয়ামতের নিকটবর্তী কালে লোক বিশেষকে নির্দিষ্ট করে সালাম দেয়ার প্রচলন হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, ফলে স্বামীর ব্যবসায়ে স্ত্রীও সহযোগিতা করবে। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করা হবে। জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটবে, মিথ্যা সাক্ষ্যদানের প্রচলন হবে এবং সত্য সাক্ষ্য গোপন করা হবে।
টিকাঃ
১. মুসনাদে আহমাদ, ২/ পৃ. ২৯১,৩৩৮।
২. মুসনাদে আহমাদ, ২/পৃ.৩৯৪। সনদটি সহিহ।
৩. সনদে তেমন কোন সমস্যা নেই। মুসনাদে আহমাদ, ২/পৃ.২৪২।
৪. মুসনাদে আহমাদ, হাদিস নং ২/পৃ.৪২৮। আহমাদ বর্ণনাটির ক্ষেত্রে অনন্য। তবে তা মুসলিম রাহিমাহুল্লাহ-এর শর্ত অনুযায়ী।
৫. মুসনাদে আহমাদ, ২/পৃ.৩১৩,৫৩০।
৬. মাজমাউজ জাওয়ায়েদ ৬/৩০। হাইছামি রাহিমাহুল্লাহ বলেন) سلیمان بن داود আল ইয়ামামী( তিনি মাতরুকুল হাদিস।
৭. মুসনাদে আহমাদ, ১/পৃ.৪০৭,৪১৯।
৮. মুসনাদে আহমাদ: ১/৪১৯,৪০৭। হাদিসের মান: আহমাদ শাকের রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।
📄 শেষ যামানার মানুষের বর্ণনা
وقال الإمام أحمد: حدثنا عبد الصمد، حدثنا همام، حدثنا قتادة، عن الحسن، عن عبد الله بن عمرو، قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا تقوم الساعة حتى يأخذ الله شريعته من أهل الأرض، فيبقى فيها عجاجة لا يعرفون معروفاً، ولا ينكرون منكراً
আবদুল্লাহ ইবনু আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—কিয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে তাঁর শরিয়ত উঠিয়ে নেন। সবশেষে বৃদ্ধরাই অবশিষ্ট থাকবে। না তারা কোন ভালো কাজ করবে। আর না কোন অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে।
টিকাঃ
১. মুসনাদে আহমাদ, ২/২১০।
📄 কথায় যাদু আছে
وقال الإمام أحمد: حدثنا عفان، حدثنا قيس، عن الأعمش، عن إbrahim، عن عبيدة السلماني، عن عبد الله بن مسعود، قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "إن من البيان سحراً، وشرار الناس الذين تدركهم الساعة وهم أحياء، والذين يتخذون قبورهم مساجد
আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কোন কোন বক্তৃতায় যাদু আছে। যে দুষ্ট লোকেদের উপর কিয়ামত ঘটবে তারা বেঁচে আছে এবং তারা তাদের কবরাসূমূহকে ইবাদাতগাহ্ হিসাবে গ্রহণ করে।
টিকাঃ
২. মুসনাদে আহমাদ, হাদিস নং ১/৪৩৫। সনদটি সহিহ।

📄 নিকৃষ্ট লোকের উপরই কিয়ামত সংঘটিত হবে
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَن - يعنى ابْنَ مَهْدِيّ - حَدَّثَنَا شُعْبَهُ، عَنْ عَلِيّ بْن الأَقْمَر، عَنْ أبى الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبيّ صلى الله عليه وسلم قال : لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ
আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—সবচেয়ে নিকৃষ্ট লোকের উপরই কিয়ামত সংঘটিত হবে।
টিকাঃ
১. সহিহ মুসলিম, ৪/১৩১/৭২৯২।