📄 বাইতুল্লাহর হজ্জ বন্ধ হয়ে যাবে
حَدَّثَنَا أَحْمَدُ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا إِبْرَاهِيمُ عَنْ الحَجَّاجِ بْنِ حَجَّاجِ عَنْ قَتَادَةَ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي عُتْبَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِي رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجٍ يَأْجُوجَ وَمَأْجُوجَ
আবু সা'ঈদ খুদরি রাদিআল্লাহু আনহু বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পরও বাইতুল্লাহর হজ্জ ও 'উমরাহ পালিত হবে। আবান ও ইমরান রাহিমাহুল্লাহু কাতাদাহ্ রাহিমাহুল্লাহু হতে হাদিস বর্ণনায় হাজ্জাজ ইবনু হাজ্জাজের অনুসরণ করেছেন।
وقال أبو بكر البزار : حدثنا أبو بكر بن المثنى، حدثنا عبد العزيز، حدثنا شعبة عن قتادة سمعت عبد الله بن أبي عتبة يحدث عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال: "لا تقوم الساعة حتى لا يُحج البيت."
আবু সা'ঈদ খুদরি রাদিআল্লাহু আনহু নবি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, হজ্ব বন্ধের পূর্ব পর্যন্ত কিয়ামত কায়েম হবে না।
আবু বকর আল-বাজার রাহিমাহুল্লাহ বলেন—আবু সা'ঈদ খুদরি রাদিআল্লাহু আনহু সূত্রে এ হাদিসটি এই সনদেই বর্ণিত হয়েছে।
আমি বললাম: দুটি বর্ণনার মধ্যে অর্থের কোনও দ্বন্দ্ব নেই। কারণ কাবা তীর্থযাত্রীরা ইয়াজুজ-মাজুজ এর অবির্ভাবের পরেও হজ্ব করবে। কারণ ঈসা আ. এর সময়ে তাদের জীবিকা নির্বাহে প্রাচুর্য আসবে। তারা হজ্ব করবে। এরপর আল্লাহ তাদের দিকে একটি মৃদু বাতাস প্রেরণ করবেন। প্রতিটি মুমিনের আত্মা সে বাতাসে কবজ হবে। ঈসা আ. মৃত্যুবরণ করবেন। মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবির ঘরে তাকে দাফন করবেন। তারপরে খাটো পিন্ডলি ওয়ালাদের হাতে কাবার ধ্বংস ঘটবে। যদিও তাদের আবির্ভাব ঈসা আ. এর সময় কালেই ঘটেছিল।
বাইতুল্লাহ বিরান হয়ে যাবে আল্লাহ তাকে (বাইতুল্লাহ) সম্মানিত করুন এবং তাকে অপদস্ত করুন।
قال الإمام أحمد: حدثنا أحمد بن عبد الملك وهو الحراني، حدثنا محمد بن سلمة، عن محمد بن إسحاق، عن ابن أبي نجيح، عن المجاهد، عن عبد الله بن عمرو قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "يُخرِّبُ الكعبة ذُو السُّوَيْقَتَين من الحبشة، ويسلبها حليها، ويُجَرِّدُهَا مِن كُسوتهاة ولكأني أنظر إليه أصيلعاً أَفَيْدِعاً بضرب عليها بمساحيه ومعوله".
আবদুল্লাহ ইবনু আমর যআমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কাবা ইথিওপিয় ছোট গোছাধারী কাবা বিরান করবে। এবং তার অলঙ্কারগুলি ছিনিয়ে নেবে। তার গিলাফ-পোশাকটি ছিনিয়ে নেবে।
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ أَحْمَدَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُوسَى بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " اتْرُكُوا الْحَبَشَةَ مَا تَرَكُوكُمْ فَإِنَّهُ لَا يَسْتَخْرِجُ كَنْزَ الْكَعْبَةِ إِلَّا ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ".
আব্দুল্লাহ ইবনু আমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—যতদিন (ইথিওপিয়রা) তোমাদের ত্যাগ করবে, তোমরাও তাদের ত্যাগ করো। কেননা ইথিওপিয় ছোট গোছাধারী এক ব্যক্তি ব্যতীত কেউ কা'বার ভাণ্ডার লুণ্ঠন করবে না।
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلَيَّ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الْأَخْنَسِ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةً عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كَأَنِّي بِهِ أَسْوَدَ أَفْحَجَ يَقْلَعُهَا حَجَرًا حَجَرًا
ইবনু 'আব্বাস রাদিআল্লাহু আনহু সূত্রে নবি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি যেন দেখতে পাচ্ছি কাল বর্ণের বাঁকা পা বিশিষ্ট লোকেরা (কা'বা ঘরের) একটি একটি করে পাথর খুলে এর মূল উতপাটন করে দিচ্ছে।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - عَنْ ثَوْرِ بْنِ، زَيْدٍ عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ " ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ يُخَرِّبُ بَيْتَ اللَّهِ عَزَّ وَجَلَّ ".
