📄 কিয়ামতের আগে মুমিন বান্দা কমে যাবে, সম্পদের ঢেউ বয়ে চলবে
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلاً، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا " . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا.
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শপথ সেই সত্তার, যাঁর হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র 'ঈসা ('আঃ) শাসক ও ন্যায় বিচারক হিসেবে আগমন করবেন। তিনি 'ক্রশ' ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। তখন সম্পদের ঢেউ বয়ে চলবে। এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না। তখন আল্লাহকে একটি সিজদা করা তামাম দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ হতে অধিক মূল্যবান বলে গণ্য হবে। অতঃপর আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, তোমরা ইচ্ছা করলে এর সমর্থনে এ আয়াতটি গড়তে পার: "কিতাবীদের মধ্যে প্রত্যেকে তাঁর (ঈসা 'আঃ)-এর) মৃত্যুর পূর্বে তাঁকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন তিনি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন।" (আন-নিসা: ১৫৯)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكُنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ :
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শপথ সেই সত্তার, যার হাতে আমার প্রাণ। অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারকরূপে মারইয়ামের পুত্র (ঈসা (আঃ)) অবতরণ করবেন। তারপর তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযয়া রহিত করবেন এবং ধন-সম্পদের এরূপ প্রাচুর্য হবে যে, কেউ তা গ্রহণ করবে না।
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلاً، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا).
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শপথ সেই সত্তার, যাঁর হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র 'ঈসা ('আঃ) শাসক ও ন্যায় বিচারক হিসেবে আগমন করবেন। তিনি 'ক্রশ' ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। তখন সম্পদের ঢেউ বয়ে চলবে। এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না। তখন আল্লাহকে একটি সিজদা করা তামام দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ হতে অধিক মূল্যবান বলে গণ্য হবে। অতঃপর আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, তোমরা ইচ্ছা করলে এর সমর্থনে এ আয়াতটি পড়তে পার “কিতাবীদের মধ্যে প্রত্যেকে তাঁর (ঈসা ('আঃ)-এর) মৃত্যুর পূর্বে তাঁকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন তিনি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন।” [আন-নিসা ১৫৯]
وروى أحمد ومسلم من حديث الزهري عن حنظلة عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال " لَيَمْكُنَّ عِيسَى ابْنُ مَرْيَمَ بالرَّوْحَاءِ فَيَقُومَنَّ مِنْهَا بِالْحَجِ أَوْ بِالْعُمْرَةِ أو اثنتيهما جميعاً."
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— ঈসা ইবনু মারইয়াম রুহা নাকম স্থানে অবস্থান করবেন। তিনি হজ্ব বা ওমরাকে পুনরায় শুরু করবেন। কিংবা দু'টোকেই নতুন করে শুরু করবে।
টিকাঃ
১. সহিহুল বুখারি, ৪/৩৪৪৮।
২. সহিহল বুখারি হাদিস নং ২২২২।
৩. সহিহুল বুখারি, হাদিস নং ৩৪৪৮।
৪. মুসনাদে আহমাদ, ২/পৃ.২৯০। হাদিসের মান আহমাদ শাকের রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।
📄 নবিগণ পরস্পর বৈমাত্রেয় ভাই
حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِي أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم " كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ".
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে মারইয়াম পুত্র 'ঈসা (আঃ) অবতরণ করবেন আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে।
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ آدَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ - يَعْنِي عِيسَى - وَإِنَّهُ نَازِلُ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعُ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلْ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الإِسْلَامِ فَيَدُقُ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرِ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ ".
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন-আমার ও তাঁর অর্থাৎ ঈসা (আঃ)-এর মাঝে কোন নবি নেই। আর তিনি তো অবতরণ করবেন। তোমরা তাঁকে দেখে এভাবে চিনতে পারবে যে, তিনি মাঝারি উচ্চতার, লাল-সাদা ও গেরুয়া রঙের মাঝামাঝি অর্থাৎ দুধে আল্তা তাঁর দেহের রং হবে এবং তাঁর মাথার চুল ভিজা না থাকলেও মনে হবে চুল হতে যেন বিন্দু বিন্দু পানি টপকাচ্ছে। তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর নিধন করবেন ও জিযিয়া রহিত করবেন। তিনি তাঁর যুগে ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করবেন এবং মাসীহ দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তাঁর জানাযা পড়বে।
টিকাঃ
৩. উকাইল ও আওযা'ঈ হাদিস বর্ণনায় এর অনুসরণ করেছেন। সহিহুল বুখারি, ৬/৩৪৪৯। মুসনাদে আহমাদ, ২/পৃ.৩৩৬।
৪. সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৩২৪। মুসনাদে আহমাদ, ২/পৃ.৪৩৭। হাদিসের মান সহিহ হাদিস।
📄 আমি মারিয়ামের পুত্র ঈসার অধিক ঘনিষ্ঠ
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عَنْهُ - قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ، وَالأَنْبِيَاءُ أَوْلَادُ عَلَاتٍ، لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيُّ ".
