📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না

📄 দাজ্জাল মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না


قال أحمد: حدثنا شريح، حدثنا فليح عن عمرو بن العلاء الثقفي عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: " المدينة ومكة محفوفتان بالملائكة على كل نقب منهما ملائكة لا يدخلها الدجال ولا الطاعون."
আবু হুরাইরাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-মদিনা ও মক্কা দুজন ফেরেশতা দ্বারা পরিপূর্ণ নিরাপদে থাকবে। এবং প্রতিটি অলি-গলিতে ফেরেস্তারা থাকবে। সেখানে দাজ্জال ও মহামারী প্রবেশ করতে পারবে না।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنِ امْرَأَتِهِ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ - رضى الله عنها - زَوْجَ النَّبي صلى الله عليه وسلم... وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ - أَوْ قَرِيبًا مِنْ - فِتْنَةِ الدَّجَّالِ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ .
আসমা বিন্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সূর্যগ্রহের সময় আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিণী 'আয়িশা রাদিয়াল্লাহু আনহু-এর নিকট গেলাম। ...... নিশ্চয়ই তোমাদেরকে কবরের মধ্যে দাজ্জালের ফিত্নার ন্যায় অথবা বলেছেন তার কাছাকাছি ফিত্নায় লিপ্ত করা হবে। বর্ণনাকারী বলেন, ('মিল্লা' ও 'কারীবান') দু'টির মধ্যে কোন্টি আসমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন...।
حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ أَخْبَرَتْنِي أُمُّ شَرِيكٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لَيَفِرُّنَ النَّاسُ مِنَ الرِّجَالِ فِي الْجِبَالِ " . قَالَتْ أُمُّ شَرِيكٍ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ الْعَرَبُ يَوْمَئِذٍ قَالَ " هُمْ قَلِيلٌ .
উম্মু শারীক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, লোকেরা দাজ্জালের আতঙ্কে পর্বতে পালিয়ে যাবে। এ কথা শুনে উম্মু শারীক বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! সেদিন আরবের মানুষেরা কোথায় থাকবে? জবাবে তিনি বললেন, তখন তারা সংখ্যায় নগণ্য হবে।
قال ابن وهب أخبرني مخرمة بن بكير، عن أبيه، عن عروة قالت أم سلمة ذكرت المسيح الدجال ليلة فلم يأتني نوم، فلما أصبحت دخلت على رسول الله صلى الله عليه وسلم فأخبرته فقال: "لا تَفْعَلي فَإِنَّهُ إِنْ يَخْرُجُ وأنا فيكُمْ يَكْفِيكُمُ اللَّهُ بِي وإِنْ يَخْرُجُ بَعْدَ أنْ أموتَ يَكْفِهِ الله الصَّالِحِينَ" ثم قام فقال: "ما من نبي إلا قد حذَرَ أُمَّتَهُ يعني منه وإني احذرُ كُمُوهُ إِنَّهُ أَعْوَرُ وَإِن اللَّهَ تَعَالَى لَيْسَ بِأَعْوَرَ.
উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ রাতে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করলেন। সে রাতে আমার ঘুম আসে নি। যখন হল আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে প্রবেশ করলম। আমি তাকে গত রাতের ঘটনা বলে শুনালাম। তিনি বলেছেন: এমনটি করবে না। কারণ যদি সে আত্মপ্রকাশ পায় আর আমি তোমাদের মধ্যে আছি তাহলে আমিই তোমাদের জন্য যথেষ্ট হব। আর যদি সে আমার মৃত্যুর পরে আত্মপ্রকাশ পায় তাহলে আল্লাহই সৎ লোকদের মাধ্যমে যথেষ্ট সাহায্যকারী হবেন। তখন তিনি বললেন, প্রত্যেক নবিই দাজ্জाल সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সতর্ক করছি। সে কানা (দাজ্জাল)। আর তোমাদের প্রতিপালক কানা নন। ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ বলেন সনদটি শক্তিশালী।