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন-ছোট ছোট নলা বিশিষ্ট আবিসিনিয়ার এক লোক আল্লাহ তা'আলার ঘরকে ধ্বংস করবে।
টিকাঃ
১. সহিহুল বুখারি, হাদিস নং ১৫৯৩।
২. সহিহুল বুখারি, হাদিস নং ১৫৯৩। আবদুর রাহমান রাহিমাহুল্লাহু শু'বাহ্ রাহিমাহুল্লাহু হতে বর্ণনা করেন, “বাইতুল্লাহর হজ্জ বন্ধ না হওয়া পর্যন্ত ক্বিয়ামাত সংঘটিত হবে না।"
৩. এটি একটি শক্তিশালী সনদ। মুসনাদে আহমাদ, ২/২২০। মাজমাউজ জওয়ায়েদ ৩/২৯৮।
৪. সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৩০৯।
৫. সহিহুল বুখারি, হাদিস নং ১৫৯৫।
৬. সহিহ মুসলিম, হাদিস নং ৪/৫৯/৭১৯৯।
📄 কাহতান গোত্রের এক জালিমমের আত্মপ্রকাশ ঘটবে
حَدَّثَنَا عَبْدُ العَزيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنى سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - - قَالَ " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ .
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত কাৰ্তান গোত্র হতে এমন এক ব্যক্তির আগমন না হবে যে মানুষ জাতিকে তার লাঠির সাহায্যে পরিচালিত করবে।
নোট: এই লোকটি আবিসিনিয়ার ছোট ছোট নলা বিশিষ্ট লোকটিও হতে পারে। কিংবা ভিন্ন অন্য কেউও হতে পারে। হতে পারে এই লোকটি হবে কাহতানের আর সেই লোকটি আবিসিনিয়ার।
وقال الإمام أحمد: حدثنا أبو بكر الحنفي، حدثنا عبد الحميد بن جعفر، عن عمر بن الحكم الأنصاري، عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "لا يذهب الليل والنهارُ حَتَّى يَمْلِكَ رجُلٌ من الموالي يُقَالُ لَهُ جَهْجَاه."
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-'জাহজাহ্' নামক কোন এক মুক্তদাস অধিপতি না হওয়া পর্যন্ত দিন- রাতের অবসান (কিয়ামাত) হবে না।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارِ الْعَبْدِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لا يَذْهَبُ اللَّيْلُ وَالنَّهَارُ حَتَّى يَمْلِكَ رَجُلٌ مِنَ الْمَوَالِي يُقَالُ لَهُ جَهْجَاهُ
উমার ইবনুল হাকাম রাহিমাহুল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহুকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-'জাহজাহ্' নামক কোন এক মুক্তদাস অধিপতি না হওয়া পর্যন্ত দিন- রাতের অবসান (কিয়ামাত) হবে না।
ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। এই লোকটি আবিসিনিয়ার ছোট ছোট নলা বিশিষ্ট হাবশি হতে পারে। আর আল্লাহই ভালো জানেন।
وقد قال الإمام أحمد: حدثنا حسن، حدثنا ابن لهيعة، حدثنا أبو الزبير، عن جابر أن عمر بن الخطاب أخبر أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: "سيَخْرُجُ أهل مكة. ثم لا يَمُرُّ بِهَا أوْ لا يَعْبُرُ بها إلا قليل، ثم تمتلىء ثم يَخْرُجُونَ مِنْهَا فَلا يعودون إليها أبداً."
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তখন মক্কার লোকেরা বেরিয়ে আসবে তারপর কেউই তার আশপাশ দিয়ে অতিক্রম করবে না। তবে কতক যাবে। তারপরে তারা পূর্ণ হয়ে যাবে এবং তারপরে বাইরে আসবে এরপর তারা আর ফিরে আসবে না।
টিকাঃ
১. সহিহুল বুখারি, ৬/৩৫১৭। সহিহ মুসলিম, ৪/৬০।
২. মুসনাদে আহমাদ, ২/পৃ.৩২৯।
৩. আর ঈসা বলেন, এ হাদিসটি হাসান গরিব। সুনানুত তিরমিজি, হাদিস নং ২২২৮।
📄 দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না
নবিজির শহর ও মক্কায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। যেমন বিভিন্ন সহিহ হাদিসে আছে যে, দাজ্জাল মক্কা আর মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনার প্রবেশ পথগুলোতে ফেরেশতা নিযুক্ত থাকবে। যাতে সে প্রবেশ করতে না পরে।
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم عَلَى أَنْقَابِ الْمَدِينَةِ مَلَائِكَةُ لَا يَدْخُلُهَا الطَّاعُونُ وَلَا الدَّجَّالُ.
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মদিনার প্রবেশ পথগুলোতে ফেরেস্তা নিযুক্ত আছে। কাজেই সেখানে প্লেগ ও দাজ্জাল প্রবেশ করবে না।
وَقَالَ : إِنَّهَا طَيْبَةُ، تَنْفِي الْخَبَثَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الْفِضَّةِ.
যেমন নবি (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, এই মদিনাহ হল পবিত্র স্থান, আগুন যেভাবে রৌপ্যের কালিমা দূর করে এটাও অপবিত্রতা দূর করে দেয়।
আল্লাহ তা'আলা বলেন- الْخَبِيثَتُ لِلْخَبِيثِينَ وَ الْخَبِيثُونَ لِلْخَبِيثِ وَ الطَّيِّبَتُ لِلطَّيِّبِينَ وَ الطَّيِّبُونَ لِلطَّيِّيتِ أُولَئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَ لَهُمْ مَّغْفِرَةٌ وَ رِزْقٌ كَرِيمٌ (২৬)
দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য। আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য; লোকেরা যা বলে, তারা তা থেকে মুক্ত। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিযক।' [আন নূরঃ ২৪:২৬]
উদ্দেশ্য হচ্ছে দাজ্জালের সময় কালেও মদিনা আবাদ থাকবে। অতঃপর মরিয়ম পুত্র ঈসা আ.-এর সময়ও মদিনা আবাদ থাকবে। এমনকি তার মৃত্যু ও দাফন মদিনাতে হবে। অরপর লোকজন সেখান থেকে বের হয়ে আসবে। যেমন পূর্বেও তার বিস্তর আলোচনা অতিবাহিত হয়েছে।
قال الإمام أحمد: حدثنا يحيى بن إسحاق، حدثنا ابن لهيعة، عن أبي الزبير، عن جابر قال: أخبرني عمر بن الخطاب قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: ليسيرن الراكب بجنبات المدينة ثم يقولن لَقَدْ كَانَ فِي هَذَا حَاضِر مِنَ المسلمين كثير."
উমর ইবনুল খাত্তাব বলেছেন, আমি নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন— মদিনার যাত্রী পথে হাঁটবে এবং বলবে যে এক সময় বহু মুসলমান এখানে উপস্থিতিতে ছিলেন।
'দাব্বাতুল আরদ নামক প্রাণীর আত্মপ্রকাশ ঘটবে যারা মানুষের সাথে কথা বলবে। আল্লাহ তা'আলা বলেন—
وَ إِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِأَيْتِنَا لَا يُوْقِنُونَ (৮২)
'আর যখন তাদের উপর 'বাণী' (আযাব) বাস্তবায়িত হবে তখন আমি যমীনের জন্তু (দাব্বাতুল আরদ)* বের করব, যে তাদের সাথে কথা বলবে। কারণ মানুষ আমার আয়াতসমূহে সুদৃঢ় বিশ্বাস রাখত না।' [আন নামল: ৮২]
আল ফিতান ওয়াল মালাহিম। ২৬৪
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু (تكلمهم أي تخاطبهم مخاطبة)، তাদের উদ্দেশ্য করে কথা বলবে। সে বাকশক্তি সম্পন্ন হবে এবং বলবে যে, (إن الناس كانوا
بآياتنا لا يوقنون) মানুষ আল্লাহর নিদর্শনসমূহে অবিশ্বাসী। ইমাম ইবনু জারীর এটাকেই পছন্দ করেছেন। কিন্তু এই উক্তি সম্পর্কে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী।
হযরত ইবনু আব্বাস রাদিআল্লাহু আনহু-এর উক্তি এই যে, এটা তাদেরকে আহত করবে। অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, উভয়েই এটা করবে, অর্থাৎ এও করবে এবং এও করবে। এটা খুবই চমৎকার উক্তি।
টিকাঃ
১. সহিহুল বুখারি, হাদিস নং ৭১৩৩।
২. সহিহুল বুখারি, হাদিস নং ৪৫৮৯।
৩. মুসনাদে আহমাদ, হাদিস নং ৩/পৃ.৩৪১। সনদটি দুর্বল।
📄 কিয়ামতের পূর্বের দশ আলামত
وقال الإمام أحمد: حدثنا سفيان بن عيينة، عن فرات، عن أبي الطفيل، عن حذيفة بن أسد قال: اطلع النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ علينا ونحن نتذاكر الساعة فقال: "مَا تَذْكِرُونَ؟ قُلْنا نَذْكُرُ الساعَةَ، فقال: إنها لن تقومَ حَتَّى تَرَوْا عشر آيات: الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مَرْيَمَ ويأْجُوجَ ومَأْجُوجَ وثَلاثَةَ خسوف خَسْفُ بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب، وآخر ذلك نارٌ تَخْرُجُ من قبل المشرق تسوق الناس إلى تحشرهم."
হযরত হুযাইফা ইবনু আসীদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন দশটি নিদর্শনের বহিঃপ্রকাশ না ঘটবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না- (১) ধোঁয়া, (২) দাজ্জাল, (৩) মহাপ্রাণী, (৪) পশ্চিম দিগন্ত থেকে সূর্যোদয়, তিন ভূমিধ্বস- (৫) প্রাচ্যে, (৬) পাশ্চাত্যে, (৭) আরববিশ্বে, (৮) ঈসা মুসনাদে আহমাদ, হাদিস নং এর অবতরণ, (৯) ইয়াজুয- মাজুযের মুক্তিলাভ ও (১০) আদন (এডেন) গহবর থেকে অগ্নি উদগীরণ; সে আগুন মানুষকে একটি ময়দানে তাড়িয়ে নিয়ে যাবে। তারা যেখানে রাত্রিযাপন করবে সেখানে আগুন রাত্রিযাপন করবে। যেখানে তারা দিবা নিদ্রা যাবে সেখানে সে আগুনও দিবা নিদ্রা যাবে।
حَدَّثَنَا بُنْدَارُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِي، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ فُرَاتٍ الْفَزَارِ، عَنْ أَبِي الطُّفَيْلِ، عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ، قَالَ أَشْرَفَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ غُرْفَةٍ وَنَحْنُ نَتَذَاكَرُ السَّاعَةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَرَوْا عَشْرَ آيَاتٍ طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَيَأْجُوجُ وَمَأْجُوجُ وَالنَّابَّةُ وَثَلاثَةُ خُسُوفٍ خَسْفٍ بِالْمَشْرِقِ وَخَسْفٍ بِالْمَغْرِبِ وَخَسْفٍ بِجَزِيرَةِ الْعَرَبِ وَنَارُ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنَ تَسُوقُ النَّاسَ أَوْ تَحْشُرُ النَّاسَ فَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا وَنَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِيسِيُّ، عَنْ شُعْبَةَ، وَالْمَسْعُودِي، سَمِعًا مِنْ فُرَاتٍ الْقَزَّازِ نَحْوَ حَدِيثٍ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ عَنْ فُرَاتٍ وَزَادَ فِيهِ * الدَّجَّالَ أَوِ الدُّخَانَ
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعِجْلِيُّ عَنْ شُعْبَةَ، عَنْ فُرَاتٍ، نَحْوَ حَدِيثِ أَبِي دَاوُدَ عَنْ شُعْبَةَ، وَزَادَ، فِيهِ قَالَ " وَالْعَاشِرَةُ إِمَّا رِيحُ تَطْرَحُهُمْ فِي الْبَحْرِ وَإِمَّا نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ "
হুযাইফা ইবনু মাসউদ রাদিআল্লাহু আনহু বলেন, কোন একদিন কিয়ামাত প্রসঙ্গে আমরা কথাবার্তা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এরকম সময় তাঁর ঘর হতে বেরিয়ে আমাদের সামনে এলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমরা দশটি নিদর্শন না দেখা পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না: (১) পশ্চিম প্রান্ত হতে সূর্য উঠবে, (২) ইয়াজুজ ও মাজুজের আত্মপ্রকাশ ঘটবে, (৩) দাব্বাতুল আরদ নামক প্রাণীর আত্মপ্রকাশ ঘটবে, তিনটি ভূমি ধ্বস হবে: (৪) একটি প্রাচ্যে (৫) একটি পাশ্চাত্যে এবং (৬) একটি আরব উপদ্বীপে, (৭) ইয়ামানের অন্তর্গত আদন (এডেন) এর একটি গভীর কূপ হতে অণুত্পাত হবে, যা মানুষকে তাড়িয়ে নেবে বা একত্র করবে, তারা যেখানে রাত্রি যাপন করবে আগুনও সেখানে রাত্রি কাটাবে এবং তারা যেখানে দিনের বেলায় বিশ্রাম করবে, আগুনও সেখানেই বিশ্রাম করবে।