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, আমি মারিয়ামের পুত্র 'ঈসার অধিক ঘনিষ্ঠ। আর নবিগণ পরস্পর বৈমাত্রেয় ভাই। আমার ও তার মাঝখানে কোন নবি নেই।
টিকাঃ
২. সহিহুল বুখারি, হাদিস নং ৩৪৪২।
📄 ঈসা (আঃ)-এর গুণাবলি শেষ যামানার চিত্র
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً أُسْرِيَ بِهِ " رَأَيْتُ مُوسَى وَإِذَا رَجُلٌ ضَرْبُ رَجِلٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى، فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةُ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ، وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيمَ صلى الله عليه وسلم بِهِ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ، فِي أَحَدِهِمَا لَبَنُ، وَفِي الْآخَرِ خَمْرُ فَقَالَ اشْرَبُ أَيُّهُمَا شِئْتَ. فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيلَ أَخَذْتَ الْفِطْرَةَ، أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ ".
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে রাতে আমার মি'রাজ হয়েছিল, সে রাতে আমি মূসা ('আঃ)- কে দেখতে পেয়েছি। তিনি হলেন, হালকা পাতলা দেহের অধিকারী ব্যক্তি তাঁর চুল কোঁকড়ানো ছিল না। মনে হচ্ছিল তিনি যে ইয়ামান দেশীয় শানুআ গোত্রের জনৈক ব্যক্তি, আর আমি 'ঈসা ('আঃ)-কে দেখতে পেয়েছি। তিনি হলেন মধ্যম দেহবিশিষ্ট, গায়ের রঙ ছিল লাল। যেন তিনি এক্ষুণি গোসলখানা হতে বের হলেন। আর ইব্ রাহীম ('আঃ)-এর বংশধরদের মধ্যে তাঁর সঙ্গে আমার চেহারার মিল সবচেয়ে বেশি। অতঃপর আমার সম্মুখে দু'টি পেয়ালা আনা হল। তার একটিতে ছিল দুধ আর অপরটিতে ছিল শরাব। তখন জিব্রাঈল ('আঃ) বললেন, এ দু'টির মধ্যে যেটি চান আপনি পান করতে পারেন। আমি দুধের পেয়ালাটি নিলাম এবং তা পান করলাম। তখন বলা হল, আপনি স্বভাব প্রকৃতিকে বেছে নিয়েছেন। দেখুন, আপনি যদি শরাব নিয়ে নিতেন, তাহলে আপনার উম্মতগণ পথভ্রষ্ট হয়ে যেত।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاس - رَضِيَ اللهُ عَنْهُمَا - قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " رَأَيْتُ عِيسَى وَمُوسَى وَإِبْرَاهِيمَ، فَأَمَّا عِيسَى فَأَحْمَرُ جَعْدُ عَرِيضُ الصَّدْرِ، وَأَمَّا مُوسَى فَآدَمُ جَسِيمٌ سَبْطُ كَأَنَّهُ مِنْ رِجَالِ الزُّطِ
ইবনু 'উমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-আমি 'ঈসা ('আঃ), মূসা ('আঃ) ও ইব্রাহীম ('আঃ)-কে দেখেছি। 'ঈসা ('আঃ) গৌর বর্ণ, সোজা চুল এবং প্রশস্ত বুকবিশিষ্ট লোক ছিলেন, মূসা ('আঃ) বাদামী রঙের ছিলেন, তাঁর দেহ ছিল সুঠাম এবং মাথার চুল ছিল কোঁকড়ানো যেন 'যুত' গোত্রের একজন মানুষ।