📄 শেষ যামানায় ঈসা আ. জমিনে অবতরণ
কিয়ামতের আগে কিছু আশ্চর্য বিষয়
وقال الإمام أحمد: حدثنا شريح، حدثنا فليح، عن الحارث، عن فضيل، عن زياد بن سعد، عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل ابْنُ مَرْيَمَ إماماً عادلاً وحكماً مُقْسِطاً فيكسر الصليب ويقتل الخنزير ويرجع السلم ويتخذ السيوف مناجل ويذهب جمة كل ذات جمة. وينزل من السماء رزقها، وَتَخْرُجُ مِنَ الأرض بركتُها، حتى يلعب الصبي بالثعبَانِ وَلَا يَضُرُّهُ، وَتَرْعَى الْغَنَمُ والذِّئْبُ وَلَا يَضُرها، وَيَرْعَى الأَسَدُ وَالبَقَرُ وَلَا يَضُرُّها ...
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র 'ঈসা ('আঃ) শাসক ও ন্যায় বিচারক হিসেবে আগমন করবেন। তিনি 'ক্রুশ' ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। তরোবারিগুলোকে তিনি কাস্তে হিসেবে ব্যবহার করবে। প্রত্যেক প্রকার প্রাচুর্যতা চলে যাবে। আসমান থেকে রিযিক বর্ষিত হবে। জমিন তার বরকতের জাহির করবে। ছোট্ট শিশু অজগর নিয়ে খেলা করবে কিন্তু সে তার কোনই ক্ষতি করবে না। মানুষ ছাগল চড়াবে। সাথে নেকড়েও থাকবে। কিন্তুি তাও তার কোন ক্ষতি করবে না। গাভি আর বাঘ এক ঘাটে চড়বে, কিন্তু কেউ কারো অনিষ্ট করবে না।
টিকাঃ
১. মুসনাদে আহমাদ, ২/১৮২-১৮৩।
📄 কিয়ামতের আগে কিছু আশ্চর্য বিষয়
وقال الإمام أحمد: حدثنا شريح، حدثنا فليح، عن الحارث، عن فضيل، عن زياد بن سعد، عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ينزل ابْنُ مَرْيَمَ إماماً عادلاً وحكماً مُقْسِطاً فيكسر الصليب ويقتل الخنزير ويرجع السلم ويتخذ السيوف مناجل ويذهب جمة كل ذات جمة. وينزل من السماء رزقها، وَتَخْرُجُ مِنَ الأرض بركتُها، حتى يلعب الصبي بالثعبَانِ وَلَا يَضُرُّهُ، وَتَرْعَى الْغَنَمُ والذِّئْبُ وَلَا يَضُرها، وَيَرْعَى الأَسَدُ وَالبَقَرُ وَلَا يَضُرُّها ...
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র 'ঈসা ('আঃ) শাসক ও ন্যায় বিচারক হিসেবে আগমন করবেন। তিনি 'ক্রুশ' ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। তরোবারিগুলোকে তিনি কাস্তে হিসেবে ব্যবহার করবে। প্রত্যেক প্রকার প্রাচুর্যতা চলে যাবে। আসমান থেকে রিযিক বর্ষিত হবে। জমিন তার বরকতের জাহির করবে। ছোট্ট শিশু অজগর নিয়ে খেলা করবে কিন্তু সে তার কোনই ক্ষতি করবে না। মানুষ ছাগল চড়াবে। সাথে নেকড়েও থাকবে। কিন্তুি তাও তার কোন ক্ষতি করবে না। গাভি আর বাঘ এক ঘাটে চড়বে, কিন্তু কেউ কারো অনিষ্ট করবে না।
টিকাঃ
১. মুসনাদে আহমাদ, ২/১৮২-১৮৩।
📄 কিয়ামতের আগে মুমিন বান্দা কমে যাবে, সম্পদের ঢেউ বয়ে চলবে
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلاً، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا " . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا.