টিকাঃ
[১] মুসনাদে আহমাদ, ২/পৃ.৩৩৩৭,৩৩৮。
[২] মুসনাদে আহমাদ, ৬/৭৫। ইমাম নাসয়ী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন。
[৩] সহিহুল বুখারি, হাদিস নং ১০৫৩। সহিহ মুসলিম, হাদিস নং ২/১১। মুসনাদে আহমাদ, ৬/পৃ.৩৪৫。
[১] সহিহ মুসলিম, হাদিস নং ৭২৮৩। মুসনাদে আহমাদ, ৬/৪৬২。
[২] মাজমাউজ যাওয়ায়েদ ৭/পৃ.৩৫১。

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 সহজতা হবে তোমাদের উত্তম দ্বীন

📄 সহজতা হবে তোমাদের উত্তম দ্বীন


عن غندر، عن شعبة، عن أبي بشر، عن عبد الله بن شقيق، عن ابن أبي رجاء عن محجن بن الأدرع قال: أخذ رسول الله بيدي فصعد على أحد وأشرف على المدينة فقال: "وَيْل: إنها قُرَّةُ عَيْنِي أَدَعُهَا خير ما تكون أو كأخير ما تكون، فيأتيها الدجال فيجد على كل باب من أبوابها ملكاً مُصْلِيّاً سَيفه فلا يَدْخُلُها. قال: ثم نزل وهو أخذ بيدي فدخل المسجد فإذا رجل يصلي فقال لي: من هذا؟ فأثنيت عليه خيراً، فقال: اسكت لا تُسْمِعُهُ فَتُهْلِكَة، قال: ثم أتى حجرة امرأة من نِسَائِهِ فَنَفَضَ يَدَه مِنْ يَدِي وقال: "إِنَّ خَيْرَ دِينكم أَيْسَرَهُ إِنَّ خَيْرَ دِينَكُمُ أَيْسَرُهُ."
মিংজান ইবনুল আদরা তিনি বললেন: একবার আল্লাহর রাসূল আমার হাত ধরে উহেদের উপরে উঠলেন। তিনি মদিনার দিকে তাকিয়ে বললেন, আফসোস এটা আমার চক্ষু শীতলতা। এটি তো এমন জনপদ যার অধিবাসী আগেরচেয়ে ভালো আছে। কিংবা এটি বর্তমানে ভবিষ্যতের তুলনায় অনেক ভালো আছে। দাজ্জাল তার প্রতিটি দরজায় ঘুরঘুর করবে। কিন্তু সে প্রতিটি দরজায় একজন তরোয়াল হাতে ফেরেশতাকে দেখতে পাবে। ফলে সে আর তাতে প্রবেশ করতে পারবে না। তিনি (রাবী) বলেন : অতঃপর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে এলেন। এমত অবস্থায় তিনি আমার হাত ধরে আছেন। অতপর তিনি মসজিদে প্রবেশ করলেন। দেখতে পেলেন কেউ একজন নামাজ পড়াছে। তিনি আমাকে বললেন: কে এই? আমি তার ভাল প্রশংসা করলাম। তিনি বললেন, আস্তে! তাকে মূনিও না! ফলে তার ধ্বংসের কারণ হবে। তিনি (রাবী) বললেনঃ অতঃপর তার স্ত্রীদের এক স্ত্রীর কক্ষ আসলেন। তখন তিনি আমার হাত থেকে তাঁর হাত সরিয়ে নিলেন। তিনি বলেছেন: উত্তম ধর্ম সবসময় সরলতমই হয়। উত্তম ধর্ম সবচেয়ে সহজই হয়।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ – عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ يَا مُسْلِمُ يَا عَبْدَ اللَّهِ هَذَا يَهُودِيُّ خَلْفِي فَتَعَالَ فَاقْتُلْهُ ، إِلَّا الْغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ " .
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইয়াহুদী সম্প্রদায়ের যুদ্ধ না হবে। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে। ফলে তারা পাথর বা গাছের পিছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, 'হে মুসলিম! হে আল্লাহর বান্দা। এই তো ইয়াহুদী আমার পিছনে লুকিয়ে আছে। এসো, তাকে হত্যা কর।' কিন্তু 'গারকাদ' নামক গাছ দেখিয়ে দিবে না। কারণ এটা হচ্ছে ইয়াহুদীদের সহায়তাকারী গাছ।
أحمد: حدثنا حسين بن محمد، حدثنا جرير، عن محمد بن إسحاق، عن محمد إبراهيم التيمي، عن أبي سلمة، عن أبي هريرة قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "لينزلن الدجال بحُورَانَ وكِرْمَانَ في سبعين ألفاً كأن وجوههم مَجَانُ الْمُطْرَقَةُ".
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল সাল্লাল্লাঃ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছিলেন—দাজ্জাল সত্তর হাজার বুহুরান ও কিরমানের (কের্মন প্রদেশ ইরান) অধিবাসী নিয়ে অবতরণ করবে। যাদের মুখমণ্ডল হবে স্তর বিশিষ্ট চওড়া ঢালের মতো।
قال حنبل بن إسحاق: حدثنا شريح بن النعمان، حدثنا فليح، عن الحارث بن النفيل، عن زياد ابن سعيد، عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس فذكر الدجال فقال: "إنه لم يكن نبي إلا حذره أمته وسأصفه لكم بما لم يصفه نبي ج قبلي إنه أعور مكتوب بين عينيه كافر بقرؤه كل مؤمن يكتب أو لا يكتب".
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের একবার খুতবায় দাজ্জালে আলোচনা করছিলেন, তখন তিনি বললেন আল্লাহ্ এমন কোন নবি পাঠাননি যিনি তাঁর জাতিকে কানা মিথ্যুকটির ব্যাপারে সতর্ক করেননি। আমি তার এমন একটি বৈশিষ্ট্য বর্ণনা করছি যা ইতিপূর্বে কেউ করেন নি। সে হবে কানা। তার উভয় চোখের মাঝখানে (কাফির) কাফের লেখা থাকবে। প্রত্যেক জ্ঞানী ও মূর্খ তা পড়তে পারবে।

টিকাঃ
[১] মুসনাদে আহমাদ, ৪/৩৩৮। মাজমাউজ যাওয়ায়েদ ৩/পৃ.৩০৭। হাদিসের মান বর্ণনাকারী সহিহ। তবে (ইবনু আবী রাজা) ছাড়া। ইবনু হিব্বান তাকে তাওছিক করেছেন。
[২] সহিহ মুসলিম, হাদিস নং ৪-ফিতান/৮২। আহমাদ ২/৪১৭。

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 মদিনা ও মক্কা আল্লাহর আদেশে দু'জন ফেরেশতা দ্বারা রক্ষিত থাকবে

📄 মদিনা ও মক্কা আল্লাহর আদেশে দু'জন ফেরেশতা দ্বারা রক্ষিত থাকবে


قال أحمد: حدثنا شريح، حدثنا فليح عن عمرو بن العلاء الثقفي عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: " المدينة ومكة محفوفتان بالملائكة على كل نقب منهما ملائكة لا يدخلها الدجال ولا الطاعون."
আবু হুরাইরাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-মদিনা ও মক্কা দুজন ফেরেশতা দ্বারা পরিপূর্ণ নিরাপদে থাকবে। এবং প্রতিটি অলি-গলিতে ফেরেস্তারা থাকবে। সেখানে দাজ্জাল ও মহামারী প্রবেশ করতে পারবে না।
حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنِي بَحِيرُ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ عَمْرِهِ بْنِ الْأَسْوَدِ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّهُ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ إِنِّي قَدْ حَدَّثْتُكُمْ عَنِ الدَّجَّالِ حَتَّى خَشِيتُ أَنْ لَا تَعْقِلُوا إِنَّ مَسِيحَ الدَّجَّالِ رَجُلٌ قَصِيرُ أَفْحَجُ جَعْدٌ أَعْوَرُ مَطْمُوسُ الْعَيْنِ لَيْسَ بِنَائِنَةٍ وَلا جَحْرَاءَ فَإِنْ أُلْبِسَ عَلَيْكُمْ فَاعْلَمُوا أَنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ " . قَالَ أَبُو دَاوُدَ عَمْرُو بْنُ الْأَسْوَدِ وَلِيَ الْقَضَاءَ .
উবাদাহ ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি লোকদের নিকট হাদিস বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- নিশ্চয়ই আমি তোমাদের নিকট দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি, কারণ আমি আশঙ্কা করছি, তোমরা বুঝতে পারছো কিনা? নিশ্চয়ই মাসীহ দাজ্জাল হবে বেঁটে, মুরাসীর পা বিশিষ্ট ও কুঞ্চিত কেশধারী, এক চোখবিশিষ্ট আলোহীন এক চোখধারী যা বাইরের দিকে ফোলাও নয়, আবার কুঠরাগতও নয়। যদি তোমাদের কোন সন্দেহ থাকে তবে জেনে রাখো, তোমাদের রব কানা নন।

টিকাঃ
[১] মুসনাদে আহমাদ, ২/পৃ.৪৮৩。
[২] সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৩২০। মুসনাদে আহমাদ, ৫/৩২৪। হাদিসের মান: সহিহ হাদিস তবে সনদের মাঝে (نقة) বাকিয়া রয়েছে। কিন্তু তিনি এ হাদিস শ্রবণের ব্যাপারে স্বীকার করেছেন。

📘 আল ফিতান ওয়াল মালাহিম > 📄 বনি তামিম-এর মর্যাদার ভবিষ্যদ্বাণীমূলক সাক্ষ্যদান

📄 বনি তামিম-এর মর্যাদার ভবিষ্যদ্বাণীমূলক সাক্ষ্যদান


حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبي صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ فِي مَمْلُوكٍ أَوْ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، وَكَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ قِيمَتَهُ بِقِيمَةِ الْعَدْلِ، فَهُوَ عَتِيقٌ

ইবনু 'উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোন (শরিকী) ক্রীতদাস হতে নিজের অংশ মুক্ত করে দিলে এবং ক্রীতদাসের ন্যায্য মূল্য পরিমাণ অর্থ তার কাছে থাকলে, সেই ক্রীতদাস সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে।

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرٌ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِي الدَّهْمَاءِ، قَالَ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، يُحَدِّثُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ سَمِعَ بِالدَّجَّالِ فَلْيَنَا عَنْهُ فَوَاللَّهِ إِنَّ الرَّجُلَ لَيَأْتِيهِ وَهُوَ يَحْسِبُ أَنَّهُ مُؤْمِنٌ فَيَتَّبِعُهُ مِمَّا يُبْعَثُ بِهِ مِنَ الشُّبُهَاتِ أَوْ لِمَا يُبْعَثُ بِهِ مِنَ الشُّبُهَاتِ " . هَكَذَا قَالَ .

আবুদ'-দাহমা রাহিমাহুল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 'ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে চলে যায়। আল্লাহর কসম! যে কোন ব্যক্তি তার নিকট এলে সে অবশ্যই মনে করবে যে, সে ঈমানদার। অতঃপর সে তার দ্বারা তার মধ্যে জাগরিত সন্দেহপূর্ণ বিষয়ের অনুসরণ করবে। তিনি এরূপই বলেছেন।

وقال أحمد: حدثنا يحيى بن سعيد، حدثنا هشام بن حسان، حدثنا حميد بن هلال، عن أبي الدهماء، عن عمران بن حصين، عن النبي صلى الله عليه وسلم قال: "من سمع من الدجال فلسنا منه من سمع من الدجال فلسنا منه؟ فإن الرجل يأتيه تحسيب إنه مؤمن فما يزال به لما معه من الشبه حتى يتبعه."

আবুদ'-দাহমা রাহিমাহুল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 'ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে চলে যায়। কেউ দাজ্জালের আবির্ভাবের কথা শুনলে সে যেন তার থেকে দূরে চলে যায়। কোন ব্যক্তি তার নিকট এলে সে অবশ্যই মনে করবে যে, সে ঈমানদার। অতঃপর সে তার দ্বারা তার মধ্যে জাগরিত সন্দেহপূর্ণ বিষয়ের অনুসরণ করবে।

وقال سفيان بن عيينة، عن على بن زيد، عن الحسن، عن عمران بن حصين قال، رسول الله صلى الله عليه وسلم: "لقد أكل الطعام ومشى في الأسواق। يعني الدجال।

ইমরান ইবনু হুসেন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: সে খাবার খায়, বাজারে বাজারে হাঁটে। মানে দাজ্জাল।

حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادِ الْعَبْدِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدِ الرُّوَاسِيُّ، عَنْ إِسْمَاعِيلَ، بْنِ أَبِي خَالِدٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ مَا سَأَلَ أَحَدُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُ قَالَ " وَمَا يُنْصِبُكَ مِنْهُ إِنَّهُ لَا يَضُرُّكَ ". قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُمْ يَقُولُونَ إِنَّ مَعَهُ الطَّعَامَ وَالْأَنْهَارَ قَالَ هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ ذَلِكَ ".

মুগীরাহ্ ইবনু শু'বাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমার চেয়ে এতো বেশী আর কেউ জিজ্ঞেস করেনি। তিনি বলেছেন: তোমার কাছে যেটা পীড়াদায়ক তা তোমার কোন ক্ষতিসাধন করতে সক্ষম হবে না। জবাবে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! লোকেরা বলাবলি করছে যে, তার সাথে খাদ্য এবং পানির ঝর্ণা থাকবে। তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃএ টা তো আল্লাহর কাছে তার চেয়েও অনেক সহজ।

حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنِ الْمُغِيرَةِ، بْنِ شُعْبَةَ قَالَ مَا سَأَلَ أَحَدُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُهُ قَالَ وَمَا سُؤَالُكَ ". قَالَ قُلْتُ إِنَّهُمْ يَقُولُونَ مَعَهُ جِبَالُ مِنْ خُبْرٍ وَلَحْمٍ وَنَهَرُ مِنْ مَاءٍ . قَالَ هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ ذَلِكَ "

মুগীরাহ্ ইবনু শুবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জালের ব্যাপারে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আমার চেয়ে বেশী আর কেউ জিজ্ঞেস করেনি। আর তিনি আমাকে বলেছেন, তোমার কি প্রশ্ন? তিনি বলেন, জবাবে আমি বললাম, লোকেরা কথোপকথন করছে যে, তার সাথে রুটি ও গোশতের পর্বত এবং পানির ঝর্ণা থাকবে। তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা তো আল্লাহর কাছে তার তুলনায় সহজ।

টিকাঃ
১. সহিহুল বুখারি, হাদিস নং ২৫২৪। সহিহ মুসলিম, ৪/১৯৮। নাফি' রাহিমাহুল্লাহ বলেন—আর সেই পরিমাণ অর্থ না থাকলে যতটুকু সে মুক্ত করবে তারপক্ষ হতে ততটুকুই মুক্ত হবে। রাবী আইউব রাহিমাহুল্লাহ বলেন, আমি জানি না, এটা কি নাফি' রাহিমাহুল্লাহু নিজ হতে বলেছেন, না এটাও হাদিসের অন্তর্ভুক্ত।
২. সুনানে আবু দাউদ, ৪/৪৩১৯। মুসনাদে আহমাদ, ৪/পৃ.৪৪১।
৩. মুসনাদে আহমাদ, হাদিস নং ৪/৪৩১। সনদটি উত্তম।
৪. মুসনাদে আহমাদ, হাদিস নং ৪/৪৪৪। সনদটি দুর্বল। কারন সনদে (علي بن زيد) রয়েছে।
৫. সহিহ মুসলিম, হাদিস নং ৭২৬৮।
৬. সহিহ মুসলিম, হাদিস নং ৭২৬৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00