মাহমুদ ইবনু গাইলান-আবু দাউদ আত-তাইয়ালিসী হতে, তিনি শুবা ও মাসউদী- ফুরাত আল-কাযযায রাহিমাহুল্লাহু হতে ফুরাতের সূত্রে সুফিয়ান বর্ণিত পূর্বোক্ত হাদিসের মতো হাদিস বর্ণিত আছে। এই বর্ণনায় দাজ্জাল ও ধোয়ার উল্লেখ রয়েছে।
আবু মূসা মুহাম্মাদ ইবনুল মুসান্না-আবুন নু'মান আল-হাকাম ইবনু আব্দুল্লাহ আল- ইজলী হতে, তিনি শুবা হতে, তিনি ফুরাত রাহিমাহুল্লাহু এর সূত্রে আবু দাউদ-শুবা রাহিমাহুল্লাহু এর সূত্রে বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে আরো আছে-"কিয়ামাতের দশম নিদর্শন হলো এমন প্রবল বাতাস যা তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে অথবা ঈসা ইবনু মারইয়াম আ.- এর অবতরণ”।
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ - عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " بَادِرُوا بِالأَعْمَالِ سِئًا طُلُوعِ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا أَوِ الدُّخَانَ أَوِ الدَّجَّالَ أَوِ الدَّابَّةَ أَوْ خَاصَّةً أَحَدِكُمْ أَوْ أَمْرَ الْعَامَّةِ
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার আগেই তোমরা নেক 'আমালে দ্রুততা অবলম্বন করো, তা হলো- (১) পশ্চিমাকাশ হতে সূর্যোদয় হওয়া, (২) ধোঁয়া (উত্থিত হওয়া] (৩) দাজ্জাল [আবির্ভাব হওয়া] (৪) দাব্বাহ্ [অদ্ভুত জন্তর আত্মপ্রকাশ] (৫) খাস বিষয় (কারো ব্যক্তিগত মৃত্যু ও (৬) আম বিষয়।
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، وَابْنُ، لَهِيعَةَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سِنَانِ بْنِ سَعْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ রَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ " بَادِرُوا بِالأعْمَالِ سِئًا طلوع الشمس من مَغْرِبِهَا وَالدُّخَانَ وَدَابَّةَ الْأَرْضِ وَالدَّجَّالَ وَخُوَيْصَّةً أَحَدِكُمْ وَأَمْرَ الْعَامَّةِ
আনাস ইবনু মালিক রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন, ছয়টি বিষয় প্রকাশিত হওয়ার পূর্বেই সৎ কাজে অগ্রবর্তী হও। তা হলো- পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ধোঁয়া নির্গত হওয়া, দাব্বাতুল আরদ- এর আত্মপ্রকাশ, দাজ্জালের আবির্ভাব এবং বিশেষ বিপদ ও ব্যাপক বিপদ।
টিকাঃ
১. সুনানে ইবনু মাজাহ; হাদিস ৪০৪৫, সহিহ মুসলিম; হাদিস-৭৪৬৮।
২. আবু ঈসা বলেন-এ অনুচ্ছেদে আলী, আবু হুরাইরা, উম্মু সালামা ও সাফিয়্যা রাযিআল্লাহু আনহু হতেও হাদিস বর্ণিত আছে। এ হাদিসটি হাসান সহিহ। সুনানুত তিরমিজি, হাদিস নং ২১৮৩। হাদিসের মান: সহিহ হাদিস।
৩. সহিহ মুসলিম, ৪/১২৮/৭২৮৭।
৪. সুনানে ইবনু মাজাহ, হাদিস নং ৪০৫৬। হাদিসের মান: হাসান সহিহ।