📄 মাদিনার (মানুষের) বাড়ি ঘর চরম বৃদ্ধি পাবে
حَدَّثَنِي عَمْرُو النَّاقِدُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي، صَالِحٍ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَبْلُعُ الْمَسَاكِنُ إِهَابَ أَوْ يَهَابَ " . قَالَ زُهَيْرُ قُلْتُ لِسُهَيْلٍ فَكَمْ ذَلِكَ مِنَ الْمَدِينَةِ قَالَ كَذَا وَكَذَا مِيلاً .
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদিনার (মানুষের) বাড়ি ঘর "ইহাব" অথবা "ইয়াহাব” পর্যন্ত পৌঁছে যাবে। যুহায়র রাহিমাহুল্লাহ বলেন, আমি সুহায়ল রাহিমাহুল্লাহ- কে প্রশ্ন করলাম, সেটা মদিনাহ্ হতে কত দূরে হবে? তিনি বললেন, এতো এতো মাইল দূরে অবস্থিত।
নোট: হাদিসে উল্লেখিত এই বসতি হয়তো বাইতুল কামদিস আবাদের পূর্বেই হবে। কিংবা তা এও সম্ভাবনা রাখে যে, হাদিসে বর্ণিত এই বসতির স্থাপন বাইতুল মাকদিস আবাদি কিছু যুগ পূর্বেই হবে। অতঃপর তা আবার সমূলে ধ্বংস হয়ে যাবে। যেমনটা আগত অধ্যায়ে বর্ণনা আসছে।
টিকাঃ
[১] সহিহ মুসলিম, হাদিস নং ৭১৮২。
📄 মদিনা অধিবাসী শহর ছেড়ে বেড়িয়ে পরবে
وقد روى القرطبي من طريق الوليد بن مسلم، عن ابن لهيعة، عن أبي الزبير، عن جابر أنه سمع عمر بن الخطاب على المنبر يقول سمعت رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وسلم يقول: "يخرج أهل المدينة منها ثم يعودون إليها فيَعْمُرُونَها حتى تمتلىء ثم يَخْرُجُونَ منها ثم لا يعودون إليها أبداً."
জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে মিম্বারে দাঁড়ানো অবস্থায় বলতে শুনেছিলেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: নবিজী বলেছিলেন মদিনার লোকেরা মদিনা থেকে বেরিয়ে পড়বে। তারপর তারা পুনরায় ফিরে আসবে। তারপর তারা মদিনা পূর্ণ না হওয়া পর্যন্ত এটিকে আবাদ করবে। তারপর তারা এখান থেকে আবার বেরিয়ে পড়বে। কিন্তু এরপর তারা আর সেখানে ফিরে আসবে না।
وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِي، حَدَّثَنِي عُقَيْلُ عَنْ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ " يَتْرُكُونَ الْمَدِينَةَ عَلَى خَيْرِ مَا كَانَتْ لا يَغْشَاهَا إِلَّا الْعَوَافِي - يُرِيدُ عَوَافِي السَّبَاعِ وَالطَّيْرِ - ثُمَّ يَخْرُجُ رَاعِيَانِ مِنْ مُزَيْنَةَ يُرِيدَانِ الْمَدِينَةَ يَنْعِقَانِ بِغَنَمِهِمَا فَيَجِدَانِهَا وَحْشًا حَتَّى إِذَا بَلَغَا ثَنِيَّةَ الْوَدَاعِ خَرًّا عَلَى وُجُوهِهِما " .
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, লোকদের জন্য তা (মদিনায় বসবাস) কল্যাণকর হওয়া লোকেরা মদিনা ত্যাগ করবে ও এবং কেবল হিংস্র জন্তু ও পাখিরাই সেখানে বসবাস করবে। অতঃপর মুযায়নাহ্ গোত্রের দু'টি রাখাল মদিনার উদ্দেশ্যে রওনা হবে উচ্চস্বরে নিজেদের মেষপাল হাঁকিয়ে। তারা সে স্থান হিংস্র প্রাণীতে ভর্তি দেখতে পাবে। তারা সানিয়্যাতুল বিদা' উপত্যকা পর্যন্ত পৌছে উপুড় হয়ে পড়ে যাবে।
عن أبي هريرة: "يخرجون منها ونصف ثمرها رطب. قال: ما يخرجهم منها يا أبا هريرة؟ قال: امرؤ السوء."