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, শপথ সেই সত্তার, যাঁর হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র 'ঈসা ('আঃ) শাসক ও ন্যায় বিচারক হিসেবে আগমন করবেন। তিনি 'ক্রশ' ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। তখন সম্পদের ঢেউ বয়ে চলবে। এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না। তখন আল্লাহকে একটি সিজদা করা তামাম দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ হতে অধিক মূল্যবান বলে গণ্য হবে। অতঃপর আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, তোমরা ইচ্ছা করলে এর সমর্থনে এ আয়াতটি গড়তে পার: "কিতাবীদের মধ্যে প্রত্যেকে তাঁর (ঈসা 'আঃ)-এর) মৃত্যুর পূর্বে তাঁকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন তিনি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন।" (আন-নিসা: ১৫৯)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكُنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ :
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শপথ সেই সত্তার, যার হাতে আমার প্রাণ। অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারকরূপে মারইয়ামের পুত্র (ঈসা (আঃ)) অবতরণ করবেন। তারপর তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযয়া রহিত করবেন এবং ধন-সম্পদের এরূপ প্রাচুর্য হবে যে, কেউ তা গ্রহণ করবে না।
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمًا عَدْلاً، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ، وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ، حَتَّى تَكُونَ السَّجْدَةُ الْوَاحِدَةُ خَيْرًا مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا).
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শপথ সেই সত্তার, যাঁর হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়ামের পুত্র 'ঈসা ('আঃ) শাসক ও ন্যায় বিচারক হিসেবে আগমন করবেন। তিনি 'ক্রশ' ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তিনি যুদ্ধের সমাপ্তি টানবেন। তখন সম্পদের ঢেউ বয়ে চলবে। এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না। তখন আল্লাহকে একটি সিজদা করা তামام দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ হতে অধিক মূল্যবান বলে গণ্য হবে। অতঃপর আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, তোমরা ইচ্ছা করলে এর সমর্থনে এ আয়াতটি পড়তে পার “কিতাবীদের মধ্যে প্রত্যেকে তাঁর (ঈসা ('আঃ)-এর) মৃত্যুর পূর্বে তাঁকে বিশ্বাস করবেই এবং কিয়ামতের দিন তিনি তাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন।” [আন-নিসা ১৫৯]
وروى أحمد ومسلم من حديث الزهري عن حنظلة عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال " لَيَمْكُنَّ عِيسَى ابْنُ مَرْيَمَ بالرَّوْحَاءِ فَيَقُومَنَّ مِنْهَا بِالْحَجِ أَوْ بِالْعُمْرَةِ أو اثنتيهما جميعاً."
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— ঈসা ইবনু মারইয়াম রুহা নাকম স্থানে অবস্থান করবেন। তিনি হজ্ব বা ওমরাকে পুনরায় শুরু করবেন। কিংবা দু'টোকেই নতুন করে শুরু করবে।
টিকাঃ
১. সহিহুল বুখারি, ৪/৩৪৪৮।
২. সহিহল বুখারি হাদিস নং ২২২২।
৩. সহিহুল বুখারি, হাদিস নং ৩৪৪৮।
৪. মুসনাদে আহমাদ, ২/পৃ.২৯০। হাদিসের মান আহমাদ শাকের রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।
📄 নবিগণ পরস্পর বৈমাত্রেয় ভাই
حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِي أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم " كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ".
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে মারইয়াম পুত্র 'ঈসা (আঃ) অবতরণ করবেন আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে।
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ آدَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ - يَعْنِي عِيسَى - وَإِنَّهُ نَازِلُ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعُ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلْ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الإِسْلَامِ فَيَدُقُ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرِ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ ".
আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেন-আমার ও তাঁর অর্থাৎ ঈসা (আঃ)-এর মাঝে কোন নবি নেই। আর তিনি তো অবতরণ করবেন। তোমরা তাঁকে দেখে এভাবে চিনতে পারবে যে, তিনি মাঝারি উচ্চতার, লাল-সাদা ও গেরুয়া রঙের মাঝামাঝি অর্থাৎ দুধে আল্তা তাঁর দেহের রং হবে এবং তাঁর মাথার চুল ভিজা না থাকলেও মনে হবে চুল হতে যেন বিন্দু বিন্দু পানি টপকাচ্ছে। তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর নিধন করবেন ও জিযিয়া রহিত করবেন। তিনি তাঁর যুগে ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করবেন এবং মাসীহ দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তাঁর জানাযা পড়বে।
টিকাঃ
৩. উকাইল ও আওযা'ঈ হাদিস বর্ণনায় এর অনুসরণ করেছেন। সহিহুল বুখারি, ৬/৩৪৪৯। মুসনাদে আহমাদ, ২/পৃ.৩৩৬।
৪. সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৩২৪। মুসনাদে আহমাদ, ২/পৃ.৪৩৭। হাদিসের মান সহিহ হাদিস।