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى، عَنْ نَافِعٍ، قَالَ عَبْدُ اللَّهِ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بَيْنَ ظَهْرَى النَّاسِ الْمَسِيحَ الدَّجَّالَ، فَقَالَ إِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ، أَلَا إِنَّ الْمَسِيحَ الدَّجَّالَ أَعْوَرُ الْعَيْنِ الْيُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةُ طَافِيَةٌ .. وَأَرَانِي اللَّيْلَةَ عِنْدَ الْكَعْبَةِ فِي الْمَنَامِ، فَإِذَا رَجُلٌ آدَمُ كَأَحْسَنِ مَا يُرَى مِنْ أُدْمِ الرِّجَالِ، تَضْرِبُ لِمَّتُهُ بَيْنَ مَنْكِبَيْهِ، رَجِلُ الشَّعَرِ، يَقْطُرُ رَأْسُهُ مَاءٌ، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلَيْنِ وَهُوَ يَطُوفُ بِالْبَيْتِ. فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا هَذَا الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ. ثُمَّ رَأَيْتُ رَجُلاً وَرَاءَهُ جَعْدًا قَطَطًا أَعْوَرَ عَيْنِ الْيُمْنَى كَأَشْبَهِ مَنْ رَأَيْتُ بِابْنِ قَطَنٍ، وَاضِعًا يَدَيْهِ عَلَى مَنْكِبَيْ رَجُلٍ ، يَطُوفُ بِالْبَيْتِ، فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا الْمَسِيحُ الدَّجَّالُ
আবদুল্লাহ ইবনু উমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম লোকজনের সামনে মাসীহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি বললেন-আল্লাহ্ টেড়া নন। সাবধান! মাসীহ দাজ্জালের ডান চক্ষু ঢেঁড়া। তার চক্ষু যেন ফুলে যাওয়া আঙুরের মত। তিনি আরো বলেন- আমি এক রাতে স্বপ্নে নিজেকে কা'বার নিকট দেখলাম। হঠাৎ সেখানে বাদামী রং এর এক ব্যক্তিকে দেখলাম। তোমরা যেমন সুন্দর বাদামী রঙের লোক দেখে থাক তার থেকেও অধিক সুন্দর ছিলেন তিনি। তাঁর মাথার সোজা চুল, তাঁর দু'স্কন্ধ পর্যন্ত ঝুলছিল। তার মাথা হতে পানি ফোঁটা ফোঁটা পড়ছিল। তিনি দু'জন লোকের স্কন্ধে হাত রেখে কা'বা তাওয়াফ করছিলেন। আমি জিজ্ঞেস করলাম ইনি কে? তারা জবাব দিলেন, ইনি হলেন, মসীহ ইবনু মারইয়াম। অতঃপর তাঁর পেছনে অন্য একজন লোককে দেখলাম। তার মাথায় চুল ছিল বেশ কোঁকড়ানো, ডান চক্ষু টেড়া, আকৃতিতে সে আমার দেখা ইবনু কাতানের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ। সে একজন লোকের দু'স্কন্ধে ভর দিয়ে কা'বার চারদিকে ঘুরছিল। আমি জিজ্ঞেস করলাম, এ লোকটি কে? তারা বললেন, এ হল মাসীহ দাজ্জাল।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدٍ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ لَا وَاللَّهِ مَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعِيسَى أَحْمَرُ، وَلَكِنْ قَالَ " بَيْنَمَا أَنَا نَائِمُ أَطُوفُ بِالْكَعْبَةِ، فَإِذَا رَجُلٌ آدَمُ سَبْطُ الشَّعَرِ، يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، يَنْطِفُ رَأْسُهُ مَاءً أَوْ يُهَرَاقُ رَأْسُهُ مَاءً فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا ابْنُ مَرْيَمَ، فَذَهَبْتُ أَلْتَفِتُ، فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمُ، جَعْدُ الرَّأْسِ، أَعْوَرُ عَيْنِهِ الْيُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةُ طَافِيَةٌ. قُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا الدَّجَّالُ. وَأَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهَا ابْنُ قَطَنٍ ". قَالَ الزُّهْرِيُّ رَجُلٌ مِنْ خُزَاعَةً هَلَكَ فِي الْجَاهِلِيَّةِ.
সালিম রাদিআল্লাহু আনহু-এর পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ! নবি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এ কথা বলেননি যে 'ঈসা ('আঃ) লাল বর্ণের ছিলেন। বরং বলেছেন, একদা আমি স্বপ্নে কা'বা ঘর তাওয়াফ করছিলাম। হঠাৎ সোজা চুল ও বাদামী রঙের জনৈক ব্যক্তিকে দেখলাম। তিনি দু'জন লোকের মাঝখানে চলছেন। তাঁর মাথার পানি ঝরছে অথবা বলেছেন, তার মাথা হতে পানি বেয়ে পড়ছে। আমি বললাম, ইনি কে? তারা বললেন, ইনি মারিয়ামের পুত্র। তখন আমি এদিক ওদিক তাকালাম। হঠাৎ দেখলাম, এক লোক তার গায়ের রং লালবর্ণ, খুব মোটা, মাথার চুল কোঁকড়ানো এবং তার ডান চোখ টেড়া, তার চোখ যেন আঙ্গুরের মত। আমি জিজ্ঞেস করলাম, এ লোকটি কে? তারা বললেন, এ হলো দাজ্জাল। মানুষের মধ্যে ইবনু কাতানের সঙ্গে তার বেশি সাদৃশ্য রয়েছে। যুহরী রাহিমাহুল্লাহু তার বর্ণনায় বলেন, ইবনু কাতান খুযাআ গোত্রের জনৈক ব্যক্তি, সে জাহিলীয়াতের যুগেই মারা গেছে।
فَيَنْزِلُ عِنْدَ الْمَنَارَةِ الْبَيْضَاءِ شَرْقِي دِمَشْقَ بَيْنَ مَهْرُودَتَيْنِ وَاضِعًا كَفَيْهِ عَلَى أَجْنِحَة مَلَكَيْنِ إِذَا طَأطأ رأسَهُ قَطَرَ وَإِذَا رَفَعَهُ تَحَدَّرَ مِنْهُ جُمَانٌ كَاللُّؤْلُوْ فَلاَ يَحِلُّ لِكَافِرٍ يَجِدُ رِيحَ نَفْسِهِ إِلَّا مَاتَ وَنَفَسُهُ يَنْتَهِي حَيْثُ يَنْتَهِي طَرْفُهُ
নাওয়াস ইবনু সাম'আন রাদিয়াল্লঅহু আনহু থেকে বর্ণিত.... এ সময় আল্লাহ রব্বুল আলামীন ঈসা ইবনু মারইয়াম ('আঃ)-কে প্রেরণ করবেন।। তিনি দু' ফেরেস্তার কাঁধের উপর ভর করে ওয়ারাস্ ও জাফরান রং-এর জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তাঁর মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তাঁর শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোন কাফিরের কাছে যাবেন সে তাঁর শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তাঁর দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তাঁর শ্বাসও ততদূর পর্যন্ত পৌছবে।
নোট: আমি কতক কিতাবে দেখেছি সেখানে বির্ণিত হয়েছে তিনি পূর্ব দিমাস্কের শুভ্র মিনারায় অবতারণ করবেন। আর সম্ভবত সেটা এখনো সংরক্ষিত আছে।
(فينزل على المنارة البيضاء الشرقية بدمشق)
হবে তিনি অনেকটা নিজের মত প্রকাশ করেছেন। তাছাড়া আল জামে' আল আ'মু ছাড়া পূর্ব দিমাস্কে কোন শুভ্র মিনারা নেই। সুতরাং বলা যায় এ ব্যাখ্যাটাই অধিক অধিক যুক্তি যুক্ত ও সংগতিপূর্ণ। কেননা হাদিসে আছে তিনি অবতারণ করবেন এমন অবস্থায় যখন মসজিদে নামযের ইকামত হচ্ছে। তখন মুসলমানগণের ইমাম তকে বলবেন, ইমামতি করুন! তখন তিনি বলবেন, বরং আপনিই ইমামতি করুন। কেননা আপনার জন্য ইকামাত দেয়া হয়েছে।
অপর বর্ণনায় আছে, আপনারা কতক কতকের ইমাম। আর তা এ উম্মতের মর্যাদা স্বরূপ।
ইমাম ইবনু কাসীর রাহিমাহুল্লাহ বলেন—আমার জীবদ্দশায় ৭৪১ হি. সনে সাদা পাথর দ্বারা মিনার পুন নির্মাণ করা হয়। যে নির্মানের কোষ উৎস ছিল নাসারাদের সম্পদ। তাদের থেকেই এর ব্যয় ভার গ্রহণ করা হয়েছিল। কারণ হল, তারাই মূলত ইতিপূর্বে এ স্থানের শুভ্র মিনারা গুড়িয়ে দিয়েছিল। আর হয়তো এটাও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাবুওয়্যাতের একটি বহিপ্রকাশ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এ মিনারা প্রতিবার পুনর্নির্মাণের জন্য নাসারাদের মালই নির্ধারিত করেছেন। তারপর তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিম্ য়া রহিত করবেন। ইসলাম ছাড়া সকল ধর্মাবলম্বিদের তিনি হত্যা করবেন। আর সেদিন সকল কাফেরদের একই পরিণতি হবে।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি (ঈসা) অবতরণ করবেন, তোমরা তাঁকে দেখে চিনতে পারবে। মধ্যমাকৃতির লাল-সাদা রংয়ের মিশ্রিত মানুষ। গায়ে দুটি কাপড় থাকবে যেগুলোর রং হবে সামান্য লালমিশ্রিত। পানিতে না ভিজলেওমনে হবে তার মাতা থেকে ফাঁটা ফোঁটা পানি ঝরছে। তিনি এসেই ক্রুশ ভেঙে ফেলবেন। শুরুর হত্যা করবেন। জিযিয়া আরোপ করবেন। লোকজনকে ইসলামের পথে আহ্বান করবেন। তাঁর সময়ে মহান আল্লাহ ইসলাম ব্যতীত সব ধর্ম-আদর্শ-মতবাদ নিশ্চিহ্ন করে দিবেন। তাঁর সময়ে মহান আল্লাহ দাজ্জালকে ধ্বংস করবেন। অতঃপর সমগ্র পৃথিবী জুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এমনকি সিংহ উটের সঙ্গে, বাঘ ও গরু এবং নেকড়ে ও ছাগল একসাথে বিচরণ করবে। শিশুরা সাপ নিয়ে খেলা করবে। সাপ তাদের ক্ষতি করবে না। তিনি চল্লিশ বছর পৃথিবীর বুকে অবস্থান করবেন। অতঃপর মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাযার নামায পড়বেন।
ইমাম আহমদ ও আবু দাউদ এমন বর্ণনা করেছেন। হাদিসে এসেছে, তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন। সহহি মুসলিমে এসেছে, আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। 'তিনি পৃথিবীতে সাত বছর অবস্থান করবেন।' এ বর্ণনার সঙ্গে আগের বর্ণনার বিরোধ হয়ে যায়। এ ক্ষেত্রে উভয় বর্ণনার সাথে সমন্বয় হলো, আসমান থেকে অবতরনের পর তিনি সাত বছর অবস্থান করবেন। এ সাত বছরের সঙ্গে আসমানে তাঁকে উঠিয়ে নেওয়ার আগের সময় যোগ হবে। প্রসিদ্ধ মতানুযায়ী ওই সময় তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ حَدَّثَنِي أَبُو مَوْدُودٍ الْمَدَنِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الضَّحَاكِ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سلام، عَنْ أَبِيهِ، عَنْ جَدِهِ، قَالَ مَكْتُوبٌ فِي التَّوْرَاةِ صِفَةُ مُحَمَّدٍ وَعِيسَى ابْنِ مَرْيَمَ يُدْفَنُ مَعَهُ . قَالَ فَقَالَ أَبُو مَوْدُودٍ وَقَدْ بَقِيَ فِي الْبَيْتِ مَوْضِعُ قَبْرٍ.
মুহাম্মাদ ইবনু ইউসুফ ইবনি আব্দিল্লাহ ইবনি সালাম তার পিতা হতে তার দাদা থেকে বর্ণিত, (তার দাদা) বলেছেন তাওরাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম-এর গুনাবলী লিখা আছে এবং তাকে (ঈসা আলাইহিস সালাম-কে) তার সাথে দাফন করা হবে। আবু মাওদুদ বলেন (আইশা রাদিআল্লাহু আনহু) ঘরে কবরের জন্য জায়গা অবশিষ্ট আছে।
টিকাঃ
১. সহিহুল বুখারি, ৬/৩৩৯৪
২. সহিহুল বুখারি, ৬/৩৪৩৮
৩. সহিহুল বুখারি, ৬/৩৪৪০
৪. সহিহল বখারি হাদিস নং ৬/৯৪৪১
৫. সহিহ মুসলিম, ৪/১১০/৭২৬৩
৬. আবু ঈসা বলেন-এ হাদিসটি হাসান গরীব। রাবী আবু মাওদুদ উসমান ইবনু আয-যাহ্হাক এরূপ বলেছেন। অবশ্য তিনি আযযাহহাক ইবনু উসমান আল-মাদীনী হিসেবেই পরিচিত। সুনানুত তিরমিজি, হাদিস নং ৩৬১৭।