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা অর্ধ খেজুর পাকা অবস্থায় সেখান থেকে বেড়িয়ে পড়বে। তিনি বলেন, কোন জিনিস তাদেরকে সেখান থেকে বের করবে? তখন তিনি বললেন, খারাপ চরিত্র।
টিকাঃ
[১] বর্ণনাটি একজন মুদাল্লিস রাবীর。
[২] সহিহ্বল বুখারি, হাদিস নং ৪৮/১৮৭৪。
📄 কতক মিথ্যাবাদি ব্যক্তির আগমন দাজ্জাল আগমনের পূর্ব সংকেত কিয়ামতের পূর্বে নতুওয়্যাতের মিথ্যা দাবিদার আত্মপ্রকাশ ঘটবে
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، كِلَاهُمَا عَنْ سَمَاكٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ " إِنَّ بَيْنَ يَدَيِ السَّاعَةِ كَذَّابِينَ "
জাবির ইবনু সামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ উক্তি করতে শুনেছি, কিয়ামাতের আগে কতক মিথ্যাবাদ ব্যক্তির আগমন ঘটবে।
وقال الإمام أحمد، حدثنا موسى، حدثنا ابن لهيعة، عن أبي الزبير، عن جابر أنه قال سمعت رسول الله صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: إن بين يدي الساعة كذابين منهم صاحب اليمامة وصاحب صنعاء العبيتي، ومنهم صاحب حمير، ومنهم الدجال وهو أعظمهم فتنة."
জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কিয়ামাতের আগে কতক মিথ্যাবাদ ব্যক্তির আগমন ঘটবে। তাদের মধ্যে ইয়ামামার বাদশা। সানা আল-আবসীর বাদশা এবং হিমিয়ার বাদশা এবং দাজ্জাল। আর সেই হবে সবচেয়ে বড় ফিতনা।
حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرُ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ فَيَكُوْنَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ دَعْوَاهُمَا وَاحِدَةُ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُوْنَ كَذَّابُوْنَ قَرِيبًا مِنْ ثَلَاثِيْنَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُوْلُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত দু'টি দলের মধ্যে যুদ্ধ না হবে। তাদের মধ্যে হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ। তাদের দাবী হবে এক। আর কিয়ামত কায়িম হবে না যে পর্যন্ত প্রায় ত্রিশজন মিথ্যাচারী দাজ্জালের আবির্ভাব না হবে। এরা সবাই নিজেকে আল্লাহ্র রাসূল বলে দাবী করবে।
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، زُهَيْرُ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - وَهُوَ ابْنُ مَهْدِي - عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ " .
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় ত্রিশজন মিথ্যাবাদী دাজ্জালের আগমন হয়। আগমনের পর তারা প্রত্যেকেই দাবী করবে, সে আল্লাহর রাসূল।
وقال الإمام أحمد، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، سمعت العلاء بن عبد الرحمن يحدث، عن أبيه، عن أبي هريرة، عن النبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "لا تقوم الساعة حتى يظهر دجالون ثلاثون كلهم يزعم أنه رسول الله ويفيض المال فيكثر وتظهر الفتن ويكثر الهرج والْمَرْجُ قال: قيل أي الهرج.? قال القتل القتل القتل ثلاثاً."
আবু হুরাইরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না প্রায় ত্রিশজন মিথ্যাবাদী দাজ্জালের আগমন হয়। আগমনের পর তারা প্রত্যেকেই দাবী করবে, সে আল্লাহর রাসূল। সে সম্পদের ছড়াছড়ি হবে। ফিতনা প্রকাশ পাবে। হারজ এবং মারজ বৃদ্ধি পাবে। জিজ্ঞাস করা হারজ কি? তিনি বললেন হত্যা! হত্যা!! হত্যা!!! একথা তিনি তিনবার বললেন।
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَادٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ، - يَعْنِي ابْنَ عَمْرِو - عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ كَذَّابًا دَجَّالاً كُلُّهُمْ يَكْذِبُ عَلَى اللَّهِ وَعَلَى رَسُولِهِ " .
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরিশজন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভূত না হওয়া পর্যন্ত ক্বিয়ামাত সংঘটিত হবে না। তদের প্রত্যেকেই আল্লাহ ও তাঁর রাসূলের উপর মিথ্যা আরোপ করবে।
وقال أحمد، حدثنا يحيى بن عوف، حدثنا جلاس، عن أبي هريرة، عن النبي صلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال: بين يدي الساعة قريب من ثلاثين دجالين كلهم يقول أنا نبي."
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভূত হবে। তদের প্রত্যেকেই বলবে আমি নবি।
وقال أحمد، حدثنا حسن بن موسى، حدثنا ابن لهيعة، أخبرنا سلامان بن عامر، عن أبي عثمان الأصبحي قال: سمعت أبا هريرة يقول: إن رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قال:" سيكون في أمتي دجالون كذابون يأتونكم يبدعون من الحديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يغشونكم."
আবু ওাসূমান আল-আসবাহি রাহিমাহুল্লাহ বলেন: আমি আবু হুরাইরাহ বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদী প্রকাশ পাবে। তারা তোমাদের কাছে নানান উদ্ভট বিদআত নিয়ে আসবে। না তুমি তা শুনেছ আর না তোমার পূর্বপুরুষ শুনেছে। সুতরাং সাবধান। সাবধান। তারা যেন তোমাদের সাথে প্রতারণা না করতে পারে।
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِي، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلاثُونَ كَذَّابُونَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي .
সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুশরিকদের সাথে আমার উম্মতের কতিপয় গোত্র না মিলিত হওয়া পর্যন্ত কিয়ামাত সংঘটিত হবে না, এমনকি তারা মূর্তিপূজাও করবে। আমার উম্মতের মধ্যে খুব শীঘ্রই ত্রিশজন ডাহা মিথ্যাবাদীর আবির্ভাব হবে। এদের সকলেই দাবি করবে যে সে নাবি। অথচ আমি সর্বশেষ নাবি, আমার পরে কোন নবি নেই।
قال: والله لقد سمعت رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: "ليكونَنَّ قَبْلَ يوم القيامة المسيح الدجال وكذابون ثلاثون أو أكثر."
ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম! আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। এবং ত্রিশ বা তারও বেশি মিথ্যাবাদী প্রকাশ পাবে।
টিকাঃ
[১] ইবনু লাহিআ এর কারনে সনদে দুর্বলতা রয়েছে。
[২] সহিহ্বল বুখারি, ১৩/৭১২১, ৩৬০৯。
[৩] সহিহ মুসলিম, ৪/৮৪/৭২৩২。
[১] সুনানে আবু দাউদ, ৪/৪৩৩৪。
[২] মুসনাদে আহমাদ, ২/পৃ.৪২৯。
[১] মুসনাদে আহমাদ, হাদিস নং ২/৩৪৯。
[২] সুনানুত তিরমিজি, হাদিস নং ২২১৯。
[৩] মুসনাদে আহমাদ, ২/পৃ.১০৪。
📄 একটি ভবিষ্যদ্বাণী : কতক মুসলিম লোকদের জাহান্নামের দিকে ডাকবে
قال الحافظ أبو يعلى، حدثنا واصل بن عبد الأعلى، حدثنا ابن فضيل، عن ليث، عن سعيد بن عامر، عن ابن عمر قال: سمعت رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: "إن في أمتي لنيفاً وسبعين داعياً كلهم داع إلى النار لوأشاء لأنبأتكم بأسمائهم وقبائلهم ". وهذا إسناد لا بأس به.
আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি: তিনি বলেছেন—আমার উম্মতের মধ্যে সত্তরজন আহবানকারী রয়েছে। তারা সকলেই লোকদেরকে জাহান্নামের দিকে ডাকবে। যদি চাই তাহলে তাদের নাম ও গোত্রের পরিচয় তোমাদের কাছে বর্ণনা করতে পারি।
حدثنا أبو كريبط، حدثنا محمد بن الحسن الأسدي، حدثنا هارون بن صالح الهمداني، عن الحرص بن عبد الرحمن، عن أبي الجلاس قال: سمعت علياً يقول لعبد الله بن سبأ، ويلك ، ولقد سمعت رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: "إن بين يدي الساعة ثلاثين كذاباً " وإنك لأحدهم.
আবু আল-জালাস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি আলিকে বলতে শুনেছি তিনি আবদুল্লাহ ইবনু সাবাকে বললেন, তোমর ধ্বংস হোক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আগে ত্রিশ বা তারও বেশি মিথ্যাবাদী প্রকাশ পাবে এবং আপনি তাদের মধ্যে একজন।
وقال أبو يعلى: حدثنا زهرة، حدثنا جرير، عن ليث، عن بشر، عن أنس قال: قال رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : يكون قبل الدجال نيف وسبعون دجالاً ."
আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের আগে সত্তর বা তারও বেশি মিথ্যাবাদী প্রকাশ পাবে।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ قَدَامَةَ الْجُمَعِيُّ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي الْفُرَاتِ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَيَأْتِي عَلَى النَّاسِ سَنَوَاتٌ خَدَّاعَاتُ يُصَدِّقُ فِيهَا الْكَاذِبُ وَيُكَذِّبُ فِيهَا الصَّادِقُ وَيُؤْتَمَنُ فِيهَا الْخَائِنُ وَيُخَوَّنُ فِيهَا الْأَمِينُ وَيَنْطِقُ فِيهَا الرُّوَيْبِضَةُ قِيلَ وَمَا الرُّوَيْبِضَةُ قَالَ الرَّجُلُ التَّافِهُ فِي أَمْرِ الْعَامَّةِ " .
আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই লোকেদের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে। তখন মিথ্যাবাদীকে সত্যবাদী গন্য করা হবে, আমানতের খিয়ানতকারীকে আমানতদার আমানতদারকে খিয়ানতকারী গন্য করা হবে এবং রুওয়াইবিয়া হবে বক্তা। জিজ্ঞাসা করা হলো, রুওয়াইবিয়া কী? তিনি বলেন, নীচ প্রকৃতির লোক সে জনগনের হর্তাকর্তা হবে।
টিকাঃ
[১] মজমাউয যাওয়ায়েদ, ৭/পৃ.২৫৯। সনদে এ ছাড়া সকলেই ছিকাহ।।
১২। হাদিসটি গরিব。
[১] সুনানে ইবনু মাজাহ, হাদিস নং ৪০৩৬। মুসনাদে আহমাদ, ৩/পৃ.২২০। হাদিসের মানঃ আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন。